কিউয়িদের হোয়াইটওয়াশ শ্রীলঙ্কার, লজ্জার হার ইনিংসেও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ   শ্রীলঙ্কার বিরুদ্ধে লজ্জার হারের মুখ দেখল নিউজিল্যান্ড। ৬ বছরে প্রথমবার ইনিংসের ব্যবধানে হারল কিউয়িরা। একইসঙ্গে হোয়াইটওয়াশ হল তারা। গলের স্পিন সহায়ক উইকেটে দ্বিতীয় ইনিংসে ৩৬০ রানেই থামলেন উইলিয়ামসনরা। ১৫৪ রানের ব্যবধানে লজ্জার হার দেখে নিউজিল্যান্ড।

গলের দ্বিতীয় ম্যাচে টসে জিতে কিউয়িদের বিরুদ্ধে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল শ্রীলঙ্কা। দীনেশ চান্দিমালের ১১২ রান ও কামিন্ডু মেন্ডিসের ১৮২ রানের বিরাট ইনিংসের দৌলতে ৬০২ রান করে মালিঙ্গার দেশের ছেলেরা। জবাবে ব্যাট করতে নেমে প্রবাত জয়সূর্যের ঘূর্ণিতে ৬৬ রানে অল আউট হয়ে যায় নিউজিল্যান্ড। ৪২ রান দিয়ে ৬ উইকেট নেন তিনি। তাঁর সঙ্গে জুটি বেঁধে ৩ উইকেট নিজের দখলে করেন নিশান পেরিস।

দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ডকে ফলোয়ান দেয় শ্রীলঙ্কা। সেই রানও তুলতে ব্যর্থ হয় তারা। প্রথম ওভারেই কোনও রান না করে টম ল্যাথাম ফিরে যান প্যাভিলিয়নে। উইলিয়ামসন ও ডেভন কনভে দুজন মিলে দ্বিতীয় উইকেটে ৯৭ রানের পার্টনারশিপ গড়ে তোলেন। এই জুটি ভয়ানক রূপ নেওয়ার আগেই কনভেকে আউট করে সাজঘরে ফেরান ধনঞ্জয় ডি সিলভা। তারপরই তাসের ঘরের মতো পরপর তিনটি উইকেট খুইয়ে চাপে পড়ে যায় কিউয়িরা। টম বান্ডেল, ফিলিপ্সরা ইনিংস গড়লেও বড় রান কেউ করতে পারেনি। জয়সূর্য ও নিশানের বোলিংয়ের সামনে  ৩৬০ রানে থামতে হল কিউয়িদের। অন্যদিকে, প্রথম ম্যাচেও ৬৩ রানে হেরেছিল তারা।

 

দুর্দান্ত অফার, ১৫ হাজার টাকা ছাড়ে পাওয়া যাচ্ছে Vivo-এর প্রিমিয়াম ফোন

ভারত মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে ট্রাম্পের মন্তব্যে জল্পনা

অতিরিক্ত প্রোটিন কি শরীরের ক্ষতি করতে পারে? কী বলছেন বিশেষজ্ঞরা?

নিয়মিত সাঁতার কাটেন? জেনে নিন ত্বক ও চুল বাঁচাতে কি পরামর্শ বিশেষজ্ঞদের?

এই মন্দিরে ভক্তদের না বলা মনের কথা বোঝেন বজরংবলী, সমস্যার সমাধান করেন দ্রুত

শুক্রের ভয়ঙ্কর চালে ৪ রাশির জাতকদের জীবনে ভয়াবহ সমস্যা, কারা বিপদে?

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ