মহিলা টি-টোয়েন্টিতে ব্যবহার হবে AI, ঘোষণা ICC-র

Share:

নিজস্ব প্রতিনিধি: মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগেই ম্যাচে AI বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের কথা ঘোষণা করলো আইসিসি। বৃহস্পতিবার মহিলাদের 20 ওভারের খেলায় স্কটল্যান্ডের মহিলা দলের বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নেমেছে বাংলাদেশের মেয়েরা। সন্ধ্যায় রয়েছে শ্রীলংকা ও পাকিস্তানের নারিবাহিনীর লড়াই। আর তার আগেই স্মার্ট রিপ্লের মতো নিখুঁত পর্যবেক্ষণের পর সোশ্যাল মিডিয়ায় তদারকির জন্য বুদ্ধিমত্তা প্রয়োগের পথে হাঁটছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।

বহুবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের নানান কটাক্ষের শিকার হতে হয়েছে। প্লেয়ারদের নাম করে একাধিক নেতিবাচক কন্টেন্ট ভেসে আসে নেট দুনিয়ায়। বিভিন্ন নেতিবাচক পোস্ট প্লেয়ারদের মনোবল ভেঙে দেয়। মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েন তারা। এবার সেই ফাঁদের হাত থেকে ক্রিকেটারদের বাঁচাতে মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপে সোশ্যাল হ্যান্ডেল গুলিতে এক নয়া সফটওয়্যার ব্যবহার করে তদারকি চালাবে আইসিসি। বৃহস্পতিবার সকালেই বিজ্ঞপ্তি প্রকাশ করে তা জানিয়ে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল।

আরও পড়ুন,ইস্টবেঙ্গলের কোচের দায়িত্ব পেতে পারেন ব্রুজোঁ! বাড়ছে জল্পনা

আইসিসির বিজ্ঞপ্তি অনুযায়ী, তাদের এই নয়া পদক্ষেপ প্লেয়ারদের মানসিক স্বাস্থ্যের দিকে বিশেষ নজর রাখবে। একই সঙ্গে খেলোয়াড়দের নিয়ে কোথাও কোনও অবাঞ্চিত বা নেতিবাচক পোস্ট ছড়ানো হচ্ছে কিনা সেদিকেও নজর রাখবে এই সফটওয়্যার। জানা যাচ্ছে, ব্রিটিশ সফটওয়্যার সংস্থা গোবাবলের কাঁধে খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্যের দায়িত্ব দিয়েছে আইসিসি। এই কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তার হাত ধরে আইসিসির সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলি পরিচালনা করার পাশাপশি বিভিন্ন ঘৃনা ছড়ানো মন্তব্য, নারী বিদ্বেষী মন্তব্য তথা নেতিবাচক বিষয়গুলিকে চিহ্নিত করবে।

আরও পড়ুন, শ্রীলঙ্কার কাছে হারের পরে অধিনায়কত্ব ছাড়লেন সাউদি

সব মিলিয়ে, বলাই যায় খেলোয়াড়দের যাতে কোনও রকম অসুবিধা না হয়, তাদের যাতে কোনও অস্বস্তিকর পরিস্থিতিতে না পড়তে হয় তার জন্য আটঘাট বেঁধে নেমে পড়েছে আইসিসি। যার শুরুটা হলো মহিলা টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়েই। জানা গেছে, এখনও পর্যন্ত 60 জনেরও বেশি খেলোয়াড় এই বিশেষ পদ্ধতির ব্যবহার শুরু করে দিয়েছেন।

ফাইনালের আগে আবেগস্পর্শী পোস্ট মেসির, অবসরের ইঙ্গিত?

ইতিহাস গড়লেন পিভি সিন্ধু, প্রথম ভারতীয় হিসেবে জয় করলেন জাপান ওপেন

দলীয় কার্যালয়ে বুলডোজার চলতেই হাইকোর্টে ছুটলেন অভিষেক

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু-কাশ্মীর, আপাতত স্থগিত অমরনাথ যাত্রা

বিশ্বকাপের মাঝেই ইজরায়েলি দুষ্কৃতীদের গুলিতে নিহত ফুটবলার

মোষের মাংসের টান, বাঘ-সিংহের খাবার জোগাতে হিমশিম অবস্থা আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষের

প্রথম জাতীয় পুরস্কার পেয়ে আনন্দে আত্মহারা কার্তিক, মা-বাবাকে জড়িয়ে কেঁদে ফেললেন ‘চান্দু’

চিকিৎসার নামে সোনমকে হাসপাতালে ‘আটকে’ রাখার দাবি! দিল্লি হাইকোর্টের দ্বারস্থ স্ত্রী

আজ কলকাতায় অমিত শাহ, রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে উচ্চপর্যায়ের বৈঠক করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

রবির সকালেই ঝেঁপে বৃষ্টি দক্ষিণবঙ্গে, উত্তরে ভারী দুর্যোগ! জারি সতর্কতা

সংসদ অধিবেশন নিয়ে রবিবারের সর্বদলীয় বৈঠকে ডাক পেলেন সুদীপ-কাকলি

দু’জন মার্কিন সেনার মৃত্যুর বদলা নিতে ইরানকে ‘শাস্তি’ দিচ্ছে আমেরিকা

অশোকনগরে গৃহবধূর কাছ থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র! ব্যাগ খুলতেই চোখ কপালে উঠল সিআইডির

বাবা-মায়ের খোঁজে বন্যার জলে তিন ঘণ্টা সাঁতার কেটে গ্রামে পৌঁছলেন যুবক