ড্রোন উড়িয়েই বিশ্ব রেকর্ড ক্যানসার আক্রান্তের

Share:

নিজস্ব প্রতিনিধি: জেদ আর চেষ্টাই সফল্যের মূল অস্ত্র। এবার সেই কথাই প্রমাণ করে বিশ্ব রেকর্ড গড়লেন ব্রিটেনের ক্যানসার আক্রান্ত এক ব্যক্তি। মারণ রোগের চিকিৎসা চলাকালীন মাথায় আসে ড্রোন ওড়ানোর কথা। আর সেই ভাবনাকে বাস্তব রূপ দিতেই গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম জড়ালো তার। সূত্রের খবর, ড্রোন শোতে অংশ নিয়ে মাত্র 3 মিনিটে আকাশে সবথেকে বেশি ইমোজি তৈরি করে আলোচনায় এসেছেন ক্রিস্টোফার ব্র্যাডবুরি নামক ওই ব্যক্তি।

প্রাণ নাশক ক্যান্সারের সাথে লড়াই করতে করতে কীভাবে এমন বিশ্ব রেকর্ড গড়লেন তিনি। এই প্রশ্নের উত্তরেই ক্রিস্টোফার জানান, ক্যানসারের জন্য কেমোথেরাপি চলছিল তার। দীর্ঘদিন ধরে কেমো নিতে নিতে ক্লান্ত হয়ে উঠেছিলেন তিনি। হঠাৎই মাথায় আসে ড্রোন ওড়ানোর কথা। যেমন ভাবা, তেমন কাজ। সময়টা ছিল 2007 সাল। সেই বছর থেকেই পরীক্ষামূলক ভাবে ড্রোন ওড়ানোর শুরু ।

ওয়ার্ড রেকর্ডধারীর আরও সংযোজন, এই কাজে মানসিক শান্তি পেতেন তিনি। একই সাথে শারীরিক চিকিৎসাতেও ফল আসছিল। ফলত এভাবেই নিয়মিত ড্রোন ওড়ানো চালিয়ে যান ব্র্যাডবুরি। একটা সময়ে এই অভ্যাস তাকে দক্ষ করে তোলে। ওই ব্যক্তি আরও জানান, একটা সময় পর টিভি ও সিনেমার জন্য
ড্রোন উড়িয়ে ইমোজি তৈরি করতে শুরু করেন তিনি।

আরও পড়ুন:25 হাজারের নিচে ক্যামেরার দিক থেকে সেরা এই 3 ফোন, কিনবেন নাকি?

এছাড়াও মাপ নেওয়া থেকে শুরু করে দৃশ্য ধারণ কিংবা ড্রোনের ঝাঁক নিয়ে খেলা সবেতেই পটু হয়ে ওঠেন তিনি। অবশেষে সেই শিক্ষাই তাকে বিশ্ব রেকর্ড গড়তে সাহায্য করল। জানা যায়, ব্র্যাডবুরি 109 টি ড্রোনকে কাজে লাগিয়ে মাত্র 3 মিনিটে 30 টি ইমোজি বানিয়েছেন। যা ব্রিটেনের আরেক প্রদর্শনীবিষয়কের গিনেস ওয়ার্ল্ড রেকর্ড থেকে মাত্র 6 বেশি।

১৫ মিনিটেই সুজি দিয়ে খুদের জন্য বানান এই হেলদি আর মজাদার রেসিপি

বর্ষায় ভ্রমণের সেরা ঠিকানা, ঘুরে আসুন ভারতের এই ৭ অসাধারণ গন্তব্য

ইউটিউবে আসছে বড় পরিবর্তন! ২৪ আগস্ট কার্যকর হবে নতুন নিয়ম

শরীর দিচ্ছে বিপদের সঙ্কেত! জেনে নিন জরায়ু ক্যানসারের এই ৫ লক্ষণ

ঝাড়খণ্ডের জনপ্রিয় ধুসকা বানিয়ে নিন বাড়িতেই, রইল সহজ রেসিপি

অ্যালোপেশিয়ার সমস্যায় নতুন দিগন্ত! আর্থ্রাইটিসের ওষুধেই মিলবে মুক্তি

সকালে খালি পেটে জোয়ানের জল খেলে মিলবে ৬টি দারুণ উপকারিতা

সুস্থ পেটের চাবিকাঠি ত্রিফলা জুস! জানুন এর দুর্দান্ত ৬ উপকারিতা

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ইরানকে শায়েস্তা করতে হরমুজ প্রণালিকে আমেরিকার ভূখণ্ড ঘোষণা করলেন ট্রাম্প

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের