কুক অতীত, টেস্ট ক্যারিয়ারে সর্বোচ্চ রানের রেকর্ড জো রুটের

Share:

নিজস্ব প্রতিনিধি: চলছে ইংল্যান্ড বনাম পাকিস্তানের মুলতান টেস্ট। একে অপরের বিরুদ্ধে আক্রমন শানাতে ব্যস্ত দুই দেশের খেলোয়াড়রা। তিন ম্যাচের টেস্ট ইংল্যান্ডের বিরুদ্ধে খেলতে হবে পাকিস্তানের প্লেয়ারদের। ইতিমধ্যেই পাক খেলোয়াড়দের তৈরি করে দেওয়া 300 পারের লক্ষ্য তাড়া করছে ইংল্যান্ড। এরই মধ্যে নতুন খবর এল বিদেশি শিবিরে। বুধবার টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান করে সেদেশের প্রাক্তন অধিনায়ক অ্যালিস্টার কুকের রেকর্ড ভেঙে নতুন ইতিহাস লিখলেন ইংলিশ ব্যাটার জো রুট।

পাকিস্তানের বিরুদ্ধে চলতি টেস্ট তার 147 তম ম্যাচ। আর এই ম্যাচেই টেস্টে নিজের দলের প্রাক্তন অধিনায়কের সর্বাধিক রানের রেকর্ড ভেঙে ফেললেন রুট। দীর্ঘ 12 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে জো রুট 12,473 রান করে ফেলেছেন। সেই সাথে প্রথম টেস্ট ম্যাচে 71 রান ছোঁয়ার লক্ষ্যও পূরণ করেছেন রুট। টেস্টে ইংল্যান্ডের অ্যালিস্টার কুক 12,472 রান করে সেদেশের প্লেয়ারদের মধ্যে সর্বোচ্চ রানের নিরিখে প্রথমে ছিলেন। পাকিস্তানের ম্যাচে তার থেকে সেই জায়গা ছিনিয়ে নিল রুট।

আরও পড়ুন, চ্যাম্পিয়ন্স ট্রফিতে যোগ দেবে ভারত? আশায় বুক বাঁধছে পাকিস্তান

প্রসঙ্গত, কুকের রেকর্ড ভেঙে ইংল্যান্ডের খেলোয়াড়দের তালিকায় প্রথমে থাকলেও টেস্ট ক্রিকেটে বিশ্বের সর্বাধিক রানধারীদের লিস্টে তিনি 5 নম্বরে জায়গা পেয়েছেন। এখনও পর্যন্ত টেস্ট ক্যারিয়ারে 200 টি ম্যাচ খেলে 15,921 রান হাঁকিয়ে সর্বাধিক রান করার দৌঁড়ে প্রথমেই নাম রয়েছে শচীন টেন্ডুলকারের। এছাড়াও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং ভারতের রাহুল দ্রাবিড়, যথাক্রমে 13,378, 13,289 এবং 13,288 রান করে তালিকায় দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছেন।

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা, মৃত ১২

‘দলবদলু’দের নিশানা করা দলেই ‘ঠাঁই’ নিচ্ছেন কাকলি-শতাব্দী-দেবরা

আজই সতর্ক হন! আলমারির ক্ষেত্রে তিন ভুলে ঘরে নেমে আসতে পারে চরম অর্থসংকট

দিল্লিতে তারেক রহমানের তথ্য উপদেষ্টাকে ঢুকতে বাধা, আড়াই ঘন্টা বসিয়ে রাখা হল বিমানবন্দরে

১০০ বছর পর সোমবতী অমাবস্যায় বিরল সংযোগ, আর্থিক সাফল্য ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: স্বাস্থ্যের অবনতি, বাইরের তেলেভাজা খাবার এড়িয়ে চলুন..

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল