গণ ইস্তফার সস্তা নাটক সিনিয়র চিকি‍ৎসকদের, নিয়ম মেনে কেন ইস্তফা দিচ্ছেন না উঠেছে প্রশ্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: দুর্গাপুজোর মুখে শুরু হয়েছে সিপিএম জমানায় নিয়োগ পাওয়া সিনিয়র চিকি‍ৎসকদের সস্তা দরের গণ ইস্তফার নাটক। প্রচারের আলোকবৃত্তে থাকার অস‍ৎ উদ্দেশ্য নিয়ে গতকাল মঙ্গলবার থেকে একের পর এক গণ ইস্তফা দিচ্ছেন সিপিএমের চিকি‍ৎসক সংগঠনের সদস্য সিনিয়র চিকি‍ৎসকরা। সুখের সরকারি চাকরি যাতে না খোয়াতে হয় সেই কথা মাথায় রেখেই একই কাগজে গণস্বাক্ষর করে ইস্তফার সস্তা নাটক করে চলেছেন। সিপিএমপন্থী সিনিয়র চিকি‍ৎসকদের ওই সস্তা নাটক নিয়ে নেটা নাগরিকরা চরম রসিকতাও শুরু করেছেন। অনেকেই প্রশ্ন তুলেছেন, জুনিয়র চিকি‍ৎসকদের প্রতি যদি এতই দরদ উথলে পড়ে তাহলে নিয়ম মেনে আলাদাভাবে কেন ইস্তফা দিচ্ছেন না? অনেক নেটা নাগরিক আবার রাজ্য সরকারের কাছে আর্জি জানিয়েছেন, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাকে দূষণমুক্ত করতে সিনিয়র চিকি‍ৎসকরা নিয়ম মেনে ইস্তফা দিলে যেন তা সঙ্গে সঙ্গেই গ্রহণ করা হয়। বিভিন্ন মেডিকেল কলেজে সিপিএম জমানা থেকে মৌরসীপাট্টা গেড়ে বসে থাকা চিকি‍ৎসকদের বিদেয় করে যোগ্যদের নিয়োগ করা হোক।

আরজি করের তরুণী চিকি‍ৎসককে খুনের ঘটনায় গত দু’মাস ধরে জুনিয়র চিকি‍ৎসকদের আন্দোলন নামক ‘মহানাটক’ প্রত্যক্ষ করতে করতে ক্লান্ত রাজ্যবাসী। অরাজনৈতিক আন্দোলন হয়ে উঠেছে ‘আন্দোলন ট্যুরিজম’ আর ‘রক কনসার্ট’ এর আসর। গত মাস দুয়েক ধরে সিপিএম ও অতি বামপন্থী চিকি‍ৎসকদের আন্দোলনের পিছনে যে অস‍ৎ উদ্দেশ্য রয়েছে তা জলের মতোই স্বচ্ছ। সেই সঙ্গে জুনিয়র চিকি‍ৎসকরা যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অশালীন ভাষায় আক্রমণ করছেন, পুলিশকে ‘তুই তোকারি’ বলে আক্রমণ করে চলেছেন তাতেই এদের কুশিক্ষার বহর প্রকট হয়েছে। ধর্নাস্থলে বিপ্লব ঘটানোর ডাক দিয়ে উদ্দাম নাচ, মিছিলে ‘কাশ্মীর মাঙ্গে আজাদি’র শ্লোগানে স্পষ্ট জুনিয়র চিকি‍ৎসকদের আন্দোলন অরাজনৈতিক নয়, পুরোদস্তুর রাজনৈতিক আন্দোলন। জুনিয়র চিকি‍ৎসকদের মঞ্চে সিপিএমপন্থী স্বঘোষিত বুদ্ধিজীবী ও টলিউডের তৃতীয়-চতুর্থ সারির নট-নটীদের উজ্জ্বল উপস্থিতি প্রমাণ করে জনগণ প্রত্যাখিত অস্তিত্বহীন কোনও রাজনৈতিক শক্তিকে বঙ্গ রাজনীতিতে প্রাসঙ্গিক করার এক উদ্দেশ্য রয়েছে।

সিপিএম জমানায় যারা চিকি‍ৎসক হিসাবে বিভিন্ন হাসপাতালে নিয়োগ পেয়েছিলেন, রাজ্যের স্বাস্থ্য কাঠামোকে অন্তর্জলি যাত্রায় পাঠানোর জন্য যারা অভিযুক্ত সেই সিনিয়র চিকি‍ৎসকদের গত ৪৮ ঘন্টার অঁতি সক্রিয়তা একাধিক প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠেছে, সত্যিই যদি সরকারি চাকরি ছাড়তে চান, তাহলে গণ ইস্তফার সস্তা নাটক করছেন কেন? নিয়ম মেনে ইস্তফা পাঠাচ্ছেন না কেন? নাকি সিপিএম জমানায় ‘কাজ না করে মাইনে নেওয়ার’ যে অপসংস্কৃতি চালু ছিল, সেই অপসংস্কৃতি ও কর্মনাশা ঐতিহ্য আবার ফেরাতে চাইছেন?

 

অসহায় আত্মসমর্পণ শ্রেয়সদের, টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ঐতিহাসিক জয় আইরিশদের

এসি-ফ্যান-টিভি বন্ধ করে রাখলেও বিদ্যুৎ খরচ কমছে না! ‘১ ওয়াট রুল’ মানলে কমবে বিল

বেজিংয়ে ১০৮ তলা উঁচু ভবনে ধাক্কা মেরে ভেঙে পড়ল বিমান, আতঙ্কে ছোটাছুটি

‘লভ এবং ‘ল্যান্ড-জিহাদ’ বরদাস্ত নয়, কড়া হুঁশিয়ারি শুভেন্দুর

শ্রেয়সদের জয়ের জন্য ১৮৩ রানের লক্ষ্য দিল আইরিশরা

স্টেট ব্যাঙ্কে চাকরির সুযোগ, বেতন ৪৮,৪৮০ টাকা থেকে শুরু, শিগগিরই আবেদন করুন

গভীর রাতে বাড়িতে ঢুকে অভিষেকের আপ্ত সহায়কের বন্ধুকে তুলে নিল পুলিশ

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত বেড়ে ৫৮৯, ধ্বংসস্তুপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা

ভেনেজুয়েলার পর ভূমিকম্পে কেঁপে উঠল ফিলিপাইন! কম্পন মাত্রা ৬.৫, ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা

‘অপারেশন সিঁদুরে’ দেশের হয়ে আত্মবলিদান দেওয়া ৬ সেনা জওয়ানের নাম প্রকাশ করল কেন্দ্র

তারাতলায় বিপর্যয়: নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫, চলছে উদ্ধারকাজ

সাঁতার কেটে থানায় অভিযোগ জানাতে যেতে হবে! দুর্ভোগে সাধারণ মানুষ

ভাইরালের নেশায় মরা সাপ মুখে নিয়ে ভিডিও বানাতে গিয়ে ভয়ঙ্কর পরিণতি যুবকের

দিনে পাঁচবার আজান বন্ধ হচ্ছে, মুসলিমদের ধাক্কা দিয়ে কড়া আইন আনছে এই দেশ