বাংলাদেশের যশোরেশ্বরী মন্দিরে মুকুট চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ এল প্রকাশ্যে

মুকুট চুরির ঘটনার ফুটেল চলে এল প্রকাশ্যে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে মন্দিরের গর্ভগৃহে ঢুকে এক যুবক সেই মুকুট খুলে নিয়ে চলে যাচ্ছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের স্থপতি শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষে যোগ দিতে ২০২১ সালের মার্চে বাংলাদেশ(Bangladesh) সফরে যান ভারতের প্রধানমন্ত্রী(Prime Minister of India) নরেন্দ্র মোদি(Narendra Modi)। ওই সফরের সময়ে তিনি সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরেও(Jashoreshwari Temple) গিয়েছিলেন যা কিনা ৫১ সতীপীঠের অন্যতম। সেখানে তিনি মা কালীকে উৎসর্গ করেছিলেন সোনার প্লেট বসানো রূপোর মুকুট(Gold Plating Silver Crown)। সেই মুকুট তিনি নিজে হাতেই দেবীর মাথায় পরিয়ে দিয়েছিলেন। কিন্তু গতকাল মহা সপ্তমীর দিন ওই মন্দির থেকে সেই মুকুট চুরি(Theft) হয়ে যায়। মোদির দেওয়া মুকুট চুরির কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। যদিও দায়সারা গোছের তদন্ত শুরু করেছে সেখানকার পুলিশ। তবে এরই মধ্যে সেই মুকুট চুরির ঘটনার ফুটেজ(CCTV Footage) চলে এল প্রকাশ্যে। সেখানে দেখা যাচ্ছে কীভাবে মন্দিরের পুরোহিত পুজো করে চলে যাওয়ার পরে গুটি গুটি পায়ে মন্দিরের গর্ভগৃহে ঢুকে এক যুবক সেই মুকুট খুলে নিয়ে চলে যাচ্ছে।

আরও পড়ুন, মুখ্যমন্ত্রীকে ইমেল Joint Platform of Doctors’র, বিকালে জমায়েতের ডাক

গতকাল দুপুর আড়াইটে নাগাদ যশোরেশ্বরী মন্দিরের মা কালীর মাথায় শোভা পাওয়া মোদির দেওয়া মুকুটটি চুরি হয়ে যায়। মন্দিরের প্রধান পুরোহিত দিলীপ মুখোপাধ্যায় জানিয়েছেন, বেলা দুটো নাগাদ পুজো শেষ করে বিশ্রাম নিতে বাড়ি যান তিনি। খানিকবাদে মন্দিরের সাফাই কর্মীরা মন্দিরে প্রবেশ করেন। সাফাইয়ের কাজ শেষ হওয়ার পর তারা জানান, মন্দিরের মা কালীর মাথার সোনার মুকুটটি নেই। মুকুট চুরির কথা দাবানলের মতো ছড়িয়ে পড়ে। অনেক ভক্তই খবর পেয়ে মন্দির চত্বরে হাজির হয়। ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। খবর দেওয়া হয় পুলিশকে। মোদির দেওয়া মুকুট চুরির খবর পেয়ে মন্দিরে ছুটে যান সাতক্ষীরার পুলিশ সুপার মনিরুল ইসলাম ও শ্যামনগর থানার ওসি তাইজুল ইসলাম। ভক্তদের ক্ষোভ প্রশমনে চুরি যাওয়া মুকুট উদ্ধারের জন্য যাবতীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তাঁরা।

আরও পড়ুন, হিযবুত তাহরীকে নিষিদ্ধ ঘোষণা করল কেন্দ্র সরকার

রাতে শ্যামনগর থানার ওসি সাংবাদিকদের জানান, চোরদের শনাক্ত করতে মন্দির চত্বরে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। সেই ফুটেজই এদিন প্রকাশ্যে আনা হয়েছে। তবে না উদ্ধার হয়েছে মুকুট, না চেনা গিয়েছে চোরকে। তবে মুকুট চুরি যাওয়ার ঘটনায় ভারত-বাংলাদেশ সম্পর্কে কিছুটা হলেও ধাক্কা লাগতে পারে বলে অনেকেই মনে করছেন। ঘটনাচক্রে বাংলাদেশে দুর্গাপুজোর মাঝেও যেভাবে হিন্দুদের ওপর ধর্মীয় সন্ত্রাস চালাচ্ছে জামাত ও তাদের সঙ্গীরা সেই প্রেক্ষাপটে মন্দির থেকে সোনার মুকুট চুরি হয়ে যাওয়ার ঘটনা কোনও বিষয়ই নয়। সব থেকে বড় কথা ওই মন্দিরে সুরক্ষার কোনও ব্যবস্থায় রাখেনি বাংলাদেশ সরকার। যেন যুরির জন্যও মন্দির সম্পূর্ণ অরক্ষিত করে রেখে দেওয়া হয়েছিল।

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের

জাল নথিতে অনুপ্রবেশের খোঁজে পশ্চিমবঙ্গ-সহ ১৩ জায়গায় ইডি অভিযান

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা, মমতার হাত ছেড়ে এবার পদ্ম শিবিরে কোয়েল!

হরমুজগামী জাহাজে নিয়োগ করা যাবে না ভারতীয় নাবিকদের, নির্দেশিকা জারি নয়াদিল্লির

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ক্রেতারা

আমেরিকায় গ্রিন কার্ড পেতে লাগবে ১ লাখ ডলার! বড়সড় পরিকল্পনার পথে ট্রাম্প প্রশাসন

বর্ষায় রোগজীবাণু দূরে রাখতে ডায়েটে যোগ করুন বুস্টিং স্যালাড