শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ ইউনূস সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনতে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। মুজিব কন্যার পাশাপাশি ‘পলাতক’ প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-সহ পুলিশ আধিকারিকদেরও দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হচ্ছে। ‘পলাতক’ শেখ হাসিনা-সহ অন্যান্যদের দেশে ফেরাতে যাতে রেড নোটিশ জারি করা হয়, ইন্টারপোলকে সেই অনুরোধও জানানো হবে।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষিতে উদ্ভুত পরিস্থিতিতে প্রাণ বাঁচাতে গত ৫ অগস্ট দুপুরে বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ  ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর তিনি পালিয়ে যাওয়ার পরে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ওবায়দুল কাদের সহ বিগত সরকারের শীর্ষ মন্ত্রী-আমলা ও পুলিশ আধিকারিকরা। বঙ্গবন্ধু কন্যার অবস্থান নিয়ে নির্দিষ্ট তথ্য থাকলেও বাকিদের ‘গতিবিধি’ সম্পর্কে স্পষ্ট কোনও তথ্য নেই অন্তর্বর্তী সরকারের কাছে।

কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও সমাজবিরোধীদের গুলিতে একাধিক বিক্ষোভকারীর মৃত্যু নিয়ে ইতিমধ্যেই শেখ হাসিনা-সহ আওয়ামী লীগ সরকারের প্রাক্তন মন্ত্রীদের বিরুদ্ধে ভুরিভুরি খুনের মামলা রুজু হয়েছে। তার মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছে মুজিব কন্যার বিরুদ্ধে ৫৫টি’র বেশি অভিযোগ জমা পড়েছে। আগামী সপ্তাহ থেকেই ওই মামলার বিচার প্রক্রিয়া শুরু হবে। যদিও শেখ হাসিনাকে প্রত্যর্পণ নিয়ে ভারত সরকারের সঙ্গে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কথাবার্তা শুরু করেনি অন্তর্বর্তী সরকার। তবে ঢাকার আবেদনে সাড়া দিয়ে মোদি সরকার মুজিব কন্যাকে ফিরিয়ে দেবে না ধরে নিয়েই অন্য পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস সরকার। আর সেক্ষেত্রে ইন্টারপোলের দ্বারস্থ হচ্ছে।

রবিবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি তথা জামায়াত ইসলামীর অন্যতম শীর্ষ নেতা তাজুল ইসলাম জানিয়েছেন, ‘প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ জুলাই-অগস্টে সংগঠিত গণহত্যার ঘটনার ‘হুকুমদাতা’দের দেশে ফেরাতে ইন্টারপোলের সাহায্য চাওয়া হবে। আইন অনুযায়ী বাংলাদেশের কোনও সাধারণ অপরাধী বিশ্বের যে কোনও প্রান্তে থাকলে ইন্টারপোলের সাথে যে চুক্তি রয়েছে, (ইন্টারপোলের সিস্টেমের সঙ্গে বাংলাদেশের যে সম্পৃক্ততা) তার  কারণে বাংলাদেশ ইন্টারপোলে রেড নোটিশ পাঠাতে পারে। রেড নোটিশ পাঠানোর মাধ্যমে আমরা অনেককেই ফেরত আনতে পারব।’

বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল বাংলার চিংড়ি মালাইকারি, ঘরেই বানান ঐতিহ্যবাহী পদ

বিশ্বকাপ খেলেতে গিয়ে হলেন কন্যা সন্তানের বাবা, মন খারাপ কোরিয়ার তারকা গোলরক্ষকের

আবাসনে ঢুকে হুমকি-মারধর, চাঞ্চল্যকর অভিযোগ মহিলা পুলিশ অফিসারের বিরুদ্ধে

বক্সঅফিসে ‘অবসেশন’-এর ঝড়ে কুপোকাত বরণের ‘হ্যায় জাওয়ানি তো ইশক হোনা হ্যায়’

গরমে অতিথি আপ্যায়নের পারফেক্ট ডেজার্ট, বাড়িতে বানান ভিন্ন স্বাদের তালশাঁসের পায়েস

সব্যসাচী দত্তকে লক্ষ্য করে ডিম-গোবর ছুড়ল জনতা, আদালতের বাইরেও উত্তেজনা

অলিভ অয়েল নাকি সর্ষের তেল? কোন তেল স্বাস্থ্যের জন্য উপকারী?

নিরাশ করলেন বৈভব, ১৪ রান করে ফিরলেন সাজঘরে

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

মোবাইল ফোন আর ১১০ টাকার লোভে পাথর দিয়ে নৃশংস খুন, ধৃত ২ ডেলিভারি বয়ের

শতাব্দীর বাড়িতে তৃণমূলের বিদ্রোহী সাংসদদের বৈঠক, আচমকা হাজির শুভেন্দুও

‘ফলতার পুষ্পা’ জাহাঙ্গিরকে ডায়মন্ড হারবার আদালতে পেশ, পাশে দাঁড়াল না কোনও আইনজীবী

মাটিতে পড়ে মহিলার আধপোড়া দেহ, পুলিশ কর্তা বললেন, ‘গরম লাগছে, তাড়াতাড়ি করুন’

ডায়মন্ড হারবার শাখায় প্রায় ১ ঘণ্টা অবরোধ, ব্যাহত ট্রেন চলাচল, ভোগান্তিতে যাত্রীরা