অবশেষে কাটল জট, বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে উদ্যোগী রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের(West Bengal) একাধিক বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য না থাকায় প্রশাসনিক কাজ ও পঠনপাঠনে ব্যাঘাত ঘটার অভিযোগে শামিল হয়েছিলেন রাজ্য সরকার পোষিত একাধিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের গবেষণার কাজে ব্যাঘাত ঘটার অভিযোগ ওঠে বারংবার। এই নিয়ে সবচেয়ে বেশি সরব হয়েছিলেন যাদবপুর(Jadavpur University) ও কলকাতা বিশ্ববিদ্যালয়ের(Calcutta University) অধ্যাপকরা। অবশেষে খুলতে চলেছে দীর্ঘদিনের সেই জট। রাজ্য সরকার পোষিত বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগের কাজ(Appointment of Vice-Chancellor) ইতিমধ্যেই শুরুর দোরগোড়ায়। বিশেষ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার, অর্থাৎ ১৮ই অক্টোবর থেকে এই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। প্রথম দিনেই তিনটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ করা হবে। সেই তালিকায় শুরুতেই রয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের নাম। বাকি দুটি বিশ্ববিদ্যালয় অন্য জেলার।

আরও পড়ুনঃ ভাঁড়ারে পড়েছে টান, ফিক্সড ডিপোজিট ভাঙতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সন্দীপ

উপাচার্য নিয়োগ ঘিরে এতদিন যাবত রাজ্য সরকার এবং রাজ্যপাল সিভি আনন্দ বোসের সংঘাত ছিল চোখে পড়ার মতো। এই প্রথম কোনও রাজ্যপাল রাজ্য সরকারের সঙ্গে কোনওরকম আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে অস্থায়ী উপাচার্য নিয়োগ শুধু করেন। যা নিয়ে রাজ্য ও রাজ্যপাল সংঘাত চরমে ওঠে। উচ্চশিক্ষায় তৈরি হয় জটিলতা। রাজ্যপালের এহেন আচরণের প্রতিবাদে সরব হতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে।

এছাড়াও বিশ্ববিদ্যালয়গুলির প্রশাসনিক বেশকিছু কাজেও হস্তক্ষেপ করতে দেখা গিয়েছে রাজ্যপালকে ফলে বিষয়টি মোটেই ভালো চোখে দেখেননি শাসকরা। তার কারণও অবশ্য রয়েছে। সিভি আনন্দ বোসের আগে এরকম আচরণ আর কোনও রাজ্যপাল করেননি। শেষে বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত যায়। রাজ্য সরকারের সঙ্গে কথা বলেই উপাচার্য নিয়োগের পাশাপাশি বেশ কিছু গাইডলাইন বেঁধে দেয় দেশের শীর্ষ আদালত।

আরও পড়ুনঃ CPR দিয়ে সাপের প্রাণরক্ষা, অসাধ্যসাধন করে দেখালেন গুজরাটের যুবক

সুপ্রিম কোর্টের গাইডলাইন মাথায় রেখেই উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ইউ ইউ ললিতকে সার্চ কমিটির প্রধান করা হয়। এছাড়াও এই কমিটিতে রাখা হয় রাজ্য সরকারের প্রতিনিধি, রাজ্যপালের প্রতিনিধি ও ইউজিসি-র প্রতিনিধিদের। স্থায়ী উপাচার্য নিয়োগের জন্য প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য পৃথক পৃথক সার্চ কমিটি গঠন করা হয়েছে। উপাচার্য পদের জন্য প্রায় আড়াই হাজারের মতো আবেদন জমা পড়েছে বলে জানা গিয়েছে। এর মধ্যে ৫০০ জনকে স্থায়ী উপাচার্যের জন্য বাছাই করা হয়। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে সম্পূর্ণ পরিস্থিতির পরিকাঠামো এবং বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণে উপাচার্যের ভূমিকা নিয়ে একাধিক রূপরেখা তৈরি হবে বলেই আশা করা যায়।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা