ইজরায়েলি হামলায় নিহত হামাসের নয়া প্রধান সিনওয়ার?

Share:

আন্তর্জাতিক ডেস্ক: প্যালেস্টানিয় মুক্তিকামী সংগঠন হামাসের নয়া প্রধান ইয়াহিয়া সিনওয়ার-ও কী ইজরায়েলি সেনাবাহিনীর হামলায় প্রাণ হারিয়েছেন? আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) ইজরায়েলের বেশ কয়েকটি সংবাদমাধ্যম দাবি করেছে, সিনওয়ারকে নিকেশ করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমগুলিতেও হামাস প্রধানের সঙ্গে চেহারার সাদৃশ্য রয়েছে এমন এক প্যালেস্টানিয় যোদ্ধার তিনটি ছবিও ভাইরাল হয়েছে। যদিও ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর তরফ থেকে এখনও সিনওয়ারের মৃত্যু নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে আইডিএফের এক আধিকারিক জানিয়েছেন, ‘সিনওয়ারের মৃত্যুর গুজব পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’

গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামলা চালায় প্যালেস্টানিয় সংগঠন হামাস। ওই হামলার বদলা নিতেগাজায় পাল্টা হামলা শুরু করে ইজরায়েলি সেনাবাহিনী। গত এক বছরের বেশি সময় ধরে নির্বিচারে হামলা চলছে প্যালেস্টানীয়দের উপরে। ইজরায়েলি সেনার হামলায় ৪২ হাজারের বেশি প্যালেস্টানীয় প্রাণ হারিয়েছেন। এমনকি ইজরায়েলি বিমান হামলায় প্রাণ হারান হামাসের প্রধান ইসমাইল হানিয়া-সহ সংগঠনের একাধিক শীর্ষ নেতা। হানিয়ার মৃত্যুর পরে হামাস প্রধান হন ইয়াহিয়া সিনওয়ার। 

বৃহস্পতিবার ইজরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ জানিয়েছে, গতকাল বুধবার (১৬ অক্টোবর) গাজার রাফার একটি ভবনে হামাসের কয়েকজন যোদ্ধাকে প্রবেশ করতে দেখে ইজরায়েলি সেনারা। এরপর সেখানে হামলা চালানোর নির্দেশ দেওয়া হয়। হামলার পর সেনারা সেখানে যাওয়ার পর সিনওয়ারের মতো দেখতে এক যোদ্ধার মরদেহ পায়। তারা জানত না ভবনটিতে সিনওয়ার ছিলেন নাকি ছিলেন না। এর আগে সিনওয়ারের বিষয়ে গুজব রটেছিল যে, তিনি বন্দিদের মধ্যে লুকিয়ে ছিলেন এবং তাদের মানব ঢাল হিসেবে ব্যবহার করছিলেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম ‘আলজাজিরা’ জানিয়েছে, সিনওয়ারের মতো দেখতে ওই যোদ্ধার মরদেহ ইজরায়েলে নিয়ে যাওয়া হয়েছে এবং মরদেহটির ডিএনএ পরীক্ষা করা হয়েছে।

 

২০ জুন সিঙ্গুরে সভা করতে পারেন মোদি, শিল্প নিয়ে বড় ঘোষণা

বিদ্যু‍ৎ সাশ্রয়ে বাংলাদেশে সন্ধ্যা ৭টার মধ্যে শপিংমল, মার্কেট বন্ধের নির্দেশ

বকেয়া ডিএ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে খুশি সরকারি চার কর্মচারী সংগঠন

প্রধান শিক্ষক থেকে মন্ত্রী, অরূপ দাসের রাজনৈতিক উত্থানে উৎসব মুখর ‘কাঁথি’

মুখ্যমন্ত্রীর স্বপ্ন ‘ঝকঝকে হাওড়া’ উপহার দিতে বদ্ধপরিকর প্রতিমন্ত্রী উমেশ রাই

বছরে ১৯ লক্ষ টাকার সরকারি চাকরি ছেড়ে দিলেন তরুণ ইঞ্জিনিয়ার, কারণ শুনে অবাক নেটদুনিয়া

বেলদায় তৃণমূল নেত্রী কল্পনা শীটের বিলাসবহুল বাড়িতে পুলিশের তল্লাশি

অবসর ভেঙে ফের টেনিসে ফিরছেন দুই সন্তানের মা সেরিনা উইলিয়ামস

বাংলাদেশ মুক্তিযুদ্ধের অন্যতম সেনানি তোফায়েল আহমেদ আর নেই

‘তৃণমূলের দুই বিধায়কের অভিযোগের ভিত্তিতেই সই জাল কাণ্ডের তদন্ত হচ্ছে’, বললেন মুখ্যমন্ত্রী

লুধিয়ানার কারখানায় বিষাক্ত গ্যাস লিক, নিহত ৩

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে ফের সিআইডি টিম

বিনা টিকিটে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে পারবেন ১৪ হাজার দর্শক

দক্ষিণের ৯ জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, জেনে নিন কখন কোথায় হবে দুর্যোগ…