ইউনূসের নীল নকশাকে ধাক্কা দিয়ে রাষ্ট্রপতির পাশে দাঁড়াল খালেদা জিয়ার দল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনকে হঠাতে কোমর বেঁধে নেমেছে পাকিস্তানের পোষ্য ভৃত্য মোল্লা মুহাম্মদ ইউনূসের সরকার। সেনাপ্রধান ওয়াকার উজ জামান দেশে ফেরার আগেই ক্ষমতার রাশ নিজেদের হাতে নিতে কোমর কষে ঝাঁপিয়েছে। কিন্তু ইউনূস গংয়ের সেই পরিকল্পনায় বাধ সাধল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি। বর্তমান রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে সরিয়ে কোনও রকম সাংবিধানিক সঙ্কট তৈরির সুযোগ করে দিতে রাজি নন বলে ‘আইএসআই’ এজেন্ট মোল্লা মুহাম্মদ ইউনূসকে বুধবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে।

গতকাল মঙ্গলবারই (২২ অক্টবর) রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিনের ইস্তফার দাবিতে রণক্ষেত্র হয়ে উঠেছিল ঢাকা। বঙ্গভবনে গায়ের জোরে ঢোকার চেষ্টা চালিয়েছিল মৌলবাদী ও জঙ্গি সংগঠনের সদস্যরা। বাধ্য হয়ে গুলি চালায় পুলিশ। গুলিবিদ্ধ হন পাঁচ জন। জঙ্গিদের হামলায় আহত হন ২৫ পুলিশ কর্মী। রাষ্ট্রপতিকে সরানোর নীল নকশা বাস্তবায়ন নিয়ে রাজাকারদের নব্য নেতা তথা প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আমেদের সঙ্গে বৈঠক করেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং হুজি নেতা তথা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম।

রাষ্ট্রপতিকে সরানোর বিষয়ে রাজনৈতিক দলগুলির সমর্থন আদায়ে এদিন সকাল থেকেই শুরু হয় অপত‍ৎপরতা। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপির তিন শীর্ষ নেতার সঙ্গে জরুরি বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোল্লা মুহাম্মদ ইউনূস। ওই বৈঠকে বিএনপি নেতা নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ। রাষ্ট্রপতিকে  অপসারণ করে আসলে যে জাতীয় সংসদ নির্বাচন পিছিয়ে নিজেদের হাতে ক্ষমতা কুক্ষিগত করতে চাইছে ‘আইএসআই’ এজেন্ট অন্তর্বর্তী সরকার, তা বুঝতে পেরে বিএনপি নেতারা স্পষ্ট জানিয়ে দেন, দেশে নতুন কোনও সাংবিধানিক সঙ্কট তৈরি করা যাবে না। পরে গুলশানে বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে দলের অন্যতম শীর্ষ নেতা সালাহউদ্দিন আমেদ বলেন, ‘রাষ্ট্রপতির পদ শূন্য হলে সাংবিধানিক সংকট তৈরি হবে এতে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হবে। তাই এই মুহূর্তে রাষ্ট্রপতির অপসারণ চায় না বিএনপি।’

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

রাত পোহালেই মুখোমুখি ব্রাজিল-হাইতি, কাদের জয়ের ইঙ্গিত দিল সুপার কম্পিউটার?

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর