চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঘূর্ণিঝড়ের দাপটে শুক্রবার বন্ধ থাকছে কলকাতা হাইকোর্ট

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ডানা’(Cyclone Dana) তার প্রভাব বিস্তার করতে শুরু করেছে রাজ্যের একাধিক জেলায়। সকাল থেকে একটানা বৃষ্টিতে নাজেহাল শহরবাসী। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দমকা বৃষ্টির পাশাপাশি বইছে ঝোড়ো হাওয়া। এহেন অবস্থায় আসন্ন দুর্যোগের কথা মাথায় রেখে শুক্রবার দিন কলকাতা হাইকোর্ট(Calcutta High Court) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিন হবে না কোনও মামলার শুনানি। আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হলে আগামী সোমবার থেকে আবারও হাইকোর্টে শুরু হবে যাবতীয় আইনি কাজকর্ম।

এদিন পূর্ব নির্ধারিত শিডিউল অনুযায়ী শুক্রবার হাইকোর্টে অবকাশকালীন ৩টি বেঞ্চ বসার কথা ছিল। ১টি ডিভিশন বেঞ্চ(Division Bench) এবং ২টি একক বেঞ্চ(Single Bench)। কিন্তু দুর্যোগের কারণে কোনওটিই শুক্রবার বসছে না হাইকোর্টে। শুক্রবারের বদলে আগামী সোমবার অর্থাৎ ২৮শে অক্টোবর তারিখে বসবে অবকাশকালীন বেঞ্চ। ঘূর্ণিঝড় ‘ডানা’-র কারণে সাধারণ জনজীবনে ছেদ পড়ার পাশাপাশি কলকাতা হাইকোর্টে পিছিয়ে গিয়েছে একাধিক মামলার শুনানি। এর মধ্যে এদিন একটি মামলা ছিল সন্তানের ওপর মায়ের নির্যাতনের। কিন্তু এদিন হাইকোর্ট বন্ধ থাকায় সেই মামলার শুনানি পিছিয়ে গেল। এদিন দুপুরে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানির জন্য ওঠার কথা ছিল।   

এছাড়াও এদিন কুন্তল ঘোষের জামিন সংক্রান্ত শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু হাইকোর্ট বন্ধ থাকায় এদিন এই মামলার শুনানি হচ্ছে না। এর পাশাপাশি বিচারপতি শুভেন্দু সামন্তর একক বেঞ্চও শুক্রবার বসার কথা ছিল। সেখানেও বেশ কিছু মামলার শুনানির কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের কারণে শুক্রবার অবকাশকালীন বেঞ্চ না বসায় সেগুলির শুনানিও পিছিয়ে গিয়েছে। আগামী সোমবার অবকাশকালীন বেঞ্চ বসলে মামলাগুলির শুনানি হবে বলে জানা গিয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ১৪ মে কীভাবে দেখবেন ফল?

নির্বাচন কমিশনের মোটরবাইক নিষেধাজ্ঞা, চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের

গ্রেফতারি পরোয়ানা নিয়ে কী বললেন কবি শ্রীজাত?

লক্ষ্য ছাব্বিশের ভোট! ২৭ পর্যন্ত বাংলাতেই থাকবেন অমিত শাহ  

কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা, কী কারণ?

বাইকই ভরসা! কমিশনের নিষেধাজ্ঞায় চরম সমস্যায় সাধারণ মানুষ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ