Flat কেনার সময়ে ক্রেতাকে CC আর PC প্রদান বাধ্যতামূলক, প্রমোটারদের নির্দেশ WBREAT’র

ফ্ল্যাট ক্রেতাকে পজেশন দেওয়ার আগে পুরসভা থেকে সেই ফ্ল্যাটের CC আর PC সংগ্রহ করে তা সেই ক্রেতার হাতে তুলে দিতে বাধ্য থাকবেন প্রমোটার। 

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা পুরনিগম সম্প্রতি এক নির্দেশে Flat হস্তান্তরের আগে Completion Certificate বা CC আর Possession Certificate বা PC প্রদান বাধ্যতামূলক করেছে। এর জন্য যে প্রমোটার ওই Flat নির্মাণ করেছেন তিনি আবেদন জানাবেন পুরনিগমের কাছে। সেই আবেদনের ভিত্তিতে পুরনিগম ওই দুই সার্টিফিকেট ইস্যু করবে। কিন্তু রাজ্যের আর অন্য কোনও পুরসভা বা পুর নিগমের ক্ষেত্রে এই আইন কার্যকরী নেই। অথচ ২০১৬ সালের Real Estate Regulatory Act এবং রাজ্যের পুর-আইন অনুযায়ী তা বাধ্যতামূলক। এবার রাজ্যের সব পুরসভা ও পুরনিগমের ক্ষেত্রেই তা বাধ্যতামূলক করে দিল West Bengal Real Estate Appellate Tribunal বা WBREAT। সম্প্রতি একটি মামলার রায় প্রদানকালে তাঁরা এই রায় দিয়েছেন যা এবার থেকে সব প্রমোটারকে(Promoter) মেনে চলতে হবে। অর্থাৎ কোনও ফ্ল্যাট ক্রেতাকে পজেশন দেওয়ার আগে পুরসভা থেকে সেই ফ্ল্যাটের CC আর PC সংগ্রহ করে তা সেই ক্রেতার হাতে তুলে দিতে বাধ্য থাকবেন প্রমোটার। 

আরও পড়ুন, উচ্চপ্রাথমিকে ১৪ হাজার শূন্যপদে নিয়োগের বিরোধিতায় করা মামলা খারিজ সুপ্রিম কোর্টে

ঠিক কী হয়েছে? দক্ষিন শহরতলির নরেন্দ্রপুরের কুমড়োখালি এলাকায় সাদার্ন স্কাই নামে একটি আবাসনে ২০২১ সালে ফ্ল্যাটের বায়না করেন পেশায় অধ্যাপক সুদীপকুমার দে। তিন মাসের মধ্যে ফ্ল্যাট দেওয়ার কথা থাকায় তিনি বাকি টাকাও দিয়ে দেন। ফ্ল্যাট নেওয়ার পরে দেখেন, তা বসবাসের অযোগ্য। ওই আবাসনেই তাঁর বোন সুচিস্মিতা দে ৫৪ লক্ষ টাকায় একটি পার্কিং-সহ প্রায় ১২০০ বর্গফুটের একটি ফ্ল্যাট বুক করেছিলেন। ২০২২ সালের নভেম্বরের মধ্যে তিনি প্রায় ৩১ লক্ষ টাকা দিয়ে দেন। কিন্তু তার পরেই ভাইয়ের থেকে প্রজেক্টের কাজ শেষ না-হওয়া, পুরসভা থেকে Completion Certificate ও Possession Certificate না-পাওয়ার মতো একাধিক তথ্য জানার পরে তিনি বাকি টাকা দেওয়া বন্ধ করেন। তাঁর ফ্ল্যাটও হ্যান্ডওভার করেননি প্রোমোটার। অগ্যতা ফ্ল্যাট হাতে না পেয়ে দুই ভাই-বোন WBREAT’র দ্বারস্থ হন। মামলার শুনানিতে প্রোমোটারের আইনজীবী জানান, টাকা বকেয়া থাকায় ফ্ল্যাট হ্যান্ডওভার করা হয়নি। তবে বকেয়া টাকা মেটালে তাঁরা ফ্ল্যাট দিয়ে দিতে তৈরি। তাঁর আরও দাবি, অফলাইনে পুরসভা বিল্ডিং প্ল্যান পাশ করলেও এখন অনলাইনে পুরসভা থেকে ওই সব সার্টিফিকেট নিতে হয়।  

আরও পড়ুন, ডানার প্রভাবে রাজ্যজুড়ে বৃষ্টি, উপকূলবর্তী এলাকায় রীতিমতো দাপট

মামলার শুনানি শেষে WBREAT’র বিচারপতি রবীন্দ্রনাথ সামন্ত, বিচারবিভাগীয় সদস্য গৌরসুন্দর বন্দ্যোপাধ্যায় এবং প্রশাসনিক সদস্য সুব্রত মুখোপাধ্যায় প্রোমোটারকে নির্দেশ দিয়ে জানিয়ে দেন যত দ্রুত সম্ভব Completion Certificate ও Possession Certificate রাজপুর-সোনারপুর পুরসভার কাছ থেকে হস্তগত করে তার পরে ওই ফ্ল্যাট মালিকদের দিতে হবে। অন্যথায় মামলাকারী সুদীপকুমার দে এবং তাঁর বোন সুচিস্মিতা দে ফ্ল্যাটের জন্যে ২০২১ ও ২০২২ সালে যে টাকা দিয়েছিলেন তা ১৫ শতাংশ সুদ সমেত তাঁদের ফিরিয়ে দিতে হবে। ইতিমধ্যেই ওই দুই ভাই-বোনের দেওয়া টাকা এবং আগামী দু’মাসের সুদের টাকা ট্রাইব্যুনালের নির্দেশে প্রোমোটারকে জমা দিতে হয়েছে রেজিস্ট্রারের কাছে। বিধি অনুযায়ী, দু’মাসের মধ্যে যদি এই রায় উচ্চ আদালতে চ্যালেঞ্জ না করা হয় তা হলে সেই টাকা রেজিস্ট্রারকে তুলে দিতে হবে মামলাকারীদের হাতে। কার্যত নির্মীয়মাণ প্রজেক্ট বিক্রির পর হাতবদল করে ক্রেতাকে বিড়ম্বনায় ফেলা এবং প্রতারণার অগুন্তি অভিযোগ সামাল দিতে এই নয়া নির্দেশ দিল WBREAT।

শাকিরা নন, ফুটবল বিশ্বকাপের উদ্বোধনে গায়িকার ‘বডি ডবল’ পারফর্ম করেছেন, বিতর্ক তুঙ্গে

বিশ্বকাপ থেকে সরে দাঁড়ালেন জাপানের অধিনায়ক, কি এমন ঘটল?

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের ভাইপো প্রশান্ত

লালুর জন্মদিনে লউন্ডা নাচ, খুশি হয়ে শিল্পীকে নিজের হাতের হিরের বালা দিলেন রাবড়ি

‘বাংলাকে নতুন করে গড়তে সাহায্য করছেন প্রধানমন্ত্রী,’ দাবি শুভেন্দুর

নদিয়া সীমান্ত দিয়ে ১২ বাংলাদেশিকে পাঠানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ৮২ বছর বয়সী বাবাকে ‘খুন’ করল ছেলে

নথি জাল করে দোকান বিক্রি! তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দায়ের FIR

তৃণমূলের বিদ্রোহী সাংসদদের গুপ্ত চিঠি প্রকাশ্যে, শত্রুঘ্ন সিনহার সই নেই

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

জয় দিয়ে বিশ্বকাপের জার্নি শুরু করল দক্ষিণ কোরিয়া

মালদহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী, কোন বিষয়ে আলোচনা?

মিউনিখ থেকে ফেরার সময় আচমকা অসুস্থ, না ফেরার দেশে কিংবদন্তি শুটার যশপাল রানা