কোটা আন্দোলনে খুন ৩০০-র বেশি পুলিশ কর্মী, বিস্ফোরক রিপোর্ট স্বরাষ্ট্রমন্ত্রকে

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: জুলাই-অগস্টে কোটা সংস্কার আন্দোলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমর্থক ও জামায়াত ইসলামী সমর্থকদের হাতে খুন হয়েছেন ৩৩৭ পুলিশ আধিকারিক ও কর্মী। চারশোর বেশি থানায় ‌আক্রমণ চালিয়ে লুঠ করা হয়েছে কয়েক হাজার আগ্নেয়াস্ত্র। স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে এমনই রিপোর্ট জমা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহানির্দেশক মাইনুল ইসলাম। আর ওই রিপোর্টের কথা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। পুলিশের নিচুতলার কর্মীরা ফের ক্ষোভে ফেটে পড়েছেন। আর নিচুতলার কর্মীদের বিদ্রোহ রুখতে শুক্রবারই (২৫ অক্টোবর) তড়িঘড়ি করে পুলিশের সদর দফতরের তরফে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, গণঅভ্যুত্থানের সময়ে নানা হিংসায় প্‌রাণ হারিয়েছেন ৪৪ জন। যদিও ওই রিপোর্ট বিশ্বাসযোগ্য মনে করছেন না অধিকাংশ পুলিশ কর্মী।

গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই পুলিশকে আক্রমণের নিশানা বানিয়েছিল ছাত্রের মুখোশধারী হিযবুত তাহরী ও ইসলামী ছাত্র শিবিরের জঙ্গিরা। মিরপুর-সহ রাজধানীর বিভিন্ন থানায় অতর্কিতে হামলা চালিয়ে পুলিশ কর্মীদের খুন করা হয়েছিল। শুধু তাই নয়, নিরীহ ট্র্যাফিক পুলিশ কর্মীরাও বাদ যাননি। তাছাড়া সিরাজগঞ্জ-সহ একাধিক থানায় হামলা চালানো হয়েছিল। ৫ অগস্ট শেখ হাসিনার ক্ষমতাচ্যূতির পরে বিভিন্ন জায়গায় পুলিশ থানায় আক্রমণ চালায় জঙ্গিরা। একাধিক পুলিশ-‌আধিকারিক-কর্মীকে খুন করে গাছে ঝুলিয়ে রাখে এবং আগুনে পুড়িয়ে মারে। প্রাণ বাঁচাতে অনেকেই পালিয়ে যান। কার্যত ১৫ দিন পর্যন্ত বাংলাদেশ ছিল পুলিশ বিহীন।

অন্তর্বর্তী সরকারের অনুরোধে সাড়া দিয়ে অগস্টের শেষ সপ্তাহ থেকে কাজে ফিরতে শুরু করেন পুলিশ কর্মীরা। যদিও প্রায় আড়াই হাজার পুলিশ আধিকারিক ‌ও কর্মী কাজে যোগ দেননি। বার বার বলা সত্বেও তাঁরা কাজে যোগ না দেওয়ায় ‘নিখোঁজ’ কর্মী-আধিকারিকদের খোঁজ নেওয়া শুরু হয়। আর সেই খোঁজ নিতে গিয়েই বিস্ফোরক তথ্য পান গোয়েন্দারা। তাঁরা জানতে পারেন, জুলাই-অগস্টে বিক্ষোভকারী ও জঙ্গিদের হাতে ৩৩৭ জন পুলিশ কর্মী ও আধিকারিক প্রাণ হারিয়েছেন। তার মধ্যে রাজধানী ঢাকায় ৫৪ জন, সিরাজগঞ্জে ৩১ জন,  নারায়ণগঞ্জে ২২ জন, কুমিল্লা ১৮ জন, নোয়াখালীতে ১৭ জন, চাঁদপুরে ১২ জন, গাজীপুরে ১৩ জন, বরিশালে ৯ জন, চট্টগ্রামে ১৪ জন প্রাণ হারিয়েছেন। বাকি বেশ কয়েকটি জেলায় নিহত হয়েছেন বাকি ৪৭ জন। এর মধ্যে অতিরিক্ত সুপার মর্যাদার ১৩ আধিকারিক রয়েছেন। গোয়েন্দাদের ওই রিপোর্ট ইতিমধ্যেই স্বরাষ্ট্র উপদেষ্টা তথা প্রাক্তন সেনা কর্তা জাহাঙ্গীর আলম চৌধুরীর কাছে পাঠানো হয়েছে। যদিও গণ অভ্যুত্থানে নিচুতলার পুলিশ কর্মী ও আধিকারিকদের মৃত্যু নিয়ে মুখ খুলতে রাজি হননি পুলিশের মহানির্দেশ মায়নুল ইসলাম।

রোগীর শরীর নয়, বদলে যায় জীবনযাত্রা! বাড়ছে এই ক্যানসারের ঝুঁকি

প্রশিক্ষণের সময়ে ভেঙে পড়ল রাশিয়ার পরমাণু অস্ত্র বহনকারী বোমারু বিমান, মৃত ৬

পুজোয় চলে যান চা-বাগানের স্বর্গে! সবুজের আমেজে প্রাণ ভরে কাটান ছুটি

পুজোর সাজে বাঙালিয়ানা, আজও অমলিন বাংলার এই ৭ শাড়ি

খালি হবে সিন্দুক, অশান্তি পিছু ছাড়বে না! আজই রান্নাঘরের স্ল্যাব থেকে সরান ৪ জিনিস

খোসা-সহ খাচ্ছেন এই ৮ ফল? সুস্থ থাকতে ভালভাবে পরিষ্কার করে নিন

মুঠোমুঠো ক্যালসিয়াম খাচ্ছেন, অজান্তেই বাড়ছে হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি

জম্মুর কাঠুয়ায় সিআইএসএফ জওয়ানের এলোপাথাড়ি গুলিতে নিহত চার সহকর্মী

পুজোর আগে শনি-রবি বাড়তি মেট্রো, কোন লাইনে কত ট্রেন চলবে?

ধর্ষণে অন্তঃসত্ত্বা সপ্তম শ্রেণির পড়ুয়া, ‘ঘৃণ্য অপরাধে’ স‍ৎ বাবাকে মৃত্যুদণ্ড আদালতের

পণের বলি! বিয়ের চার মাসের মধ্যেই আত্মঘাতী ২৪ বছর বয়সী আইটি ইঞ্জিনিয়ার

পুলিশে চাকরি করা বান্ধবীকে মন দিয়েছে ব্যাঙ্ক ম্যানেজার স্বামী, গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী স্ত্রী

চেহারা ভাড়া দিয়ে আয় হবে প্রায় ১৫ লক্ষ টাকা, কীভাবে জানলে অবাক হবেন

সংবাদমাধ্যমে নিজের মৃত্যুর ‘ভুয়ো’ খবর দেখে হেসে গড়িয়ে পড়লেন পাক ক্রিকেটার