বাংকারে বসে ইরানে হামলার নির্দেশ নেতানিয়াহু ও গ্যালান্টের

Share:

আন্তর্জাতিক ডেস্ক :  ইরানের ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ প্রথমবারের মত হামলা চালিয়েছে ইজরায়েলি বাহিনী।  তেহরান ও পাশে কারাজ শহরে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে। হামলার সময় ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বাংকারে উপস্থিত ছিলেন।

তেলআবিবে ইজরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তরে একটি ভূগর্ভস্থ কক্ষে (বাংকার) উপস্থিত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট সহ আরও অন্যান্যরা। সেখান বসে থেকে তাঁরা এই হামলার বিষয়ে নির্দেশনা দেন।

ইরানে হামলার বিষয়ে ইজরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, তাঁরা ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে। ইজরায়েলে ইরানের হামলার উপযুক্ত জবাব দিতে তাঁরা ইরানের সামরিক স্থাপনাগুলোতে সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে। যাতে তাঁরা ইজরায়েলে হামলার প্রতিশোধ নিতে পারে।

এদিকে হামলার বিষয়ে আমেরিকার জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট জানিয়েছেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইজরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব। অন্যদিকে ইরানে হামলা নিয়ে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের পক্ষ থেকে বলা হয়েছে, ইরানে চালানো ইজরায়েলি বিমান হামলার সঙ্গে তাঁরা কোনভাবেই জড়িত নেই।

উল্লেখ্য, হামাস ও হিজবুল্লাহর প্রধান নিহত হওয়ার পর চলতি মাসের ১ অক্টোবর ইজরায়েলে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান।গত ছয় মাসের মধ্যে এটি ছিল ইজরায়েলে ইরানের দ্বিতীয় হামলা। এই নিয়ে কড়া সতর্ক বার্তা দিয়েছিল ইজরায়েল। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছিলেন, ইজরায়েলের ক্ষতি করার চেষ্টার জন্য শত্রুদের ‘চড়া মূল্য’ দিতে হবে। অন্যদিকে ক্ষোভে ফুঁসছে ইরান। এমতাবস্থায় মধ্যপ্রাচ্যে চরম অশান্তির আঁচ দেখতে পাচ্ছেন বিশ্লেষকেরা।

শ্বশুরবাড়িতে বিপদ, প্রচুর টাকা খরচের ইঙ্গিত, রাস্তাঘাটে গাড়ি আস্তে চালান

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব