আরজি কর দুর্নীতির মামলায় বিভাগীয় তদন্তের প্রস্তুতি দুই চিকিৎসকের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: তিলোত্তমা কাণ্ডের রেশ ধরে আরজি কর মামলা(RG Kar Incident) জনসমক্ষে চলে এলেও এই ঘটনা আর শুধুমাত্র একটি ইস্যুতে সীমাবদ্ধ নেই। ডাক্তার মৃত্যুর তদন্ত করতে গিয়ে কেন্দ্রীয় গোয়েন্দাদের(CBI) হাতে চলে এসেছে আরজি করের অন্দরের একাধিক দুর্নীতির খবর। এই মর্মে তদন্ত চালিয়ে একাধিক উচ্চপদস্থ ডাক্তারকেও তাঁদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সম্প্রতি আরজি কর মেডিক্যাল হাসপাতাল দুর্নীতির মামলায় সিবিআইয়ের চিঠির প্রাপ্তি স্বীকার করে নিজেদের বক্তব্য জানাল স্বাস্থ্য দফতর(Health Department)।

আরও পড়ুনঃ বাজার কাঁপাচ্ছে নয়া প্রযুক্তির দীপাবলি প্রদীপ, জ্বলবে তেল ছাড়াই

এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছেন আরও দুই চিকিৎসক, আরজি কর হাসপাতালের ফরেন্সিক মেডিসিন দফতরের অধ্যক্ষ দেবাশিস সোম এবং অ্যাসোসিয়েট প্রফেসর সুজাতা ঘোষ। এই দুই চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছিল তদন্তকারী সংস্থা। সিবিআই সূত্রের দাবি, তদন্তকারীদের চিঠি পাওয়ার পর স্বাস্থ্য দফতরের তরফে চিঠি পাঠিয়ে জানানো হয়েছে, ওই দু’জনের দুর্নীতির বিষয়ে স্বাস্থ্য ভবন অবগত নয়। তবে সিবিআইয়ের চিঠির ভিত্তিতে বিভাগীয় তদন্ত শুরুর প্রস্তুতি নেওয়া হয়েছে বলে স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ চিকিৎসকদের ‘উৎকোচ’ না দেওয়ার নির্দেশ, হলফনামা দিতে হবে ওষুধ সংস্থাগুলিকে

স্বাস্থ্য দপ্তরের এক উচ্চপদস্থ কর্তা বলেন, সিবিআইয়ের অভিযোগের ভিত্তিতে চিঠির উত্তর দেওয়া হয়েছে। ওই দু’জন চিকিৎসকের বিষয়ে বিভাগীয় তদন্তের প্রস্তুতি শুরু হয়েছে। এপ্রসঙ্গে রাজ্যের এক আইনজীবী বলেন, ‘সিবিআই দুর্নীতির তদন্ত করছে। সেক্ষেত্রে দুর্নীতিগ্রস্ত অফিসারদের নাম পাঠালে রাজ্য তা অবশ্যই বিবেচনা করবে।’ দেবাশিস ও সুজাতার নাম উল্লেখ করে স্বাস্থ্য দফতরে চিঠি দিয়েছে সিবিআই। অভিযোগের ভিত্তিতে সিবিআইয়ের তরফে দেবাশিস ও সুজাতাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া তদন্তে উঠে এসেছে আরও একটি তথ্য। প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ ওই দুই জন চিকিৎসক। দুর্নীতি এবং বেআইনি আর্থিক লেনদেনে দেবাশিস ও সুজাতা জড়িত রয়েছে বলে দাবি কেন্দ্রীয় গোয়েন্দাদের। অভিযোগ প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে স্বাস্থ্য ভবন।

পঞ্জাবকে হারিয়ে প্লে অফের লড়াই জমিয়ে দিল মুম্বই

শার্দূলের আগুনে বোলিং, মুম্বইকে ২০১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

আবগারি মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি স্বর্ণকান্তা শর্মা

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?