‘আই কিউ কম’,কমলাকে খোঁচা ট্রাম্পের

Share:

আন্তর্জাতিক ডেস্ক : হাতে আর কয়েকটা দিন, এরপরেই শুরু হয়ে যাবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রচারের সময় হাতে খুব কম রয়েছে। তাই জোরকদমে প্রচার পর্ব শুরু করেছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি। এমতাবস্থায় আমেরিকার নিউইয়র্ক অঙ্গরাজ্যের ম্যাডিসন স্কয়ার গার্ডেনে ফের প্রচারে নামলেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। রবিবার নির্বাচনী সমাবেশে ট্রাম্প সরাসরি কটাক্ষ করলেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট তথা ডেমোক্র্যাটিক প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিসকে। কমলার বুদ্ধি নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

রবিবার সমাবেশের শুরুতে ট্রাম্প কমলার উদ্দেশ্যে বলেন, ‘প্রতিদ্বন্দ্বী ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস খুবই কম আইকিউসম্পন্ন(বুদ্ধির সূচক)।’ অর্থাৎ ট্রাম্প পরোক্ষভাবে বোঝাতে চাইলেন কমলার চাইতে বুদ্ধির দৌড়ে অনেক এগিয়ে তিনি। বক্তব্যের শুরুতে ট্রাম্প সমবেত জনতার উদ্দেশে প্রশ্ন করেন, ‘চার বছর আগের চেয়ে কি এখন আপনারা ভালো আছেন?’ এই সময় জনতা সমস্বরে বলে ওঠে, ‘না।’  তখনই ট্রাম্প ফের বলে ওঠেন,তিনি ৫ নভেম্বরের ভোটে জয়ী হলে অপরাধীদের হামলা থেমে যাবে। সবাই নিরাপদে থাকবে বলে প্রতিশ্রুতি দেন ট্রাম্প।

এই সমাবেশে ট্রাম্পের প্রাক্তন ব্যক্তিগত আইনজীবী রুডি জিলিয়ানি বলেন, ইজরায়েল–ফিলিস্তিন যুদ্ধের সময় কমলা হ্যারিস সন্ত্রাসীদের পক্ষ নিয়েছেন। কমলা হ্যারিস ফিলিস্তিনিদের আমেরিকায় নিয়ে আসতে চেয়েছেন।

অন্যদিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের পর ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস ই–মেইলে জানান, বিপজ্জনক বিভাজন ও অবমাননাকর বার্তা দিয়েছে ট্রাম্প।

আরও পড়ুন : যুদ্ধবাজ বাইডেনের উপরে ক্ষুব্ধ, কমলাকে ধাক্কা দিয়ে ট্রাম্পের পাশে মার্কিন মুসলিমরা

তৃণমূলের কার্যালয় থেকে উদ্ধার শয়ে শয়ে সাদা থান, বালতি-মশারি

মর্মান্তিক! প্রেমিকার ছেলের হাতে খুন হলেন ‘Top Gun: Maverick’ অভিনেতা জেমস হ্যান্ডি

বাগনানের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ঝাঁটা-জুতো হাতে বিক্ষোভ মহিলাদের

‘চেয়ারের মর্যাদা রাখতে পারছি না’, মেয়র পদে ইস্তফা দিয়ে বললেন ফিরহাদ

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

তিন নম্বরে কে? জল্পনায় ইতি, সাই সুদর্শনকে নিয়ে বড় ইঙ্গিত গম্ভীরের

মিমির বিরুদ্ধে চার্জশিট, আগামী সপ্তাহে বনগাঁ আদালতে হাজিরা দিতে হবে নায়িকাকে

গোডাউন খুলতেই দুর্নীতির পাহাড়! স্তূপাকার ময়লা ফেলার গাড়ি দেখে হতবাক অগ্নিমিত্রা

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের