বড়দিনে শুভেচ্ছা বার্তা মুখ্যমন্ত্রীর! বিশেষ গুরুত্ব গোয়া-মেঘালয়কে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবারে সেন্ট পলস ক্যাথিড্রালে যাননি। পরিবর্তে গিয়েছিলেন বড়বাজারের ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। সেখানেই তিনি যোগ দেন মধ্যরাতের উপাসনা ও ক্যারলে। মুখ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানান আর্চ বিশপ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আজ বড়দিন। তবে তার আগে প্রতি বারের মতো এ বারও ২৪ ডিসেম্বর মধ্যরাতে গির্জায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দিলেন উপাসনাতেও। তবে এবারে তিনি সেন্ট পলস ক্যাথিড্রালে যাননি। পরিবর্তে গিয়েছিলেন বড়বাজারের ব্রেবোর্ন রোডের পর্তুগিজ গির্জা ক্যাথিড্রাল অফ দ্য মোস্ট হোলি রোজারিতে। সেখানেই তিনি যোগ দেন মধ্যরাতের উপাসনা ও ক্যারলে। মুখ্যমন্ত্রীকে সেখানে স্বাগত জানান আর্চ বিশপ। সেখানে ফিতে কেটে উৎসবের সূচনাও করেন তিনি। পরে টুইটে বিশেষ বার্তা দিলেন দেশবাসীকে। একই সঙ্গে তিনি বার্তা দিয়েছেন ফেসবুকেও।

টুইটে মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘সবাইকে বড়দিনের শুভেচ্ছা, ক্রিসমাসের শুভেচ্ছা। সবাই মিলে আনন্দ করুন। এই উৎসব সবার জীবন উষ্ণতা এবং আনন্দে পরিপূর্ণ হয়ে উঠুক। কোভিড বিধি মেনেই উৎসবের সুন্দর মুহূর্ত তৈরি হোক।’ অন্যদিকে ফেসবুকে তিনি লিখেছেন, ‘আজ আমি কলকাতার মোস্ট হোলি রোজারিতে গিয়েছিলাম। মধ্যরাতের প্রার্থনায় অংশ নিয়েছি। ভগবানের কাছে সকলের নিরাপত্তা ও মঙ্গল কামনা করছি। উৎসবের আলো এবং সকলের হাসিমুখ দেখে আমি আনন্দিত! উৎসবের সময় সকলেই কোভিড বিধি মেনে চলুন, এই আবেদনই করছি। সবসময় মাস্ক পড়ুন এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। সারাবিশ্বের সকল ভাইবোনেদের বড়দিনের শুভেচ্ছা জানাই। ভ্যাটিক্যান থেকে গোয়া, মেঘালয় থেকে কলকাতা, সকলকে উৎসবের মরশুমের শুভেচ্ছা। সকলে সুখ স্মৃতি বুনুন! ঈশ্বর সকলের মঙ্গল করুন।’ রাজনৈতিক কারনে এবার মুখ্যমন্ত্রীর এই ফেসবুক বার্তা বিশেষ ভাবে অনেকেরই নজর টেনেছে। কেননা কলকাতা ও বাংলার পাশাপাশি মুখ্যমন্ত্রী সেখানে গোয়া ও মেঘালয়ের কথাও বলেছেন।

বড়দিন উপলক্ষ্যে কার্যত গতকাল সন্ধ্যা থেকেই উৎসব নেমে এসেছে বাংলার বুকে। শহর হোক কী গ্রাম বঙ্গবাসী মেতেছে বড়দিনের আনন্দে। এদিন সকাল থেকেই রাজ্যের নানা প্রান্তে ছড়িয়ে থাকা পিকনিক স্পট গুলি আমজনতার ভিড়ে মুখরিত হয়ে উঠেছে। মুকুটমণিপুর, দুর্গাপুর, হাজারদুয়ারি, তিলপাড়া, কোলাঘাট, মাইথন থেকে শুরু করে চুপির চর, সবুজ দ্বীপ, মায়াচর, টাকির মতো এলাকাও পিকনিক পার্টির আনন্দে সরগরম। কলকাতার বুকেও ভিক্টোরিয়া মেমোরিয়াল, চিড়িয়াখান, ইকো পার্ক, নিক্কো পার্ক, ময়দান, সায়েন্স সিটি কচিকাঁচা থেকে আমজনতার ভিড়ে ছয়লাপ। ভিড় জমেছে শহরের নানা গির্জার পাশাপাশি পার্ক স্ট্রিটেও। তাই সর্বত্রই কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে রাজ্য প্রশাসনের তরফে।

পহেলগাঁও হামলার পর প্রথমবার, পাকিস্তানের মাটিতে খেলতে যাচ্ছেন ভারতীয় ক্রীড়াবিদরা

খাবারে বিষাক্ত রং ও পচা মাংসের থাবা, বাড়ছে ক্যানসার-অ্যালার্জির ঝুঁকি!

দেশে ফিরলে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শেখ হাসিনাকে, জানালেন চিফ প্রসিকিউটর

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা