‘মোদি আমার ভাল বন্ধু, আমেরিকার হিন্দুদের রক্ষা করব’, দিওয়ালি উপলক্ষে বার্তা ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে তাঁর সুসম্পর্কের কথা ফের উল্লেখ করে মার্কিন মুলুকে বসবাসকারী হিন্দুদের রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) রাতে দীপাবলি উপলক্ষে আমেরিকা-সহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দুদের শুভেচ্ছা জানিয়ে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডলে (পূর্বতন টুইটার) এক পোস্ট করেছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। ওই পোস্টে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর একজন ভাল বন্ধু বলে উল্লেখ করে ট্রাম্প লিখেছেন, ‘কট্টরপন্থী বামপন্থীদের ধর্মবিরোধী এজেন্ডা থেকে মার্কিন মুলুকের হিন্দুদের আমরা রক্ষা করব। আমরা, আপনাদের  স্বাধীনতার জন্য লড়াই করব। আমার প্রশাসনের অধীনে, আমরা ভারত এবং আমার ভাল বন্ধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমাদের মহান অংশীদারিত্বকে আরও শক্তিশালী করব।’

মার্কিন হিন্দুদের স্বার্থরক্ষার প্রতিশ্রুতি দেওয়ার পাশাপাশি শেখ হাসিনার জমানার অবসানের পরে বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছে, তার বিরুদ্ধেও সরব হয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশের হিন্দু নির্যাতনের সমালোচনা করে ট্রাম্প লিখেছেন, ‘ইদানিং বাংলাদেশে হিন্দু, খ্রিস্টান এবং অন্যান্য সংখ্যালঘুদের বিরুদ্ধে যে বর্বরোচিত হামলা চলছে, তার তীব্র নিন্দা জানাই। উন্মত্ত জনতা যেভাবে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের বাড়িঘর আক্রমণ ও লুঠপাট করছে, তাতেই স্পষ্ট ওই দেশে আইনের শাসন নেই। বরং নৈরাজ্যের শাসন চলছে।’ এখানেই থামেননি প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে লাগাতার নির্যাতন চলা সত্বেও যেভাবে বিদায়ী প্রেসিডেন্ট তথা বুড়ো ভাম জো বাইডেন ও ডেমোক্র্যাটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী কমলা হ্যারিস চোখ বন্ধ করে রেখেছেন তারও সমালোচনা করেছেন ট্রাম্প। তিনি লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের উপরে যে হামলা ও নির্যাতনের ঘটনা ঘটে চলেছে, তা আমার জমানায় সম্ভব হত না। এটা সম্ভব হয়েছে কেননা জো বাইডেন ও কমলা হ্যারিস কুর্সিতে থাকায়। কমলা এবং জো সারা বিশ্বে এবং আমেরিকায় হিন্দুদের উপেক্ষা করেছে।’

আমেরিকা-সহ গোটা বিশ্বে ছড়িয়ে থাকা হিন্দুদের আলোর উ‍ৎসব দীপাবলিরও শুভেচ্ছা জানাতে গিয়ে ট্রাম্প লিখেছেন, ‘সবাইকে দীপাবলির শুভেচ্ছা। আমি আশা করি আলোর উত্সব মন্দের উপর ভালর বিজয়ের দিকে নিয়ে যাবে।’

‘হাতে অস্ত্র তুলে দিয়ে এখন জঙ্গি বলছে’, পাক সেনার মুখোশ খুললেন অধিকৃত কাশ্মীরের নেতা

‘আসল তৃণমূল কে?’, মমতা ও ঋতব্রতর জবাব তলব নির্বাচন কমিশনের

ফুটবল বিশ্বকাপের জন্যে পরীক্ষা পিছিয়ে দিল কলকাতার নামী স্কুল

বিশ্বকাপের মাঝেই ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, কারা উঠল এক নম্বরে?

পণের দাবিতে গৃহবধূকে পুড়িয়ে খুন, স্বামী ও শ্বশুরকে যাব্বজীবন কারাদণ্ড আদালতের

‘আমার সোনার বাংলা….’, বদলের দাবি জানানো প্রাক্তন সেনা কর্তাকে পদোন্নতি দিল তারেক সরকার

বাবা খামেনেইয়ের শেষকৃত্যে উপস্থিত থাকবেন না ছেলে মোজতবা

‘তারাতলার ঘটনার তদন্ত কতদূর?’ মুখ্যসচিবকে নোটিস জাতীয় মানবাধিকার কমিশনের

সাবধান! রাস্তায় মহিলাদের উত্যক্ত করলেই রুখে দাঁড়াবে দুর্গা সুরক্ষা স্কোয়াড

রবিবার ফের ১২ ঘন্টার জন্য বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে চলবে যানবাহন?

৯ বছর বাদে শ্রীলঙ্কায় খেলতে যাচ্ছেন শুভমন গিলরা, কবে-কোথায় ম্যাচ?

হ্যারিকেনের আলোয় পড়াশোনা করে ফরেন সার্ভিসে প্রথম, অসাধ্যসাধন তানভীরের

কলকাতা পুরসভা এলাকায় আপাতত হকার উচ্ছেদ নয়, অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ হাইকোর্টের

‘বিধায়কজি আমাদের বাড়ি বানিয়ে দিন না’, জরাজীর্ণ ঘরের সামনে দাঁড়িয়ে আর্তি ৫ বছরের শিশুর