ঢাকার পরে এবার খুলনায় পুড়িয়ে দেওয়া হল জাতীয় পার্টির কার্যালয়

Share:

নিজস্ব প্রতিনিধি, খুলনা: রাজধানী ঢাকার পরে এবার বাণিজ্য নগরী খুলনায় ভাঙচুর চালানোর পরে পুড়িয়ে দেওয়া হল জাতীয় পার্টির কার্যালয়। শনিবার সন্ধ্যায় খুলনার ডাকবাংলো মোড়ে অবস্থিত জাতীয় পার্টির কার্যালয়ে চড়াও হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ক্যাডাররা। ভিতরে থাকা আসবাবপত্র ভাঙচুরের পরে আগুন ধরিয়ে দেওয়া হয়। দাউ-দাউ করে জ্বলতে থাকে জাতীয় পার্টির কার্যালয়। ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। নিমিষেই দোকানপাট বন্ধ করে এলাকা ছাড়েন তাঁরা। জাতীয় পার্টির কার্যালয়ে আগুন লাগানোর পরে অনেকেই পুলিশ ও দমকলে ফোন করেছিলেন। কিন্তু সাহায্যের জন্য কেউ এগিয়ে আসেনি।

উল্লেখ্য গত বৃহস্পতিবার ইসলামি জিহাদি নেতা তথা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের নেতৃত্বে রাজধানী ঢাকার বিজযনগরে জাতীয় পার্টির প্রধান কার্যালয় পুড়িয়ে দেওয়া হয়। সেই সঙ্গে বাংলাদেশ থেকে জাতীয় পার্টিকে নিশ্চিহ্ন করার হুমকি দেন দুই নেতা। দলীয় কার্যালয় পোড়ানোর প্রতিবাদে শনিবার বিজয়নগরে প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। যদিও শুক্রবার রাতে বিজয়নগরে সভা-সমাবেশের উপরে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ। ফলে প্রতিবাদ সমাবেশ বাতিল করেন জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্ব। তবে গোটা দেশ জুড়েই দলীয় কার্যালয় পুড়িয়ে দেওয়ার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেন জাতীয় পার্টির কর্মী-সমর্থকরা।

সেই বিক্ষোভ সমাবেশের মধ্যেই খুলনায় জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর চালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সশস্ত্র গুন্ডারা। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন সন্ধে ছয়টা নাগাদ ডাকবাংলো মোড়ে জাতীয় পার্টির খুলনা মহানগর কার্যালয়ের সামনে জড়ো হয় হামলাকারীরা। কার্যালয়ের সাইনবোর্ড ভেঙে ফেলার পাশাপাশি ভিতরে ঢুকে চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর চালায়। পরে আগুন ধরিয়ে দেয়। বেশ খানিকক্ষণ তাণ্ডব চালানোর পরে জাতীয় পার্টির নেতাদের বিরুদ্ধে অকথ্য ভাষায় গালিগালাজ করে ঘটনাস্থল ত্যাগ করে। জাতীয় পার্টি কার্যালয়ে ভাঙচুর চালানো ও আগুন ধরানোর ঘটনা নিয়ে দায়সারা গোছের জবাব দিয়েছেন খুলনা থানার ওসি শেখ মনিরুল গিয়াস। সাংবাদিকদের তিনি বলেন,  যারা আক্রমণ করেছে তাদের পরিচয় জানা যায়নি। তবে শনাক্ত করার চেষ্টা চলছে।

 

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন