মুখ্যমন্ত্রীর সুপারিশেই হবে উপাচার্য নিয়োগ, আনন্দকে ধাক্কা দিয়ে জানাল সুপ্রিম কোর্ট

Share:

নিজস্ব প্রতিনিধিঃ উপাচার্য নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে বড় ধাক্কা খেল রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সোমবার বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে নির্দিষ্ট কমিটি উপাচার্যদের নাম বাছাই করে  তালিকা তৈরি করবে। শুধু তাই নয় মুখ্যমন্ত্রীর দপ্তর  থেকে সেই নামের  তালিকা চূড়ান্ত করতে  আচার্যের কাছে পাঠাতে হবে।

এদিনের রায়ে স্পষ্ট, এই প্রক্রিয়াতে আচার্য তথা রাজ্যপাল সি ভি আনন্দ বোস (C V Anand Bose) কখনই উপাচার্য নিয়োগকারী হতে পারেন না। আদালতের তরফে জানান হয়েছে ,  আচার্যর কোনও নাম নিয়ে আপত্তি থাকলে তা তিনি মুখ্যমন্ত্রীকে জানাতে পারবেন। মনে হলে মুখ্যমন্ত্রী সেই নাম বদল করতে পারবেন। পাশাপাশি উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকও করতে পারবেন।

এদিন শুনানি চলাকালীন সময় প্রাক্তন বিচারপতি উদয় ললিত জানান,’  রাজ্যের ৩৪টি বিশ্ববিদ্যালয়ে উপাচার্য বাছাই হয়ে গিয়েছে৷ ২টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে যোগ্য প্রার্থী পাওয়া যাচ্ছে না বলে ফের বিজ্ঞাপন দেওয়া হবে, সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এই অবস্থায় কোনওভাবেই তাঁরা উপাচার্য নিয়োগ নিয়ে তাদের আগের রায়ে হস্তক্ষেপ করবেন না যাবে না। আগের নির্দেশই বহাল থাকবে।‘  বলা বাহুল্য, গত জুলাই মাসে শীর্ষ আদালত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছিল,  উপাচার্য বাছাইয়ের যে তালিকা, তা নির্ধারিত কমিটির অনুমোদনের পর মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেই আচার্যর  কাছে যাবে। এবারও সেই আদেশই বহাল রাখল আদালত। আর তাতেই উপাচার্য নিয়োগ নিয়ে মুখ্যমন্ত্রীকে সর্বোচ্চ ক্ষমতা দিল সুপ্রিম কোর্ট। আগামী  ৯ ডিসেম্বর ফের এই মামলার শুনানি হবে শীর্ষ আদালতে।

ভিসার মেয়াদ শেষ,পুশব্যাক এড়াতে দ্বিতীয় বিয়ে, কিন্তু শ্বশুরবাড়ি থেকে বিতাড়িত হয়ে বিপাকে গৃহবধূ

২০০ কোটির চাঁদাবাজি মামলায় নিজেকে ‘নির্দোষ’ প্রমাণ করতে সুপ্রিম কোর্টে জ্যাকলিন

ত্রাণ পাচারের অভিযোগে গ্রেফতার রাজ্যের প্রাক্তন কারা মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

তোলাবাজির অভিযোগে কলকাতা পুরসভার আরও এক কাউন্সিলর পুলিশের জালে, স্বামীও গ্রেফতার

ইতিহাস ১১ বাঙালি যুবকের, ২১ বছর পর ওয়ানডে-তে বাংলাদেশের কাছে হার অস্ট্রেলিয়ার

পুকুরে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ৫ ছাত্রী, মৃত ২, আশঙ্কাজনক ৩

ময়দা ছাড়াই পিৎজা! ওটসের এই হেলদি ক্রাস্ট একবার খেলে বারবার বানাতে চাইবেন

স্বামীর সঙ্গে আইনি লড়াইয়ে ক্লান্ত সেলিনা, ঈশ্বরের দ্বারস্থ অভিনেত্রী, কোথায় গেলেন?

২০০ বছরে প্রথম, লর্ডসের পিচকে ‘অসন্তোষজনক’ আখ্যা জয় শাহের আইসিসির

মধ্যপ্রদেশে রাজ্যসভা ভোটের আগে জোর ধাক্কা কংগ্রেসের, প্রার্থীপদ খারিজ মীনাক্ষী নটরাজনের

রুদ্ধশ্বাস লড়াই শেষে শ্রীলঙ্কা ‘এ’ দলকে হারিয়ে জয়ী টিম ইন্ডিয়া

চন্দননগর, ভদ্রেশ্বরের পর বাঁশবেড়িয়া পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারপার্সনের পদত্যাগ

চাকরি দেওয়ার নামে টাকা তোলার অভিযোগে পুলিশের জালে তৃণমূলের শ্রমিক সংগঠন নেতা

আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ, দল ছাড়লেন তৃণমূল কাউন্সিলার মিঠুন কান্দু