লর্ডস মোড়ে ভয়াবহ  অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে ১৬ টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের শহরে ভয়াবহ  অগ্নিকাণ্ড। বুধবার  কলকাতায় লর্ডস মোড়ের কাছে একটি বাজারে আচমকাই আগুন লেগে যায়। গোটা এলাকা ঢেকে গিয়েছে ধোঁয়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের ১৬ টি ইঞ্জিন। পাশাপাশি আগুন লাগার খবর পেয়ে সেখানে যান যাদবপুর থানার পুলিশ বাহিনী।

সূত্রের খবর, লর্ডসের মোড়ের কাছে সান্ধ্যবাজারের কাছে পরপর যে খাবারের দোকান রয়েছে সেখানেই লেগে যায় আগুন। এর জেরে কিছুসময়ের জন্য বন্ধ রাখা হয়েছে যান চলাচল। আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ১০-১২ টি দোকান। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ। তবে স্বস্তির বিষয় এদিনের অগ্নিকাণ্ড এখন পর্যন্ত কোন হতাহতের খবর পাওয়া যায়নি। কিন্তু এদিনের ঘটনায়  বিপুল অঙ্কের ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য, এদিন যেখানে আগুন লেগেছে সেটি  বাজার এলাকা। তাই  সেখানে অনেকগুলি ছোট ছোট ঝুপড়ি দোকান রয়েছে। সেইজন্য আগুন দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ঝুপড়ির দোকানগুলিতে গ্যাস সিলিন্ডার ছিল। আর সেখান থেকে কোন সিলিন্ডার ফেটে বিস্ফোরণ হয়। তাতেই ঘটে ভয়াবহ  অগ্নিকান্ডের ঘটনা। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়ে তদন্ত। বলা বাহুল্য, মঙ্গলবার সন্ধ্যায় আচমকাই কালিকাপুরে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিল। তাতে  ভস্মীভূত হয়ে গিয়েছিল প্রায় ১০ টি ঝুপড়ি। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতে ফের শহরে ঘটল অগ্নিকান্ডের ঘটনা।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা