জোর করে পোশাক খুলিয়ে নগ্ন ফটোশুটের চেষ্টা, রাজি না হওয়ায় বেধড়ক মারধর নাবালিকাকে!

Share:

নিজস্ব প্রতিনিধি: অভিনয়(Acting) কিংবা মডেলিংয়ের(Modeling) ঝলমলে দুনিয়ায় কাজ করার স্বপ্ন নিয়ে ভুল পথে পা বাড়ায় বহু তরুণ-তরুণী। কিন্তু শেষ পর্যন্ত যা ঘটে তা কারোর জন্যই খুব একটা সুখকর হয় না। সম্প্রতি নিজের সঙ্গে ঘটে যাওয়া অভিজ্ঞতার কথা জানিয়েছেন এক নাবালিকা। মডেল(Model) হওয়ার স্বপ্ন নিয়ে সে এক ফটোগ্রাফারের কাছে যায় পোর্টফোলিও করানোর জন্য। সেই ফটোগ্রাফার নাবালিকার কাছে ৫০ হাজার টাকা দাবি করলে তা দিতেও রাজি হয়ে যায় ওই নাবালিকা। ফটোশুটের আগেই পুরো টাকা জমা করতে হয়েছিল। কিন্তু এরপর ওই নাবালিকার সঙ্গে যা ঘটেছে তা কল্পনাতীত।

আরও পড়ুনঃ সাতসকালেই উলুবেড়িয়ায় সিরিয়াল দুর্ঘটনা, অকালে ঝরল ৩ প্রাণ

প্রথমে ফটোশুট(Photoshoot) এগোচ্ছিল স্বাভাবিক ছন্দেই। কিন্তু পরবর্তীকালে স্টুডিওর অন্দরে নাবালিকাকে দেওয়া হল অদ্ভুত প্রস্তাব। পোশাক খুলে কিছু ফটোশুট করতে হবে।‌ তরুণী ওই প্রস্তাবে রাজি না হওয়ায় তাঁকে মারধর করেন ওই ফটোগ্রাফার। গায়ে হাত দেওয়ার অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হন ওই নাবালিকা।

নাবালিকার অভিযোগ, পোশাক হীন শুট করানোর জন্য বাধ্য করা হয় তাঁকে। রাজি না হলে শাসানো হয়, এমনকি ভয় দেখানোও হয়। বলা হয়, টপলেস শুট না করলে বাকি ছবিও দেওয়া হবে না। এরপর একপ্রকার জোর করেই শুট করানো হয় বলেও অভিযোগ। নাবালিকা বলেন, ‘জামা না খুলতে চাইলে, আমাকে চড় মারা হয়, চুলের মুঠি ধরে টানা হয়।’ এরপরই গল্ফগ্রীন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই নাবালিকা।

আরও পড়ুনঃ আঙুলের চোট সারেনি, অ্যাডিলেড টেস্টেও অনিশ্চিত শুভমন গিল!

অভিযুক্ত ফটোগ্রাফারের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে প্রায় ২৮ দিন আগেই। পকসো আইনে মামলাও রুজু হয়েছে। তবে এখনও গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে। সূত্রের খবর, আজ বুধবার আগাম জামিন নিতে আলিপুর আদালতে যাবেন ওই অভিযুক্ত। তিনি সরশুনা শ্যামসুন্দর পল্লীর বাসিন্দা। গত অক্টোবরে প্রায় একই ধরণের অভিযোগ এনেছিলেন আরেক মডেল। এর থেকেই মনে করা হচ্ছে, কোনও চক্র হয়তো এই ঘটনার সঙ্গে যুক্ত। তাঁরা ফটোশুটের লোভ দেখিয়ে তরুণীদের থেকে আদায় করছে মোটা টাকা, সম্ভবত নগ্ন ছবি তুলে রেখে পরবর্তীতে ব্ল্যাকমেইল করা হবে। এই চক্রের পিছনে কে বা কারা রয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড