মাথায় গামছা বেঁধে ট্রাক্টর নিয়ে ধান কিনতে হাজির জেলাশাসক, তার পর ….

Share:

নিজস্ব প্রতিনিধি: আগেকার দিনে নিজের রাজ্যের হাল হকিকত জানার জন্য রাজা-মন্ত্রীরা সাধারণ মানুষের ছদ্মবেশে বেরিয়ে পড়তেন রাজ্য ভ্রমণে। সাধারণ মানুষদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে তাঁরা রাজ্যবাসীর সুবিধা-অসুবিধা সম্বন্ধে স্পষ্ট ধারণা পেতেন। সেই একই পদ্ধতিতে সাধারণ কৃষকদের সঙ্গে মিশে গিয়ে তাঁদের পরিস্থিতি সম্পর্কে অবগত হলেন এক জেলাশাসক। ঘটনাটি ঘটেছে ভারতের ছত্তিশগড়(Chhattisgarh) রাজ্যে। জেলাশাসকের এদিনের কীর্তি অবাক করেছে সেখানকার সাধারণ মানুষকে।

আরও পড়ুনঃ ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়, সকাল থেকেই বৃষ্টি শুরু জেলায় জেলায়, কেমন থাকবে আবহাওয়া?

প্রকৃতপক্ষে, ছত্তিশগড়ের সুরগুজা জেলার কালেক্টর(District Collector) শ্রী বিলাস ভোস্কর একজন সাধারণ কৃষকের বেশে ধান সংগ্রহ কেন্দ্রে পৌঁছে যান। তাঁর মাথায় বাঁধা ছিল গামছা, এমনকি ট্রাক্টর নিয়ে হাজির হতে দেখা তাঁকে, ফলে প্রথমেই কেউ এই বিষয়টি ধরতে পারেননি। ধান সংগ্রহ কেন্দ্রে ঘন্টার পর ঘন্টা লাইনেও দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। তাঁর সঙ্গে ছিলেন এসডিএম রবি রাহিও। ওই জেলাশাসক পেটলা ধান সংগ্রহ কেন্দ্রে একজন সাধারণ কৃষকের ছদ্মবেশেই ধানের ওজন প্রক্রিয়ার স্টক নেন। এরপর তিনি কৃষকদের সঙ্গে কথা বলা শুরু করেন এবং তাঁদের পরিস্থিতি সম্পর্কেও জানতে চান। এর কিছুক্ষণের মধ্যেই ওই জেলাশাসকের পরিচয় জানতে পারার পরই হতবাক হয়ে যান লাইনে দাঁড়িয়ে থাকা বাকি সকলে।

আরও পড়ুনঃ গুটি গুটি পায়ে এক বছর পূর্ণ, খুদে ইয়ালিনির জন্মদিনে কি লিখলেন রাজ-শুভশ্রী?

গত বৃহস্পতিবার এই অভিনব কাণ্ড ঘটেছে বলে জানা গিয়েছে। এরপর তিনি প্রায় এক ঘন্টা ওই ধান সংগ্রহ কেন্দ্র পরিদর্শন করেন। এদিন ওই জেলাশাসক কমিটির ম্যানেজারকে নির্দেশ দেন কৃষকদের যেন কোনও রকমের সমস্যায় না পড়তে হয়। কোনও দালাল বা মিডল ম্যানদের কারণে কৃষকরা যেন নিজেদের প্রাপ্য অর্থ থেকে বঞ্চিত না হন। কোনও গাফিলতি ঘটলে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। এদিন ধান সংগ্রহ কেন্দ্র পরিদর্শনের পাশাপাশি সীতাপুর কো-অপারেটিভ ব্যাঙ্কেও পৌঁছে যান ওই জেলাশাসক। সেখানে সমস্ত কাজ সঠিক নিয়মে পালিত হচ্ছে কিনা তা নিজে তদারকি করেন তিনি। জেলা শাসকের এই মানবিক পদক্ষেপে খুশি সেখানকার স্থানীয় কৃষকরা। আজকের দুর্নীতির বাজারে এই জেলাশাসকই যেন সাধারণ কৃষকদের কাছে দেবদূত।

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

হরিশ্চন্দ্রপুর ঘোড়াগাড়ি ষ্ট্যান্ডে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙা শুরু প্রশাসনের

ইউনেস্কোর নাম ভাঙিয়ে টাকা আয়, দু’সপ্তাহের রক্ষাকবচ পেলেন সস্ত্রীক ইন্দ্রনীল সেন

বারাসত গভর্নমেন্ট কলেজের ভেতর থেকে উদ্ধার প্রচুর পরিমাণে কন্ডোম ও মদের বোতল

এমবাপেকে আটকাতে একসঙ্গে ৩ গোলরক্ষককে খেলাচ্ছে ইরাক!

নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে আচমকাই চিন সফরে তারেক রহমান

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

কোচিং সেন্টারে ভয়াবহ আগুনে মৃত ১৩, প্রাণ বাঁচাতে ছাদ থেকে লাফ শিক্ষার্থীদের

তৃণমূলের প্রথম জেতা জেলা পরিষদ হাতছাড়া, ক্ষমতায় এল বিজেপি

DA ২০% বৃদ্ধি পাওয়ায় মিষ্টি বিতরণে মেতে উঠলেন সরকারি কর্মচারীরা