বারাণসী স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ২০০টি বাইক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বারাণসী রেল স্টেশনে বিধ্বংসী অগ্নিকাণ্ড। আর এই ঘটনার জেরে পুড়ে ছাই হয়ে গেছে প্রায় ২০০ টি বাইক। শুধু তাই নয় ষ্টেশনে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। শনিবার ভোর রাতে এই  অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে বলে জানা গিয়েছে। তবে স্বস্তির বিষয় এদিনের ঘটনায় কোন প্রাণহানি হয়নি।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকল বাহিনী এবং পুলিশ আধিকারিকরা। তারা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। পুলিশ  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিটের কারণেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। তবে এই ভয়াবহ ঘটনা দিনের অন্য সময়ে হলে বড়সড় বিপদ হতে পারত বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল, তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। 

এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাত সাড়ে দশটা নাগাদ একটি শর্ট সার্কিট হয়। বিদ্যুৎ কর্মীরা তা ঠিক করে। এরপর ফের কয়েক ঘণ্টা পর আরেকটি শর্ট সার্কিট হয়। দ্বিতীয় এই ঘটনার ফলে ষ্টেশনে দাউ দাউ করে আগুন লেগে যায়। ঘটনাস্থলে থাকা ২০০ টি বাইক আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায়। স্বাভাবিক ভাবেই এই ঘটনার জেরে ষ্টেশন চত্বরে থাকা যাত্রীদের মধ্যে ছড়িয়ে পড়ে উত্তেজনা। এই ভয়াবহ ঘটনা নিয়ে জোর কদমে শুরু হয়েছে তদন্ত।  

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪