ডিসেম্বরের শীতে হুল ফোটাচ্ছে ডেঙ্গু, ৩০ হাজার ছুঁইছুঁই আক্রান্ত রাজ্যে

Share:

নিজস্ব প্রতিনিধি: ডেঙ্গুকে নিয়ন্ত্রণে আনতে বরাবরই কর্মসূচির দিকে জোর দিয়ে থাকে প্রশাসন। গ্রীষ্ম হোক বর্ষা , কিংবা শীত, সারাবছরই চলে ডেঙ্গু নিয়ন্ত্রন কর্মসূচি। তবে ইংরেজি ক্যালেন্ডারে ডিসেম্বর মাস চললেও  শীত না পড়ায় মাত্রাতিরিক্তভাবে বাড়ছে ডেঙ্গুর প্রভাব। 

স্বাস্থ্যদফতর প্রাপ্ত রেকর্ড অনুযায়ী,  চলতি বছরের ২ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গুতে  আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৫২২ জন। পরের ৫-৬ দিনে আক্রান্তের সংখ্যা আরও কিছুটা যে বেড়েছে তা বলাই চলে। রাজ্য স্বাস্থ্যদফতরের  তথ্যের দিকে চোখ রাখলে বোঝা যাচ্ছে, এর মধ্যে সরকারি হাসপাতালে টেস্ট করানোর পর ডেঙ্গু পজিটিভ হয়েছে ২৩ হাজার ৮৪ জনের। পাশাপাশি বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গু টেস্টের পর রিপোর্ট পজেটিভ  এসেছে ৬ হাজার ৪৮৩ জনের। 

সেই সঙ্গে স্বাস্থ্য দফতর বছরের শেষে ডেঙ্গুর উপসর্গ নিয়েও ভয়ের ইঙ্গিত দিচ্ছে। স্বাস্থ্য দফতর জানিয়েছে, কাঁপুনি দিয়ে জ্বর, হাত-পা ব্যথা, বমির সাথে এ মরশুমে ডেঙ্গু আক্রান্তদের অনেকের মধ্যেই দেখা যাচ্ছে শ্বাসকষ্ট। কারও কারও ক্ষেত্রে সমস্যা মারাত্মক আকার ধারন করছে। করোনার পর ডেঙ্গুতেও শ্বাসকষ্টের উপসর্গ দেখা দেওয়ায় চিকিৎসকরাও রীতিমতো ভীত। 

‘অভিনন্দন, চ্যাম্পিয়ন’, রেকর্ড ভাঙার জন্য মেসিকে শুভেচ্ছা ক্লোজের

‘আরও আনন্দ দেব’, পেনাল্টি মিসের পরে সমর্থকদের প্রতিশ্রুতি মেসির

মেসির জোড়া গোলে অস্ট্রিয়াকে হারিয়ে নকআউটে আর্জেন্টিনা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই