বন্ধ হবে কী রক্তক্ষয়ী যুদ্ধ ? গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি প্রস্তাবের পক্ষে ভোট দিল ১৫৮ দেশ

Share:

আন্তর্জাতিক ডেস্ক : গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি নিয়ে সর্বসম্মতিক্রমে দুটি প্রস্তাব পাস করেছে রাষ্ট্রপুঞ্জ। প্রথম প্রস্তাবে বলা হয়,  শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতির দাবি। ১৯৩ সদস্যবিশিষ্ট পরিষদের মধ্যে ১৫৮টি সদস্য দেশ এই প্রস্তাবে পক্ষে এবং ৯টি দেশ বিপক্ষে ভোট দেয়। আর ভোটদানে বিরত ছিল ১৩টি দেশ।

অন্য প্রস্তাবে বলা হয়, ইউএনআরডব্লিউএ-এর প্রতি সমর্থন ও একই সঙ্গে ইজরায়েলে জাতিসংঘ এই সংস্থার কার্যক্রম নিষিদ্ধ করে যে আইন পাস হয় তার নিন্দা জানানো হয়। এই প্রস্তাবের পক্ষে ১৫৯টি দেশ ভোট দেয়। অন্যদিকে ৯টি দেশ বিপক্ষে এবং ১১টি দেশ ভোটদানে বিরতি ছিল।

গাজার মানবিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘে স্লোভেনিয়ার রাষ্ট্রদূত স্যামুয়েল জ্বোগার বলেন, গাজার আর অস্তিত্ব নেই। এটি সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। বেসামরিক নাগরিকরা এই মুহূর্তে খিদে, হতাশা ও মৃত্যুর মুখে দাঁড়িয়ে আছে। এই যুদ্ধ আর চলতে পারে না। আমাদের এখনই যুদ্ধবিরতি দরকার। এখনই বন্দিদের বাড়ি ফেরানো দরকার।

পৌঁছেছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর দক্ষিণ ইজরায়েলে আচমকাই নজিরবিহীন হামলা চালিয়েছিল হামাসরা। এই হামলায় ১২০০ ইজরায়েলি নিহত হয়েছিল। এছাড়াও বহু ইজরায়েলিকে ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। আর এরপর থেকেই প্রতিশোধ নিতে গাজা জুড়ে গনহত্যা শুরু করে ইজরায়েল।

আমেরিকা ভ্রমণে নাগরিকদের না যাওয়ার নির্দেশ রাশিয়ার, তবে কী সামনেই মহা যুদ্ধ?

টানা এক বছর পার হতে চলল। এখনও গাজায় হামলা বন্ধ করে নি ইজরায়েল। ইজরায়েলি হামলায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বের সংখ্যা বেড়েছে ব্যাপকভাবে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, অবরুদ্ধ গাজা উপত্যকায় ইজরায়েলি আগ্রাসনে প্রতিদিন গড়ে ১০টি শিশু একটা অথবা দুটো পা হারিয়ে পঙ্গু হচ্ছে। ৭ অক্টোবর থেকে গাজায় ইজরায়েলের যুদ্ধে বেশিরভাগই ক্ষতিগ্রস্ত হয়েছে বেসামরিক নাগরিক।

জাতিসংঘের ত্রাণ বিষয়ক সংস্থা জানিয়েছে, গাজা ধ্বংস করে দেওয়া হয়েছে। ইজরায়েলি বাহিনীর ভয়াবহ আগ্রাসনে ত্রাণবাহী কোনো ট্রাকও সেখানে প্রবেশ করতে পারছে না। ট্রাকে করে খাবার এবং বিশুদ্ধ জল নিয়ে আসতে দেওয়া হচ্ছে না। এদিকে গাজায় শিশুরা অপুষ্টি এবং জলশূন্যতায় মারা যাচ্ছে। বেঁচে থাকার জন্য শেষ সম্বল জলটুকুও পাচ্ছে না তাঁরা।বারবার হামলা চালাচ্ছে ইজরায়েল। আর তাতেই গাজাবাসীর কাছে ত্রাণ সহায়তা পৌঁছেছে না। তীব্র খিদের জ্বালায় ছটফট করছে গাজার নিরীহ শিশুরা।

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

বরুণ বিশ্বাসের খুনের মামলায় বড় পদক্ষেপ রাজ্যের, বিচারের আশায় পরিবার ও সুটিয়া

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের

হাসপাতালের বেডে গভীর ঘুমে অচেতন রোগী, মোবাইল হাতিয়ে চম্পট চোরের, ভাইরাল ভিডিও

গাড়িপ্রেমী রণবীরের গ্যারেজে নতুন সংযোজন, ১.৮ কোটির মার্সিডিজ ভি-ক্লাসের মালিক হলেন ‘রাম’

বিশ্বকাপ ফাইনালের আগেই দাবানলের ধোঁয়ায় ঢেকে গিয়েছে নিউ জার্সির আকাশ

‘কাজের জন্য আর বাংলা ছাড়তে হবে না’, কর্মসংস্থানে বড় আশ্বাস দিলেন মন্ত্রী তাপস রায়

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

৩৮ কোটির দুর্নীতিতে অভিযুক্ত সোনা পাপ্পু, চার্জশিটে দাবি ইডির

অবিশ্বাস্য! বিজয়ের সঙ্গে দেখা করতে ২৫০০ কিলোমিটার পথ পায়ে হেঁটে রওনা দিলেন এই যুবক

বেআইনি নির্মাণ মামলায় সশরীরে আদালতে হাজিরার নির্দেশ উত্তর ২৪ পরগনার জেলাশাসককে