তামিলনাড়ুর হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড, শিশু সহ মৃত ৬

Share:

নিজস্ব প্রতিনিধি: সাতসকালে প্রকাশ্যে এল ভয়াবহ অগ্নিকান্ডের খবর। বৃহস্পতিবার গভীর রাতে তামিলনাড়ুর ডিন্ডিগুলে এক বেসরকারি হাসপাতালে আচমকায়  আগুন লাগে ৷ দুর্ঘটনার জেরে অন্তত ৬ জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। মৃতদের মধ্যে রয়েছে একটি শিশুও। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী সহ পুলিশ। 

প্রাথমিক তদন্তে অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে ৷ তৎপরতার সঙ্গে আগুন নেভানোর কাজ শুরু হয়েছিল সেখানে। তবে শেষ পর্যন্ত ৬ জনের প্রাণ বাঁচানো সম্ভব হয়নি। রিপোর্ট অনুযায়ী, যে হাসপাতালে আগুন লাগে, তার নাম – সিটি হসপিটাল। এটি তামিলনাডুর ডিন্ডিগুল শহরের ত্রিচি রোডে অবস্থিত। হাসপাতালের জানলা দিয়ে গলগল করে ধোঁয়া ও আগুন বেরিয়ে আসতে দেখা যায়।

জানা গিয়েছে,  দুর্ঘটনার পর ২৯ জন রোগীকে সরকারি হাসপাতালের পাশাপাশি আশেপাশের বেসরকারি হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছে। দুর্ঘটনার পর দ্রুত উদ্ধার কাজ চালানো হয়েছে। তবে ভেতরে কেউ আটকে আছেন কি না , সেই দিকেও নজর রাখছে প্রশাসন। 

সংসারে সুখ-সমৃদ্ধি আনতে চান? লক্ষ্মী পুজোয় অর্পণ করুন এই ৩টি ফুল

দীর্ঘস্থায়ী কোষ্ঠকাঠিন্য মলদ্বারের ক্যানসারের লক্ষণ? এই উপসর্গগুলি দেখা গেলেই সাবধান!

পুজোয় রোদে ঘুরে ফেশিয়াল করা মুখের জেল্লা উধাও? জানুন ত্বক ঝকঝকে করার উপায়

শারদ পূর্ণিমায় রেবতী ও হর্ষণ যোগের সংযোগ, মিলবে মা লক্ষ্মীর কৃপা

সাত ম্যাচ বাদে থামল জয় রথ, অ্যাস্টন ভিলার কাছে ফের হারল ম্যানচেস্টার সিটি

বিয়ের আটমাসের মাথায় ঘর ভাঙছে বিজয়-রশ্মিকার! জোর গুঞ্জন

প্র্যাকটিক্যাল পরীক্ষার নম্বর বাড়িয়ে দেওয়ার লোভ দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ, গ্রেফতার অশিক্ষক কর্মচারী

করবা চৌথে তৈরি হচ্ছে লক্ষ্মী নারায়ণ রাজযোগ, কোন রাশির জাতকদের সুদিন শুরু?

মোকামার ‘ছোটে সরকার’ অনন্ত সিংহকে ৬ বছরের জন্য বহিষ্কার করলেন নীতীশ

হাওড়া ডিভিশনে চলবে লাইন মেরামতির কাজ, বাতিল একগুচ্ছ ট্রেন

কার গাফিলতিতে চোরবাগানে বিপর্যয়? তদন্তের জন্য পৃথক সিট গঠন কলকাতা পুলিশের

ফ্রিজে ফাঙ্গাস ধরা মটন-চিকেন, পচা পনির! Balle Balle Dhaba’র লাইসেন্স বাতিল

পার্কিং নিয়ে বচসার জেরে তিন বন্ধুর গুলিতে ঝাঁঝরা যুবক, হাড়হিম ঘটনা অমৃতসরে

মুখ্যমন্ত্রীর নির্দেশের পর অ্যাকশনে পুলিশ, লক্ষাধিক টাকার হেরোইন সহ গ্রেফতার ১