নিজের পেটে ছুরি চালিয়ে আত্মঘাতী ছাত্র, চাঞ্চল্য বাঁশদ্রোণীতে

লকডাউনে কাজ হারান আত্মঘাতী ছাত্রের বাবা সুশোভন দেবনাথ। আয়ার কাজ করে কোনও রকমে সংসার চালাচ্ছিলেন মা। আর্থিক অনটনের জেরে পরিবারে নিত্য অশান্তি

Share:

নিজস্ব প্রতিনিধি: উচ্চমাধ্যমিক পরীক্ষায় দু’বার অকৃতকার্য হয়েছিল ওই ছাত্র। তৃতীয়বার পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল বাঁশদ্রোণীর প্রগতি পার্কের শিবম অ্যাপার্টমেন্টের বাসিন্দা বছর তেইশের তরুণ রবীন দেবনাথ। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক পরিণতি। মঙ্গলবার রাতে রান্নাঘরের সবজি কাটার ছুড়ি পেটে চালিয়ে আত্মঘাতী হল ওই তরুণ। যদিও এর পিছনে পরিবারের আর্থিক অনটনকেও দায়ি করছেন প্রতিবেশীদের একাংশ। ঘটনার তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, লকডাউনে কাজ হারান আত্মঘাতী ছাত্রের বাবা সুশোভন দেবনাথ। আয়ার কাজ করে কোনও রকমে সংসার চালাচ্ছিলেন মা। এই পরিস্থিতিতেও প্রাইভেটে উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসার প্রস্তুতি নিচ্ছিল রবীন। কিন্তু আর্থিক অনটনের জেরে পরিবারে নিত্য অশান্তি হত। মঙ্গলবার রাতেও তুমুল ঝগড়া হয় বলে দাবি প্রতিবেশীদের। এরমধ্যেই আচমকা রান্নাঘরে ঢুকে সবজি কাটার ছুড়ি নিজের পেটেই একাধিকবার চালিয়ে দেয় ওই ছাত্র। চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা। তাঁরাই আশঙ্কাজনক অবস্থায় এস এস কে এম হাসপাতালে নিয়ে যায় রবীনকে। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান চূড়ান্ত হতাশা থেকেই এই কাজ করেছে ওই তরুণ। যদিও পরিবার এবং প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে