‘হাউ ইজ দ্য জোশ’! প্রেসিডেন্ট হিসাবে শপথের আগেই চুলে নতুন ছাঁট ট্রাম্পের

Share:

নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন: সেলিব্রেটি কিংবা তারকাদের চুলে নয়া-নয়া ছাঁট নতুন কিছু নয়। ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি থেকে শুরু করে ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (সিআর সেভেন) নতুন নতুন চুলের ছাঁট তরুণ প্রজন্মকে বরাবরই উ‍ৎসাহিত করে। এবার চুলের ছাঁট বদলে ফেলার তালিকায় নাম লেখালেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর বর্ষীয়ান রিপাবলিকান নেতার ওই ছাঁট ইতিমধ্যেই নেটা নাগরিকদের মধ্যে শোরগোল ফেলে দিয়েছে।

আগামী ২০ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক হিসাবে প্রেসিডেন্ট পদে বসতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। হাতে আর মাত্র এক মাস। এতদিন ট্রাম্পকে বাঁ দিকে সিথি কেটে ডানদিকের চুল উল্টে আঁচড়ানো অবস্থায় দেখতেই অভ্যস্ত ছিলেন গোটা বিশ্ববাসী। আর পরনে সব সময়ে থাকত ফরমাল পোশাক। ট্রাউজার্সের সঙ্গে ব্লেজার এবং গলায় টাই। কিন্তু নিজের গড় ফ্লোরিডার ট্রাম্প ইন্টারন্যাশনাল গল্ফ ক্লাবে চেহারায় আমূল বদল এনে ধরা দিয়েছেন হবু মার্কিন প্রেসিডেন্ট। পরনে নীল রঙের ট্রাউজার্স। উপরে সাদা রঙের টি শার্ট। তাও আবার প্যান্টের মধ্যে গুঁজে রাখা। পায়ে স্নিকার্স, হাতে লাল রঙের টুপি আর চুলে নয়া ছাঁট। পক্ক কেশ সম্পূর্ণ ব্যাক ব্রাশ করা।

ট্রাম্পের এমন নয়া রূপ দেখে মোহিত নেটা নাগরিকরা। অনেকেই বলছেন, মার্কিন প্রেসিডেন্ট হিসাবে নতুন যাত্রা শুরু করতে চলেছেন ৭৮ বছর বয়সী রাজনেতা। তাই নিজের চেহারাতেও নতুন লুক এনেছেন। অনেকে লিখেছেন, ‘মার্কিন ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হতে পারেন। কিন্তু মনেপ্রাণে যে তিনি তরুণ মেক ওভারের মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন ট্রাম্প।’

নবদ্বীপে জামাইষষ্ঠীর বিকেলে ভয়াবহ বাইক দুর্ঘটনায় মৃত ২, আহত ২

পেট্রাপোল সীমান্তে নতুন থানা ভবন পেল রাজ্য পুলিশ, শুরু পরিষেবা

লেবাননে ইজরায়েলের হামলার প্রতিবাদে ফের হরমুজ বন্ধ করল ইরান

হাকিমপাড়ায় গণ জামাইষষ্ঠী ,বৃদ্ধাশ্রমের প্রবীণ মায়েদের হাতেই বরণ

আফগানদের চুনকাম করে একদিনের সিরিজ জিতলেন শুভমনরা

সাবধান! বিনা টিকিটে ট্রেনে উঠলে এ বার পকেট থেকে খসবে দ্বিগুণ টাকা

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভিটে কিনবে রাজ্য, জানালেন শুভেন্দু

তারকেশ্বরে দাঁড়িয়ে বাবা তারকনাথকে স্মরণ করে বক্তব্য শুরু করেন মোদি

সিপিএম-তৃণমূলের খুঁড়ে যাওয়া গর্ত ঠিক করে সুপারফাস্ট স্পিডে কাজ শুরু হয়েছে: মোদি

মহারাষ্ট্রে মন্দিরের ছাদ ভেঙে মৃত্যু ৪ জনের, ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার ২৩ জনকে

প্রসিদ্ধ কৃষ্ণের ৫ উইকেট, ২১৮ রানে গুটিয়ে গেল আফগানিস্তান

সুখবর, মা হতে চলেছেন অভিনেত্রী সামান্থা প্রভু

হাড়োয়া পিজি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে দেড় কোটি টাকা আর্থিক তছরুপের অভিযোগ

খুনের চেষ্টা ও ভয় দেখানোর অভিযোগে সাঁকরাইলের পঞ্চায়েত উপপ্রধান সহ ২ তৃণমূল নেতা গ্রেফতার