ফের চাঁদনি চক মেট্রোর সামনে ঝাঁপ, ট্রেন চলাচল ব্যাহত, ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের মেট্রোর সামনে আত্মহত্যা। সোমবার বেলা ১২টা ১৭ মিনিট নাগাদ চাঁদনি চক মেট্রো স্টেশনে ঝাঁপ দেন। তাকে লাইন থেকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। তবে তিনি পুরুষ না মহিলা, তা এখনও জানা যায়নি। এই ঘটনার জেরে ব্যাহত মেট্রো চলাচল। সপ্তাহের প্রথম দিনেই ভোগান্তির মুখে পড়েছেন নিত্যযাত্রীরা।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুর নাগাদ আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে। এই ঘটনার পরে দ্রুত স্টেশন খালি করে দেওয়া হয়। তাকে উদ্ধার করতে তৃতীয় লাইনে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করা হয়। এই দুর্ঘটনার ফলে বিঘ্নিত পরিষেবা। দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে। মেট্রোর মুখ‍্য জনসংযোগ আধিকারিক রাকেশ কুমার বলেন, “চাঁদনি চক স্টেশনে এক জন লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত‍্যার চেষ্টা করেন। তাকে উদ্ধারের চেষ্টা চলছে। আপাতত কবি সুভাষ ও ময়দান এবং দক্ষিণেশ্বর থেকে গিরিশ পার্কের মধ‍্যে মেট্রো চলাচল করছে।”

উল্লেখ্য, মেট্রো লাইনে আত্মহত্যার ঘটনা নতুন নয়। ২০২৪ সালের ২৩ অক্টোবর চাঁদনি চক মেট্রো লাইনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন এক মহিলা। এর জেরে দীর্ঘক্ষন ব্যাহত ছিল ট্রেন চলাচল। এর ঘটনায় পর ফের আজ চাঁদনি চক মেট্রো স্টেশনে ঝাঁপ দেওয়ার ঘটনা সামনে এল। এই মেট্রো লাইনে আত্মহত্যার ঘটনা নিয়ন্ত্রণে আনতে সিসিটিভি-র নজরদারি থেকে শুরু করে রেল পুলিশের সুরক্ষা বর্ম, কোনও কিছুই কাজে আসছে না। আগামী দিনে সমস্ত মেট্রো স্টেশনে ‘গার্ডরেল’‌ বসানোর পরিকল্পনাও রয়েছে। পরীক্ষামূলকভাবে কালীঘাট মেট্রো স্টেশনে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তার পরেও এই ধরনের ঘটনায় লাগাম টানা যাচ্ছে না বলেই দাবি রেলের। 

‘আসুন কাঁধে-কাঁধ মিলিয়ে দেশ গড়ি’, অষ্টমীর সন্ধ্যায় হিন্দুদের প্রতি আর্জি তারেক রহমানের

পুজোয় সারাদিন চড়া মেকআপ করে জ্বলছে মুখ? ত্বকের যত্ন নিন ৭ উপায়ে

ককরোচ জনতা পার্টির সৌরভ দাস-আশুতোষ রাঙ্কার ফের ২ দিনের জেল হেফাজত

অষ্টমীর সন্ধ্যায় মেট্রো বিভ্রাট, এক ঘন্টা পর স্বাভাবিক পরিষেবা

গবাদি পশুর ভুসি দিয়ে তৈরি, Priyagold বিস্কুট আমদানি-বিক্রির উপরে নিষেধাজ্ঞা নেপালের

ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের, নিহত বেড়ে ৫৩

অগ্নিগর্ভ মণিপুর, জাতিদাঙ্গায় নিহত ৪, মুখ্যমন্ত্রীর বাসভবনের সামনে মৃতদেহ রেখে বিক্ষোভ

সাবধান! ট্রেনে তারস্বরে মোবাইলে গান-রিল দেখলেই গুণতে হবে জরিমানা, হতে পারে ৬ মাসের জেলও

রঞ্জিতে ভাঙলেন পৃথ্বী শ’র রেকর্ড, অপরাজিত ৪০০ রান করে ইতিহাস চিন্ময় সুতারের

চোরবাগানে মৃতদের পরিবারের সঙ্গে দেখা করতে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে ‘দলবদলু’ সাংসদ

জঙ্গিদের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে ছিন্নভিন্ন পাকিস্তানি মেজর, চার সন্ত্রাসীকে নিকেশ করল সেনা

‘মাথা নত করে দিয়েছে, আমি লজ্জিত’ পুজোয় বামেদের বুকস্টল ভাঙচুরের নিন্দা স্বপন দাশগুপ্তের

নবরাত্রিতে আম্বানিদের অনুষ্ঠানে স্ত্রীর সঙ্গে খুনসুটি, ধোনির দুষ্টুমিতে মজলেন অনুরাগীরা

পুজোর মধ্যে বুকস্টল ভাঙচুরের অভিযোগ, ‘আর্থিক ক্ষতিপূরণ’ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ সিপিএম