অসুস্থ হওয়া বারণ,জানেন কোন গ্রামে এমন আজব নিয়ম ?

Share:

আন্তর্জাতিক ডেস্ক : স্বাস্থ্যকর জীবনযাপন কে না চায়! রোগ-ব্যাধীতে কেউই ভুগতে চায় না। কিন্ত তাই বলে অসুস্থ হওয়া বারণ এমন গ্রামের কথা শুনেছেন নাকি ? এটা রুপকথার গল্প নয়, বাস্তবে সত্যি ঘটনা!বাসিন্দাদের গুরুতরভাবে অসুস্থ হওয়ার ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এই গ্রামে। এটি আর কোথাও নয় ইতালির একটি ছোট্ট গ্রামের ঘটনা। ইতালির বেলকাস্ত্রো গ্রামের বাসিন্দাদের গুরুতর ভাবে অসুস্থ হতে নিষেধ করা হয়েছে।

এই নিয়ে স্থানীয় মেয়র আন্তোনিও তোরচিয়া বেলকাস্ত্রো গ্রামের মানুষদের উদ্দেশে একটি আদেশ জারি করেন। আদেশে বলা হয়, ‘যেসব অসুস্থতায় জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন, সেসব অসুস্থতা এড়িয়ে চলার জন্য গ্রামের বাসিন্দাদের নির্দেশ দেওয়া হল। এছাড়াও ঘন ঘন বাড়ি থেকে বের না হওয়া, ভ্রমণ বা খেলাধুলা অনুশীলন না করা ও বিশ্রাম নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

একইসঙ্গে মেয়র বলেন, বেলকাস্ত্রো গ্রামের প্রায় অর্ধেক বাসিন্দা, অর্থাৎ ১ হাজার ২০০ জনের বয়স ৬৫ বা তার বেশি। এই গ্রাম থেকে দুর্ঘটনা ও জরুরি (এঅ্যান্ডই) বিভাগ ৪৫ কিলোমিটার (২৮ মাইল) দূরে অবস্থিত। শুধু একটি সড়ক ব্যবহার করে এঅ্যান্ডই বিভাগে যাওয়া যায়। আর এই সড়কে সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ৩০ কিলোমিটার। অসুখের চেয়ে ঝুঁকিপূর্ণ হল এই রাস্তা। এছাড়াও গ্রামের জন্য নিয়োজিত চিকিৎসকদের চেম্বারও সব সময় খোলা থাকে না। আর সাপ্তাহিক ছুটিসহ অন্যান্য ছুটি ও নির্ধারিত সময়ের পর এটি বন্ধ থাকে।

তোরচিয়া আরও জানান, ‘মানুষ অনেক আশা করে রোগীদের নিয়ে যায়।  সহায়তার প্রয়োজন হলে সময়মতো এঅ্যান্ডই বিভাগে পৌঁছানই একমাত্র ভরসা। কিন্তু সেখানে যাওয়ার রাস্তাটি রোগের চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ। তাই সকলকে হুটহাট করে অসুস্থ না হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

আরও পড়ুন : Mahakumbh: আইএএস হওয়ার স্বপ্ন ছেড়ে সন্ন্যাসিনীর জীবন বেছে নিল আগ্রার ত্রয়োদশী কিশোরী

উল্লেখ্য,ইতালির দক্ষিণের ক্যালাব্রিয়া অঞ্চলে অবস্থিত বেলকাস্ত্রো গ্রাম। এটি ইতালির সবচেয়ে দরিদ্র গ্রামগুলোর একটি। এই অঞ্চলের মানুষের জন্য চিকিৎসাকর্মী ও হাসপাতালে শয্যার গুরুতর অভাব রয়েছে। এই অঞ্চলটির ১৮টি হাসপাতাল ২০০৯ সালের পর থেকে বন্ধ আছে। ফলে ক্যালাব্রিয়ার প্রায় অর্ধেক, অর্থাৎ প্রায় ২০ লক্ষ মানুষ বাইরে গিয়ে চিকিৎসা নিতে চান। তবে ভুক্তভোগী সাধারণ মধ্যবিত্তরা। কেননা তাঁদের কাছে অর্থ থাকে না যে বাইরে গিয়ে চিকিৎসা করাবে।

ভিসা নিয়মে কড়াকড়ি আমেরিকার, পড়াশোনা শেষ হলে ৩০ দিনের মধ্যে দেশ ছাড়ার নির্দেশ

মুর্শিদাবাদে ট্রেন-পুলকার দুর্ঘটনা, মৃতদের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য রেলের

নেশাগ্রস্ত গেটম্যানের জন্যই মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা! তদন্তের নির্দেশ রেলের

২০ দিন ধরে অভুক্ত, ‘শরীরের হাড় দেখা যাচ্ছে ওয়াংচুকের’, বড় সতর্কবার্তা চিকিৎসকদের

মহানগরে কোটি টাকার জালিয়াতি চক্রের পর্দাফাঁস, ধৃত ইঞ্জিনিয়ার

ওড়িশার দিকে সরল নিম্নচাপ, দক্ষিণবঙ্গে মেঘ কাটতেই উত্তরবঙ্গে ধেয়ে আসছে তুমুল বৃষ্টি

জম্মু ও কাশ্মীরের ডোডায় গভীর রাতে গোলাগুলি, নিহত ১, আহত ৩ জওয়ান

নতুন ফোন কেনার কথা ভাবছেন? অবিশ্বাস্য ছাড়ে মিলছে  Motorola Edge 70

বালুচিস্তানে পাকিস্তান সেনার উপর বড় হামলা, বাস বোমা বিস্ফোরণে ৪৫ সেনা নিহত!

সাত সকালে মুর্শিদাবাদে স্কুলগাড়িতে ধাক্কা ট্রেনের! দুই পড়ুয়া-সহ ৩ জনের মৃত্যু

একা কুম্ভ হয়ে লড়লেন জো রুট, ভারতকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ইংলিশরা

হাওড়ায় শেষ দেখা যাওয়ার পর থেকেই ফোন বন্ধ! বাংলার রাইফেল শুটার দময়ন্তীর খোঁজে জোর তল্লাশি

ব্যাঙ্কে চাকরির সুবর্ণ সুযোগ! ৬,৭১৫ শূন্যপদে নিয়োগ, জানুন যোগ্যতা ও আবেদন পদ্ধতি

শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম রাজস্থানের ‘হাওয়া মহল’, খুঁটিপুজোতেই ঘোষণা