দেড় মাস বন্ধ থাকছে হাওড়া-এসপ্ল্যানেড ও শিয়ালদহ-সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা!

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় দেড়মাস বন্ধ থাকতে চলেছে সম্পূর্ণ মেট্রো পরিষেবা। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হাওড়া ময়দান-এসপ্ল্যানেড এবং শিয়ালদা-সল্টলেক সেক্টর ফাইভ রুটে সম্পূর্ণ মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এমনটাই জানিয়েছে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন (কেএমআরসিএল)।  এরফলে  যাত্রীদের জন্য একটি বড় অসুবিধার কারণ হতে পারে।

বউবাজারে মেট্রোর টানেল তৈরির কাজ সম্পূর্ণ। এবার পালা হাওড়া থেকে এসপ্ল্যানেড হয়ে শিয়ালদহ পর্যন্ত সংযুক্তিকরণের কাজ। তবে এই কাজের জন্য বন্ধ হচ্ছে এই মেট্রো পরিষেবা । এ ব্যাপারে এখনই মেট্রোরেল কর্তৃপক্ষ চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেননি। বলা বাহুল্য, নতুন মেট্রোপথ তৈরি দায়িত্বে রয়েছে কেএমআরসিএল। তাই এনারা চায় , গোটা গ্রিন লাইনে একটিই সিগন্যাল ব্যবস্থা তৈরি করতে। সেই কাজ করতে গেলে গ্রিন লাইন ১ এবং গ্রিন লাইন ২-এ মেট্রো চলাচল বন্ধ রাখতে হবে। ইতিমধ্যেই কেএমআরসিএল-এর প্রস্তাব মেনে ১২ ফেব্রুয়ারি এবং ১৮ ফেব্রুয়ারি— দুই রবিবার হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডের মধ্যে মেট্রো চলাচল বন্ধ রাখছেন মেট্রো কর্তৃপক্ষ। কিন্তু দেড় মাস মেট্রো বন্ধ থাকা নিয়ে এখন মেট্রোর তরফ থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

এই প্রসঙ্গে এক মেট্রো আধিকারিক জানিয়েছেন, ‘দেড় মাস না হলেও কাজের গুরুত্ব বিচার করে কিছু দিন হয়তো এই প্রস্তাবে সায় দেওয়া হতে পারে। আমাদের কাছে প্রস্তাব এসেছে। আমরা বিষয়টা নিয়ে ভাবনাচিন্তা করে দেখছি।‘ বলা বাহুল্য, দেড় মাস মেট্রো পরিষেবা বন্ধ থাকলে বিপাকে পড়বে নিত্যযাত্রীরা ।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া