দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বর্ষবরণের রাতে ফানুস ওড়াতে গিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: একেই বোধহয় বলে, বজ্র আঁটুনি ফস্কা গেরো। নিরাপত্তার কারণে বর্ষবিদায় ও বর্ষবরণের লগ্নে একাধিক নিষেধাজ্ঞা জারি করেছিল ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পটকা ফাটানোর পাশাপাশি আতশবাজি পোড়ানো ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছিল। কিন্তু সেই নির্দেশে কর্ণপাতই করেননি রাজধানীর বাসিন্দাদের একাংশ। ফলস্বরূপ ফানুস ওড়ানোর ঘটনা ঘিরে শুক্রবার মধ্যরাতে ঢাকার অন্তত ১০ জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ওই অগ্নিকাণ্ডেক্ষ ঘটনায় সম্পত্তির ক্ষতি হলেরও প্রাণহানির খবর মেলেনি। নিষেধ সত্বেও রাজধানীর বাসিন্দারা যেভাবে আতশবাজি পুড়িয়ে, ফানুস উড়িয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন, তাতে নিজেদের অসহায়ত্বের কথা স্বীকার করে নিয়েছেন ঢাকার পুলিস কমিশনার শফিকুল ইসলাম।

দমকল সূত্রে জানা গিয়েছে, বর্ষবরণ উপলক্ষে এদিন রাজধানীর বিভিন্ন জায়গায় যথেচ্ছাচারে আতশবাজি পোড়ানোর পাশাপাশি ফানুসও ওড়ানো হয়। ফানুস উড়াতে গিয়ে রাজধানীর যাত্রাবাড়ির মাতুয়াইল, তেজগাঁও, যাত্রাবাড়ী, ধানমন্ডি, মিরপুর, মোহাম্মদপুর, খিলগাঁও, ডেমরা, সূত্রাপুর ও লালবাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মাতুয়াইলে আগুন নিয়ন্ত্রণে দমকলের দুটি ইঞ্জিন পাঠাতে হয়েছে। অন্যান্য জায়গাতেই আগুন লাগার খবর পেয়ে দ্রুত ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন দমকলের কর্মীরা।

অন্যদিকে, বর্ষবিদায়ের দিনে রাজধানী ঢাকায় বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। নিরাপত্তার কারণে একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছিল। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তায় গাড়ি চলাচল নিয়ন্ত্রণ করা হয়। ফলস্বরূপ সন্ধের পর থেকে তেজগাঁও, মহাখালী সহ একাধিক জায়গায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার গভীর রাতেও শহরের বিভিন্ন জায়গায় যানবাহন দাঁড় করিয়ে দফায় দফায় তল্লাশি চালানো হয়েছে।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ