হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড , আটকে বাসিন্দারা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড । শুক্রবার সকালে কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলের ছাদে   আচমকাই আগুন লেগে যায় । খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে দমকলবাহিনী । এখন পর্যন্ত বহুতলের ভিতরে বেশ কয়েকজন আটকে রয়েছে বলে খবর। তাদেরকে বের করার কাজ চলছে। বর্তমানে ঘটনাস্থলে রয়েছে দমকলের  আটটি ইঞ্জিন। জোরকদমে চলছে আগুন নেভানোর কাজ ।

বলা বাহুল্য, হাঙ্গারফোর্ড স্ট্রিটের কাছে এদিন  যে বহুতলে আগুন লেগেছে, সেখানেই অনেক বাসিন্দারাই থাকেন। সেইসঙ্গে ওই বহুতলের কাছেই রয়েছে স্কুল এবং হাসপাতাল। তাই আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে দমকল বাহিনীকে। তবে স্বস্তির বিষয় অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানি এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি । কী করে আগুন লাগল তা এখন অধরা। এই পুরো ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত ।

শেষ পাওয়া খবর অনুযায়ী, বহুতলের বাসিন্দাদের নিরাপদে বের করে আনা হচ্ছে। কোন বাসিন্দা আবাসনের মধ্যে আটকে নেই।   ইতিমধ্যে আগুনের উৎসস্থলে পৌঁছে গিয়েছে দমকলবাহিনী। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ,  শর্টসার্কিট থেকে আগুন লেগে যায় বহুতলে । অনেকে বিদ্যুৎবাহী তার পুড়ে গিয়েছে বলে খবর।  তবে এদিন সকালে আচমকাই এই বহুতলের অগ্নিকাণ্ডের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক ।

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

অরূপ বিশ্বাসের বাড়ির দরজায় মেসি-কাণ্ডে জেরা করতে চেয়ে নোটিস টাঙিয়ে দিল পুলিশ

ইজরায়েলে লোকনাথ মন্দির গড়ার আবেদন নিয়ে চাকলা ধামে নেতানিয়াহুর উপদেষ্টা

শরীর সুস্থ ও ফিট রাখতে সাইকেল চালান, পরামর্শ ক্রীড়ামন্ত্রী নিশীথের

​সাগরদিঘিতে একই পরিবারের ৫ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

‘সংকল্পপত্রের সকল প্রতিশ্রুতি পূরণ করা হবে’, ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

কলকাতা সহ দক্ষিণের ৪ জেলাতে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ, জারি লাল সতর্কতা

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

বিশ্বকাপ দলে ঠাঁই হয়নি, মনের দুঃখে হার্ভার্ডে কোর্স করতে গেলেন ফরাসি ফুটবলার

অমরনাথ যাত্রায় এবার হাই-টেক নিরাপত্তা, কিউআর কোড স্ক্যান করলেই মিলবে ভক্তদের তথ্য

যোগী রাজ্যে মাংস খেতে অস্বীকার করায় ভয়ঙ্কর পরিণতি হিন্দু যুবকের