দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

পুলিশের গুলিতেই খতম গোয়ালপোখর কাণ্ডের মূল অভিযুক্ত সাজ্জাক

নিজস্ব প্রতিনিধিঃ উত্তর দিনাজপুরের  গোয়ালপোখরে পুলিশের  গাড়িতে গুলি চালানো কাণ্ডে মূল অভিযুক্ত সাজ্জাক আলম নিহত ।  শনিবার  বাংলাদেশে পালানোর সময় সীমান্ত এলাকায় পুলিশের গুলিতেই সে প্রাণ হারায় ।  গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কিন্তু তাতেও প্রাণে বাঁচানো যায়নি আলমকে । এদিন সকাল ৮টা ৫ মিনিট নাগাদ চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

প্রাথমিকভাবে মনে করা হয়েছিল, গোয়ালপোখরে যে জায়গায় ঘটনা ঘটেছে সেখান থেকে মাত্র ২০ কিলোমিটার দূরে বাংলাদেশ সীমান্ত। ফলে, সীমান্ত পেরিয়ে আসামি পালিয়ে যেতে পারে, সেই সম্ভাবনাও উঠে আসছিল। আর তাতেই গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে চোপড়া সীমান্তে পৌঁছয় উত্তর দিনাজপুর জেলা পুলিশের একটি দল।  সেখান থেকে সাজ্জাককে প্রথমে গ্রেফতার করে পুলিশ। কিন্তু  পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করায় তাঁকে লক্ষ্য করে চলে গুলি। আর তাতে  বাঁ কাঁধে, হাতে এবং পায়ে গুলি লাগে আলমের। সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে ।  কিন্তু শেষ পর্যন্ত অভিযুক্তকে  বাঁচাতে পারেনি চিকিৎসকেরা ।

উল্লেখ্য, বুধবার ( ১৫ জানুয়ারি)  ইসলামপুর আদালত থেকে রায়গঞ্জে দুই আসামিকে  নিয়ে যাওয়ার পথে আচমকাই পুলিশের গাড়ি লক্ষ্য করে চলে গুলি । আর তাতে জখম হয়েছেন দুই জন পুলিশ কর্মী । তারা হলেন নীলকান্ত সরকার ও দেবেন বৈশ্য। প্রথমে জখম পুলিশ কর্মীদের উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয় । এরপর  দুজনকেই রেফার করা হয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে । সেখানেই চলছে চিকিৎসা । এই  গোলাগুলির ঘটনার পর ঘটনাস্থলের সিসিটিভি ক্যামেরা খতিয়ে দেখে পুলিশ । সেইসঙ্গে স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হয় । আর তাতেই সন্ধান মেলে অভিযুক্তের।

Published by:

Share Link:

More Releted News:

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

ভোট চলাকালীন বিএলও-কে মারধরের অভিযোগ, চাঞ্চল্য নারায়ণগড়ে

নাতি-নাতনিদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বাঘমুন্ডির বিদায়ী বিধায়ক নেপাল মাহাত

নন্দীগ্রামে শেষবেলায় আক্রান্ত তৃণমূল,পিটুনি খেলেন পবিত্র’র বুথ এজেন্ট

‘‌কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে ছাপ্পা দেওয়ার প্ল্যান করা হয়েছে’‌, মোদিকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ