আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাইড্রেনে ভাসছে নিখোঁজ  বৃদ্ধার দেহ, হাওড়ায় ছড়াল  উত্তেজনা

নিজস্ব প্রতিনিধিঃ  হাইড্রেনের মধ্যে পড়ে বৃদ্ধার দেহ। মঙ্গলবার সাতসকালে তা দেখেই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম এর কাছে শৈলেন মান্না সরণিতে ছড়িয়ে পড়েছে উত্তেজনা। স্থানীয়রা জানিয়েছেন, এদিন সকালে তারা নর্দমার মধ্যে ভেসে থাকতে দেখেন একটি দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় চ্যাটার্জিহাট থানাকে। পুলিশ এসেই দেহটি উদ্ধার করে।

হাইড্রেনের পাশ থেকে দেহ উদ্ধারের  খবর পেয়ে ঘটনাস্থলে আসে মৃত বৃদ্ধার মেয়ে সুজাতা মাইতি । তিনি জানান, ‘প্রতিদিনের মত  ২ জানুয়ারি আমি সকালে কাজে বেরিয়ে যাই। সেইসময় মা ঘরে ঘুমাচ্ছিলেন। বাড়িতে ফেরার পর থেকেই মায়ের খোঁজ পাইনি ।   অনেক খোঁজাখুঁজির পর চ্যাটার্জিহাট থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করে আসি। এদিন সকালে খবর পাই হাইড্রেন থেকে এক বৃদ্ধার দেহ উদ্ধার হয়েছে । খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে আমি ঘটনাস্থলে যাই। মুখটা দেখতে পাইনি কিন্তু সোয়েটার, চাদর দেখে সবাই বলল তোর মা। কীভাবে মায়ের মৃত্যু হল তা আমি জানি না । ‘

পুলিশ সূত্রে খবর,  মৃতার নাম গঙ্গা দাস। বয়েস সত্তর বছর। ইতিমধ্যেই তাঁর দেহ ময়নাতদন্তের জন্য পাঠান হয়েছে। এখন অস্পষ্ট বৃদ্ধার মৃত্যুর কারণ । তাই গঙ্গাদেবীর মৃত্যু ঘিরে  তৈরি হয়েছে ধোঁয়াশা। ইতিমধ্যেই  তদন্তের জন্য  অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। সেইসঙ্গে স্থানীয় বাসিন্দা এবং বৃদ্ধার মেয়েকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Published by:

Share Link:

More Releted News:

ভোট মিটতেই একলাফে সিলিন্ডার পিছু ৯৯৪ টাকা বাড়ল রান্নার গ্যাসের দাম

কোন কোন বুথে পুনর্নির্বাচন হবে, এখনও খতিয়ে দেখছে নির্বাচন কমিশন

‘মানুষের ভোট যেন সুরক্ষিত থাকে,’ স্ট্রং রুম থেকে বেরিয়ে বললেন মমতা, ক্ষোভ পুলিশের ভূমিকায়

কালবৈশাখীর মধ্যেই ভবানীপুর কেন্দ্রের স্ট্রং রুমের পাহারায় মমতা

এক্সিট পোল নয়, প্র‍্যাক্টিক্যাল পোলে বিশ্বাস করেন শুভেন্দু অধিকারী

তৃণমূলের EVM-বিকৃতির অভিযোগ খারিজ কমিশনের, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে মোতায়েন বিশাল কেন্দ্রীয় বাহিনী

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ