সইফের হামলাকারী মদতপুষ্ট, আরও অভিযুক্তকে খুঁজতে কলকাতায় মুম্বই পুলিশ

বলিউড অভিনেতা সইফ আলি খানের হামলাকারী মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ মদতপুষ্ট, এবার খুকুমণি জাহাঙ্গীর শেখ নামে একজনের খোঁজে পশ্চিমবঙ্গে এসেছেন মুম্বই পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বলিউড অভিনেতা সইফ আলি খানের হামলাকারী মহম্মদ শরিফুল ইসলাম শেহজাদ মদতপুষ্ট, এবার খুকুমণি জাহাঙ্গীর শেখ নামে একজনের খোঁজে পশ্চিমবঙ্গে এসেছেন মুম্বই পুলিশ। প্রকৃতপক্ষে সইফ আলি খানের উপর হামলাকারি শরিফুল ইসলাম বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছেন। তিনি বাংলাদেশের বরিশালের বাসিন্দা। ৭ মাস আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে কয়েকদিন কলকাতায় মুখ লুকিয়ে ছিলেন শরিফুল। এরপর কাজের খোঁজে মুম্বই পাড়ি দেন তিনি। আর মুম্বইতে বিজয় দাস নামে বসবাস করছিলেন শরিফুল। মুম্বই পুলিশ ইতিমধ্যেই শরিফুলের আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স খুঁজে পেয়েছে। এবং জানা গিয়েছে, শরিফুলের বাবা হাসিনা সরকারের একজন BNP নেতা।

যাই হোক, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত শরিফুল ইসলামের পুলিশ হেফাজত বাড়িয়েছে বান্দ্রা আদালত। পাশাপাশি আদালতে মুম্বই পুলিশ জানিয়েছে, সইফ আলি খানের বাড়িতে ডাকাতির ছক শরিফুলের একার পরিকল্পনা নয়। নেপথ্যে রয়েছে একাধিক ব্যক্তি। কিন্তু ১৬ জানুয়ারি ঘটনাস্থলে শরিফুল শুধুমাত্র একাই সইফের বাড়িতে প্রবেশ করেছিলেন। পুলিশের অনুমান, শরিফুলকে ডাকাতির জন্যে পাঠানো হয়েছিল সইফের ১১ তলা বিল্ডিংয়ে। এবার শরিফুলকে মদত দেওয়ার খুকুমনি জাহাঙ্গীর শেখ নামে এক ব্যক্তির খোঁজে পশ্চিমবঙ্গে এলেন মুম্বই পুলিশ। কারণ খুকুমণি শেখের থেকেই মোবাইল সিম কার্ড পেয়েছিলেন শরিফুল। কারণ অভিযুক্তের কাছ থেকে মুম্বই পুলিশ যে সিম কার্ড উদ্ধার করেছে তা খুকুমনি জাহাঙ্গীর শেখের নামে নথিভুক্ত। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্যই কলকাতায় এসেছেন।

সইফ আলি খানের উপর হামলাকারী শরিফুলকে গত শুক্রবার বান্দ্রা ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়েছিল। সেখানে পুলিশ শরিফুলের হেফাজত আরও ৭ দিন বাড়ানোর দাবি করেন। উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত শরিফুলের হেফাজত আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করেছে। তবে জেরার মুখে শরিফুল কিছুতেই বলতে চাইছেন না যে, সইফকে আঘাত করার সেই ধারালো অস্ত্র কোথায় পেয়েছিলেন? এছাড়াও ইতিমধ্যেই তদন্তের স্বার্থে অভিযোগকারী, অভিযুক্ত, বাকি সাক্ষীদের পোশাক, রক্তের নমুনা, হাতের ছাপ ফরেনসিক গবেষণাগারে পাঠানো হয়েছে। আর ফরেনসিক রিপোর্টে সইফের হামলাকারী হিসেবে শরিফুলের ফিঙ্গার প্রিন্ট মেলেনি। এবার দেখার পালা সইফের বাড়িতে হামলার নেপথ্যে মুখ হামলাকারী দলের খোঁজ পায় কিনা পুলিশ!

উল্লেখ্য, গত রবিবার হামলাকারী শরিফুল গ্রেফতার হয়েছেন। এবং এই ঘটনায় আরও অভিযুক্তদের খোঁজার চেষ্টা করছে পুলিশ। এদিকে পুলিশের কাছে জবানবন্দিতে ঘটনার রাতের পুরো ঘটনা খুলে বলেছেন সইফ। তার মতে, ১৬ জানুয়ারি রাতে তিনি তার স্ত্রী করিনার সঙ্গে ১১ তলায় অবস্থিত তার শোবার ঘরে ছিলেন। হঠাৎ তারা জেহের নার্স ইলিয়ামা ফিলিপের চিৎকার শুনতে পান। এ কথা শুনে তিনি সঙ্গে সঙ্গে ছেলের ঘরের দিকে ছুটলেন। তিনি ওই কক্ষে হামলাকারীকে দেখতে পান। জাহাঙ্গীর কাঁদছিল। তিনি হামলাকারীকে ধরে ফেলেন। এসময় হামলাকারী তার পিঠে, ঘাড়সহ বিভিন্ন স্থানে ছুরি দিয়ে হামলা চালায়। তিনি কোনোভাবে নিজেকে মুক্ত করে হামলাকারীকে পেছনে ঠেলে দেন। নার্স ছেলে জেহকে ঘর থেকে বের করে এনে হামলাকারীকে রুমে আটকে দেয়। এই দুর্ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন সইফ ও তার পুরো পরিবার।

ফের স্কুলের মধ্যে ষষ্ঠ শ্রেণির ছাত্রের মৃত্যু, শরীরচর্চার শিক্ষককে মারধর অভিভাবকদের

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত

সপ্তাহান্তে বড় ভোগান্তির আশঙ্কা! টানা ৩ দিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল

১৪ অগস্টে মুক্তি পাচ্ছে না দেবের ছবি ‘অ্যাম্বুল্যান্স দাদা’, প্রেক্ষাগৃহে একাই রাজ করবেন ‘বিপ্লবী’ জিৎ

ইউরোপে তাপপ্রবাহে মৃত্যুমিছিল ১০ হাজারের গণ্ডি ছাড়াল, শুধু জার্মানিতে মৃত ৫,১২০ জন

নবান্নে শুভেন্দু সাক্ষাতে শিল্পপতি সঞ্জীব গোয়েঙ্কা, রাজ্যে বিপুল বিনিয়োগের আশ্বাস

তারেকের নির্লজ্জ স্বজনপোষণ, রাষ্ট্রপুঞ্জে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি পদে বসালেন শ্যালিকাকে

নিম্নচাপের জেরে কিছুক্ষণের মধ্যেই শহরে তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভিজবে দক্ষিণবঙ্গ

২৫ দিনে টাকা দ্বিগুণের লোভ! কয়েক কোটি হাতানোর অভিযোগে গ্রেফতার স্বামী-স্ত্রী সহ ৬ জন

ফরাসি পর্যটকের কাছ থেকে ভাড়া বাবদ ৫০০ টাকার জায়গায় ৫০ ইউরো হাতিয়ে নিল ট্যাক্সিচালক

বন্যার জলে সমুদ্র খামার, মওকা বুঝে দলবেঁধে পালাল ৯০০ ভয়ঙ্কর সাপ