এক দিন আগেই প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, দলে বদল ঘটালেন না বাটলাররা

Share:

নিজস্ব প্রতিনিধি:  আগামিকাল মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে নামছে ইংল্যান্ড। মূলত ইংল্যান্ডের কাছে মঙ্গলবারের ম্যাচ হচ্ছে বাঁচা-মরার লড়াই। জিতলে সিরিজ জয়ের আশা থাকবে। আর হারলে দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ খোয়াতে হবে। ওই বাঁচা মরার ম্যাচের ২৪ ঘন্টা আগেই সোমবার (২৭ জানুয়ারি) দল ঘোষণা করে দিল সফরকারীরা। চিপকে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে যে দল খেলেছিল সেই দলই অপরিবর্তিত রেখে মাঠে নামতে চলেছেন জস বাটলাররা। তৃতীয় ম্যাচের জন্য দল ঘোষণা করতে গিয়ে ইংল্যান্ড অধিনায়ক জানিয়েছেন, চিপকে যে দল খেলেছিল, সেই দলের উপরে পূর্ণ বিশ্বাস রয়েছে। যে কোনও মুহুর্তে ম্যাচের রং বদলে দেওয়ার ক্ষমতা রয়েছে দলের প্রতিটি খেলোয়াড়ের।

চলতি টি টোয়েন্টি সিরিজে ভারতের বিরুদ্ধে পাঁচটি ম্যাচ খেলবেন জস বাটলাররা। গত ২২ জানুয়ারি ইডেনে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়ার কাছে সাত উইকেটে হার শিকার করতে হয়েছিল ইংরেজদের। প্রথমে ব্যাট করে ১৩২ রানে গুটিয়ে গিয়েছিল ইংলিশরা। একমাত্র বুক চিতিয়ে লড়াই করেছিলেন অধিনায়ক জস বাটলার। তিনি ৬৮ রান করেছিলেন। জবাবে ব্যাট করতে নেমে ৪৩ বল বাকি থাকতেই জয়ের জন্য প্রয়োজনীয় লক্ষ্যে পৌঁছে গিয়েছিলেন সূর্যকুমার যাদবরা। বিধ্বংসী ব্যাটিং করেছিলেন টিম ইন্ডিয়ার তরুন ওপেনার অভিষেক শর্মা।

এর পর শনিবার (২৫ জানুয়ারি) চেন্নাইতে সিরিজের দ্বিতীয় ম্যাচেও টিম ইন্ডিয়ার কাছে হার স্বীকার করতে হয়েছিল জস বাটলারদের। মূলত তিলক বর্মার অসাধারণ ইনিংসের জেরেই ২ উইকেটে জিতেছিল টিম ইন্ডিয়া। ওই ম্যাচে দুটি পরিবর্তন নিয়ে মাঠে নেমেছিল সফরকারী দল। ব্রাইডান কার্স ও জেমি স্মিথ প্রথম একাদশে ঢুকেছিলেন। কিন্তু জয় অধরাই থেকে গিয়েছিল।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন,  জেমি ওভারটন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, জেমি স্মিথ এবং মার্ক উড।

 

২১ জুন মঙ্গলের বৃষে গোচর, মালমাল হবেন ৪ রাশির জাতকরা

আজকের রাশিফল: বহু বছরের পুরোনো বন্ধুর সঙ্গে দেখা হবে, পরিবারের সঙ্গে ভাল সময় কাটাবেন

এমবাপের ইতিহাস গড়া ম্যাচে সেনেগালকে ৩-১ গোলে পর্যুদস্ত করল ফ্রান্স

সেনেগালের বিরুদ্ধে জোড়া গোল করে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে এমবাপে

তৃণমূল নেতার বাগানবাড়ি থেকে বিপুল ত্রাণ সামগ্রী ও নথিপত্র উদ্ধার, রানাঘাটে উত্তেজনা

‘অপারেশন টাইগার’, বড়সড় ভাঙনের মুখে উদ্ধবের শিবসেনা, বিদ্রোহ ছয় সাংসদের

১১ বছরের শিশুকে কুড়ুল দিয়ে নৃশংসভাবে খুন করার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড

২২ জুন ঘোষণা হবে DA, রাজ্য সরকারি কর্মচারীদের ধৈর্য ধরতে বলে বিজ্ঞপ্তি জারি মুখ্যসচিবের

দিল্লিতে পাক গুপ্তচর সংস্থা আইএসআইয়ের মদতপুষ্ট সাত জঙ্গি পাকড়াও

G7 সম্মেলনে দীর্ঘ ১৬ মাস বাদে দেখা মোদি-ট্রাম্পের, কী করলেন দুই রাষ্ট্রপ্রধান?

‘ডিজে বাজবে’ মামলায় সাড়ে ছয় ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরোলেন অভিষেক

‘বিহার ছাড়ো, নাহলে শ্মশান যাও’ অপরাধীদের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী সম্রাটের

নিজের পঞ্চায়েতের সামনেই কান ধরে ক্ষমা চাওয়ানো হল উপপ্রধানকে,মাথায় ফাটানো হল ডিম

অভিষেকের আপ্ত সহায়কের বিরুদ্ধে লুক আউট সার্কুলার সিআইডি’র