দ্রৌপদীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সোনিয়ার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্পর্কে ‘অবমাননাকর মন্তব্যে’র অভিযোগে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধির বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব আনল শাসকদল বিজেপি।  সোমবার (৩ ফেব্রুয়ারি) বিজেপির ২১ সাংসদ রাজ্যসভার চেয়ারম্যান তথা উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়কে চিঠি দিয়ে রাষ্ট্রপতিকে নিয়ে আপত্তিকর মন্তব্যের জন্য কংগ্রেস সাংসদ সোনিয়া গান্ধির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। যদিও বিজেপির স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনার বিষয়টিকে গুরুত্বই দিতে চাননি কংগ্রেস শীর্ষ নেতারা।

গত শুক্রবার বাজেট অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ৫৯ মিনিটের ভাষণে মোদি সরকারের ভূয়সী প্রশংসা করেন তিনি। প্রত্যাশামতোই তিনি জানান, ‘গত ১০ বছরে মোদি সরকারের প্রকল্প দেশের পরিকাঠামো এবং সামাজিক উন্নয়নের ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে।’ রাষ্ট্রপতির ওই ভাষণকে প্রত্যাখান করেছেন বিরোধীরা। তাদের অভিযোগ, বাস্তবতা ভিন্ন কথা বলছে। বাস্তবতা এড়িয়ে মোদি সরকারের শেখানো বুলি আওড়েছেন রাষ্ট্রপতি। ভাষণ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ সোনিয়া গান্ধি বলেন, ‘‘ওঁকে খুব ক্লান্ত মনে হচ্ছিল। ভাল করে কথাও বলতে পারছিলেন না।’ বিজেপির দাবি, রাষ্ট্রপতিকে বেচারা বলেও কটাক্ষ করেছেন সোনিয়া।

দেশের সাংবিধানিক প্রধানকে উদ্দেশ্য করে সোনিয়া গান্ধি আপত্তিকর মন্তব্য করেছেন বলে হইচই শুরু করে দেন বিজেপির নেতারা। পদ্ম শিবিরের নেতাদের কোরাসে গলা মেলায় রাষ্ট্রপতি ভবনও। ওই দিন সন্ধ্যায় বেনজির ত‍ৎপরতা দেখিয়ে এক বিবৃতিতে সোনিয়ার মন্তব্যের নিন্দা জানায়। রাষ্ট্রপতি ভবনের তরফে বিবৃতিতে বলা হয়, ‘সাংসদ সোনিয়া গান্ধির মন্তব্য কুরুচিকর, দুর্ভাগ্যজনক এবং বর্জনীয়।’ তবে তাতেও খুশি হননি বিজেপি সাংসদরা। এদিন রাজ্যসভার চেয়ারম্যানের কাছে স্বাধিকার ভঙ্গের অভিযোগ জমা দিয়েছেন।

বাইরে ঘুরছে দুষ্কৃতীরা! তার মাঝেই রাতে সার্কিট হাউস ছাড়তে মহুয়াকে নির্দেশ

রান্নার গ্যাসের ই-কেওয়াইসি’র সময়সীমা বৃদ্ধি করল কেন্দ্র

শাহের বিরুদ্ধে ‘অসংসদীয়’ মন্তব্য, অধ্যক্ষের পদক্ষেপে চাপে পড়লেন রাহুল

‘তৃণমূল হেরেছে বলেই দলবদল,’ বিস্ফোরক দাবি ‘ক্ষমতালোভী’ রচনার

স্বাধীনতা দিবসে BSNL-এর বড় অফার! মাত্র ১ টাকায় মিলবে 1GB ডেটা

রেস্তোরাঁর স্বাদ এবার মিলবে ঘরেই, বানিয়ে নিন হায়দরাবাদি গ্রিন চিকেন

পোস্টঅফিসে কত টাকা জমা রাখলে প্রতি মাসে মিলবে ২০ হাজার টাকা?

আর জি কর কাণ্ড: প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত

‘কেউ যেন ন্যায় থেকে বঞ্চিত না থাকেন’, জাতির উদ্দেশে ভাষণে বার্তা রাষ্ট্রপতির

জাহাজ কাটতে গিয়ে বিষাক্ত গ্যাস লিক করে নিহত ৯

রাত বাড়লেই দুর্যোগ বৃদ্ধির পূর্বাভাস, শনিতে তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

মেলোনিকে জড়িয়ে ধরা মন্তব্যে রাহুলদের কড়া বার্তা বিদেশমন্ত্রকের

‘স্বাস্থ্যসাথী আপাতত বন্ধ হচ্ছে না,’ ঘোষণা স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের

হেড কোচের থেকেও বড় দায়িত্ব! বিসিসিআইয়ের ‘ডিরেক্টর অফ ক্রিকেট’ হতে পারেন লক্ষ্মণ