‘আমি নাতি চাই, নাতনি নয়’, ছেলের কাছে উত্তরাধিকার দাবি করে বিপাকে মেগাস্টার চিরঞ্জীবী

বংশধর রক্ষায় এবার ছেলের কাছে বায়না জুড়লেন দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী। নাতনি নয়, নাতি চান, সেটাই প্রকাশ্যে আনলেন অভিনেতা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বংশধর রক্ষায় এবার ছেলের কাছে বায়না জুড়লেন দক্ষিণী মেগাস্টার চিরঞ্জীবী। নাতনি নয়, নাতি চান, সেটাই প্রকাশ্যে আনলেন অভিনেতা। অর্থাৎ ছেলে রামচরণ দ্বিতীয়বার বাবা হলে যেন পুত্রসন্তানের বাবা হন, পরোক্ষভাবে এমনটাই দাবি করলেন মেগাস্টার। আজও ভারতে পুত্রসন্তানকেই বংশধর হিসেবে মানা হয়। কারণ কন্যারা বিয়ের পর চলে যাবে শ্বশুরবাড়ি। তাই বংশ রক্ষায় কন্যাসন্তানের কোনও ভূমিকা নেই। হ্যাঁ, এমনটা ভাবেন, খোদ মেগাস্টার চিরঞ্জীবীও। সুতরাং বংশধর রক্ষা নিয়ে তারকাদের পরিবারেও চর্চা চলে। তাঁরাও ভাবেন পুত্রসন্তান হলেই বংশরক্ষা হবে, ভবিষ্যত প্রজন্ম প্রসারিত হবে। সম্প্রতি উত্তরাধিকার হারানোর ভয়ে ছেলে তথা সুপারস্টার রামচরণের কাছে নাতির দাবি করলেন মেগাস্টার।

অভিনেতার এই মন্তব্য ভাইরাল হতেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। এত বড়মাপের তারকা হয়ে, চিরঞ্জীবীর এমন দৃষ্টিভঙ্গি নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। বছর দুয়েক আগেই রামচরণ-উপাসনা ফুটফুটে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। বিয়ের ১০ বছর পর তাঁরা সন্তানের মুখ দেখেছেন।কিন্তু নাতনি চাননি চিরঞ্জীবী। সম্প্রতি ব্রহ্মা আনন্দমের মুক্তি-পর্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন চিরঞ্জীবী। সেই অনুষ্ঠানেই বক্তৃতা দেওয়ার সময় অভিনেতা বলেন, তিনি চান তাঁর ঘরে নাতি জন্মগ্রহণ করুক। যে তাঁর বংশকে এগিয়ে নিয়ে যাবে। এরপর অভিনেতা মজা করে আরও বলেন, তিনি যে বাড়িতে থাকেন সেই বাড়িতে শুধুই মহিলারা বিরাজমান। মাঝে মাঝে তাঁর মনে হয়, তিনি কোনও মহিলা হোস্টেলে থাকেন। তাই তিনি যখন বাড়িতে নাতনিদের সঙ্গে থাকেন, তাঁর মনে হয় তিনি একজন মহিলা হোস্টেলের ওয়ার্ডেন। তাঁর চারপাশে শুধুই মহিলাদের রাজত্ব।

এরপর অভিনেতা বলেন, ‘আমি আমার ছেলে রাম চরণকে বারবার বলেছি, অন্তত এবার যেন আমাদের উত্তরাধিকার অব্যাহত থাকে। যদিও আমার নাতনি আমার চোখের মণি। তবে সে যদি আবারও বাবা হয়, যেন পুত্রসন্তানের বাবা হয়।’ আর অভিনেতার এই মন্তব্য ভাইরাল হতেই তোলপাড় শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর মন্তব্যে স্পষ্ট, পুত্রসন্তান এবং কন্যা সন্তানকে করেছেন চিরঞ্জীবী, আর তাতেই মানুষ অবাক। অনেক ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ‘এমন বড় তারকার কাছ থেকে এমন কথা শুনতে প্রস্তুত ছিলাম না।’ যাই হোক, রামচরণ ছাড়াও চিরঞ্জীবী দুই কন্যাসন্তানের বাবা। সেই ঘরেও নাতনি রয়েছে তাঁর। এদিকে ২০২৩ সালে বাবা-মা হয়েছেন রামচরণ এবং উপাসনা কোণিদেলা। তবে মেয়ের বাবা হতে পেরে খুবই খুশি রামচরণ।

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

গরমে চুল সামলাতে নাজেহাল? সমস্যা সমাধানে ব্যবহার করুন ৭ ট্রেন্ডি হেয়ার অ্যাক্সেসরিজ

ফের ধাক্কা খেলেন মমতা, বিদ্রোহী শিবিরে ইটাহারের বিধায়ক

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

‘যোগ এখন বিশ্বের সবচেয়ে বড় উৎসব’, রেড রোডের মঞ্চ থেকে বড় বার্তা প্রধানমন্ত্রী মোদির

দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় স্পেনের ফার্স্ট লেডি, দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করল আদালত

আলুর খোসা আর ফেলবেন না, ৮ রেসিপি বানিয়ে প্রিয়জনকে চমকে দিন

কাবাবপ্রেমী! ঘরেই বানিয়ে ফেলুন অপূর্ব স্বাদের মাটন গোলা কাবাব