দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভয়াবহ লঞ্চডুবি, নিখোঁজ ১৫

আন্তর্জাতিক ডেস্ক: নারায়ণগঞ্জে ভয়াবহ লঞ্চডুবি। বুধবার সকালে। এখনও পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, ১৫ জন নিখোঁজ। তাঁদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। এই খবর লেখা পর্যন্ত এখনও কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি।

দমকল দফতর এবং সিভিল ডিফেন্স কন্ট্রোলের ডিউটি অফিসার রশিদ বিন খালেদ জানিয়েছেন, নৌকাটিতে যাত্রী ছিলেন ৬০ থেকে ৭০জন। দুর্ঘটনাটি ঘটে বুধবার সকাল নটায়। ধর্মগঞ্জের কাছে যাত্রীবাহী লঞ্চটি ঢাকাগামী এক ভেসেলে ধাক্কা মারলে লঞ্চটি সম্পূর্ণ উল্টে পড়ে। কয়েকজন যাত্রী সাঁতার কেটে তীরে পৌঁছয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল।

ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানিয়েছেন, বুধবার সকালে আকাশ ছিল ঘন কুয়াশাচ্ছন্ন। এক হাত দূরে কিছু দেখা যাচ্ছিল না। আচমকাই লঞ্চটি একটি ভেসেলে ধাক্কা মারলে লঞ্চটি কাৎ হয়ে পড়ে। অনেক যাত্রী সাঁতার কেটে পাড়ে পৌঁছতে সক্ষম হলেও বাকিদের কোনও খোঁজ নেই।

Published by:

Share Link:

More Releted News:

বিশ্ববিদ্যালয়ে ঢুকে অধ্যাপিকাকে জুতোপেটা করলেন তারেকের দলের নেতা

তারেক জমানায় অব্যাহত হিন্দু নিধন, এবার সন্ন্যাসীকে খুন করে গাছে ঝুলিয়ে দেওয়া হল

ভোটের দায়িত্ব পালনে অস্বীকার করায় দুই কলেজ শিক্ষককে বরখাস্ত করল নির্বাচন কমিশন

জ্বালানি সঙ্কট তুঙ্গে, ঢাকার সরকারি হাসপাতালে মোবাইলের আলোয় চলছে চিকি‍ৎসা

তিন বছরের শিশুসহ একই পরিবারের ৪ জনকে গলা কেটে খুন, আতঙ্ক এলাকাজুড়ে

বাংলাদেশে ডিগবাজি মতুয়া নেত্রীর, হাসিনাকে ছেড়ে ধরলেন তারেকের হাত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ