আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

অশান্তির অভিযোগে বিজেপি প্রার্থীকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা ভবানীপুরে

নিজস্ব প্রতিনিধি: ভবানীপুর উপনির্বাচনে ভোটগ্রহন সকাল থেকেই শান্তিপূর্ণ চলছিল। বেলা বাড়তেই বিক্ষিপ্ত গোলমালের খবর আসছে। বৃহস্পতিবার দুপুর ১২টার পর ভবানীপুর গুরুদ্বারার কাছে উত্তেজনা ছড়ায়। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এক পুলিশকর্মীকে প্রকাশ্যেই ধমক দিলেন। তাঁর অভিযোগ, ১৪৪ ধারা লঙ্ঘন করা হচ্ছে। বিজেপি প্রার্থী ওই এলাকায় পৌঁছাতেই গোলমাল শুরু হয়। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে ঘটনার রিপোর্ট তলব করেছে নির্বাচন কমিশন।

এরপরই বেলা একটা নাগাদ ভোটগ্রহন দেখতে বিজেপি প্রার্থী পৌঁছন ভবানীপুরে খালসা হাইস্কুলে। কিন্তু সেখানে তিনি গিয়েই দাবি তোলেন বুথে ভুয়ো ভোটার রয়েছে। প্রতিবাদ করে তৃণমূল। বুথ চত্বরেই শুরু হয়ে যায় দুই পক্ষের বচসা। এই নিয়ে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবং পুলিশকর্মীরা। বিজেপি প্রার্থীর অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতারা দাবি করেন, বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করার চেষ্টা করছেন। তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূল সমর্থকরা। এলাকায় তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশবাহিনী।

অপরদিকে, বিজেপি-র অভিযোগ ১৬১, ১৬২, ১৫৩, ১৫৪, ১৫৫, ১৫৬ এবং ১৫৯ নম্বর বুথে ব্যাপক রিগিং করা হয়েছে। এমনকি ১৫৯ নম্বর বুথে বিজেপির এজেন্টকে হুমকি দিয়ে বার করে দেওয়া হয়েছে বলেই অভিযোগ করে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি, ওই বুথে বিজেপি কোনও এজেন্ট দিতেই পারেনি।

Published by:

Share Link:

More Releted News:

সোমবার গণনার দিন কলকাতা সহ গোটা বঙ্গে ধেয়ে আসছে প্রবল দুর্যোগ

প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি চালানো ইডি অফিসারকে বিশেষ পুরস্কার সংস্থার

সাখাওয়াত মেমোরিয়াল স্কুলের স্ট্রং রুমে কি করছিলেন মমতা? দিল্লিতে রিপোর্ট পাঠালেন ডিইও

কালীঘাটে বৈঠকে মমতা–অভিষেক, পোলিং এজেন্টদের সঙ্গে বসার আগে কোন রণকৌশল?‌

‘রং দে তু মোহে গেরুয়া’, ভোটের ফলের আগেই বড়বাজারে গেরুয়া আবিরের চাহিদা তুঙ্গে

স্ট্রং রুমের সামনে মমতা ৪ ঘন্টা পাহারা দেওয়ার পরে সতর্ক শুভেন্দু ,দলীয় কর্মীদের নিয়ে ডাকলেন জরুরি বৈঠক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ