IPL 2025: জস বাটলারের বিদায়ে আবেগপ্রবণ  সঞ্জু স্যামসন, বললেন— ‘যদি আমি পারতাম…’

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএল (IPL 2025) শুরুর আগেই বড়সড় ধাক্কা খেয়েছে রাজস্থান রয়্যালস (Rajasthan Royals)।  তাদের দীর্ঘদিনের নির্ভরযোগ্য ব্যাটার জস বাটলার (Jos Buttler) আর দলের অংশ নন। 2018 সাল থেকে RR-এর জার্সিতে মাঠ কাঁপানো এই ইংলিশ তারকাকে ছেড়ে দিতে হয়েছে IPL 2025 Auction-এর আগে। আর তাতেই সবচেয়ে বেশি ব্যথিত সঞ্জু স্যামসন (Sanju Samson) ।

সম্প্রতি JioHotstar-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাজস্থান রয়্যালস অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) নিজের হতাশা প্রকাশ করেছেন এবং জানিয়েছেন, আইপিএলের এক গুরুত্বপূর্ণ নিয়ম তিনি বদলাতে চান।

“বাটলার আমার পরিবারের সদস্যদের মতো” – স্যামসন

একসঙ্গে সাত বছর কাটানোর পর জস বাটলার (Jos Buttler)-কে বিদায় জানানো যে কতটা কষ্টের, তা অকপটে শেয়ার করেছেন স্যামসন। তাঁর কতায়, ‘জস বাটলার (Jos Buttler) আমার বড় ভাইয়ের মতো। আমরা একসঙ্গে সাত বছর খেলেছি, দারুণ এক জুটি ছিল আমাদের। আমরা যোগাযোগ রাখতাম। ওকে হারানো সত্যিই খুব কঠিন।”

শুধু ব্যাটিং সঙ্গী নয়, অধিনায়ক হিসেবে সঞ্জু স্যামসন (Sanju Samson)-এর পাশে সবসময় ছিলেন জস বাটলার (Jos Buttler)। 2021 সালে RR-এর অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই তার ডেপুটি ছিলেন Buttler। সেই সময়ে দলের ভেতর-বাইরের অনেক কিছুতেই তাঁর পরামর্শ প্রয়োজন ছিল, যা অধিনায়ক সঞ্জু স্যামসন (Sanju Samson) মন থেকে উপলব্ধি করেছেন। তাঁর কথায়, ‘আমি যখন অধিনায়ক হই, তখন বাটলার আমার সহ-অধিনায়ক ছিল। দলকে পরিচালনায় ও আমাকে প্রচুর সাহায্য করেছে। ওকে ছেড়ে দেওয়া আমার জীবনের কঠিনতম সিদ্ধান্তগুলোর মধ্যে একটি।”

আইপিএলের নিয়ম বদলানোর সুপারিশ স্যামসনের

কোনো দল তিন বা চারজনের বেশি খেলোয়াড়কে ধরে রাখতে পারে না, এটাই আইপিএলের নিয়ম। আর এই নিয়মের কারণেই জোস বাটলার (Jos Buttler)-কে বিদায় জানাতে হয়েছে RR-কে। আর সেটাই মানতে পারছেন না সঞ্জু। রাজস্থান রয়্যালস অধিনায়ক বলেছেন, ‘যদি আমি আইপিএলের একটি নিয়ম বদলাতে পারতাম, তাহলে এই নিয়মটাই বদলাতাম। এটা অবশ্যই কিছু সুবিধা দেয়, কিন্তু ব্যক্তিগতভাবে এটা বন্ধুত্ব আর সম্পর্কগুলোকে শেষ করে দেয়। এটা খুবই দুঃখজনক।” তিনি আরও বলেন, শুধুমাত্র খেলোয়াড় নয়, RR ফ্র্যাঞ্চাইজি মালিক, কোচিং স্টাফ এবং দলের প্রত্যেকেই বাটলার (Jos Buttler)-কে বিদায় জানিয়ে দুঃখ পেয়েছে। জস বাটলার ছিলেন দলের অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ। IPL 2022-এ Orange Cap জেতেন এই ইংলিশ ব্যাটার, যেখানে তিনি করেছিলেন সর্বাধিক রান। তার বিধ্বংসী ব্যাটিং বহুবার RR-কে জয় এনে দিয়েছে। কিন্তু এবার, তিনি নতুন দলে— Gujarat Titans (GT)-এর অংশ।

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে কনটেন্ট ক্রিয়েটরকে পিটিয়ে খুন করল মাদক ব্যবসায়ীরা

অনিদ্রার সমস্যায় ভুগছেন? ভাল ঘুমের জন্য ১০টি সহজ টিপস

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

বক্সঅফিসে ঝড় তুলেছে ২০ বছরের স্কুল ছাত্রের নির্মিত ‘ব্যাকরুমস’, ৩ দিনেই ১১২৭ কোটি আয়

ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় কুয়েতে নিহত ভারতীয়

দোকানে রাখা মমতার ছবি নিয়ে বিড়ম্বনায় পাহাড়-ডুয়ার্সের দোকানিরা

মা হতে চলেছেন ‘কেরালা স্টোরি’-খ্যাত অভিনেত্রী আদা শর্মা, শোরগোল নেটমহলে

মমতার সম্মতির পরেই মেয়র পদে ইস্তফা ফিরহাদ হাকিমের!

দেশের সবচেয়ে ধনী মুখ্যমন্ত্রীর সিংহাসন হাতছাড়া চন্দ্রবাবুর, কে কেড়ে নিলেন?

মমতাকে দলনেত্রী হিসেবে মানতে নারাজ বিদ্রোহী বিধায়করা

২৫ বছর উপলক্ষে ফের মুক্তি পাচ্ছে ‘লগান’, কবে প্রেক্ষাগৃহে দেখা যাবে আমিরের ছবি?

সিআইডির পর অভিষেকের দুয়ারে সমন নিয়ে হাজির ED

পুজোর আগে কলকাতা পুলিশে ৪ হাজার নতুন কনস্টেবল নিয়োগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর