সিবিআই অফিসার পরিচয় দিয়ে বৃদ্ধাকে ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্ট, অ্যাকাউন্ট থেকে গায়েব ২০ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি: সাইবার জালিয়াতির এক হাড়হিম করে দেওয়া ঘটনা সামনে এসেছে। ৮৬ বছরের বৃদ্ধাকে প্রায় ২ মাস ধরে ডিজিটাল অ্যারেস্টের ভয় দেখিয়ে ব্যাংক অ্যাকাউন্ট থেকে ২০ কোটি টাকা গায়েব করা হল। এই দুই মাসের সময়সীমার মধ্যে ওই বৃদ্ধাকে ভয় দেখানো চলছি। দেওয়া হচ্ছিল হুমকি। এমনকি বৃদ্ধার সন্তানদের গ্রেফতারেরও হুমকি দেওয়া হয়েছিল। পুলিশ এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে।

একটি অজানা নম্বর থেকে কল আসার মধ্য দিয়ে এই সাইবার জালিয়াতির সূত্রপাত হয়। ফোনের ওপারে থাকা ব্যক্তি নিজেকে সন্দীপ রাও বলে পরিচয় দেয় এবং বলে যে সে একজন সিবিআই অফিসার। এর পরে, তিনি অভিযোগ করেন যে বৃদ্ধার নাম এবং নথি ব্যবহার করে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলা হয়েছে, যা অবৈধ কার্যকলাপের জন্য ব্যবহার করা হচ্ছে। সেই ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের কাছে টাকা পাঠানো হয়েছে।

ভুয়ো সিবিআই অফিসার মহিলাকে বলে যে মামলাটি সিবিআইয়ের বিশেষ তদন্ত দলের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটি অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। বৃদ্ধাকে হুমকি দেওয়া হয় যে এই মামলায় তাঁর সন্তানদের গ্রেফতার করা হতে পারে। পাশাপাশি তাঁর নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। মোট কথা হল, তদন্তে সহযোগিতা না করলে পুলিশ বৃদ্ধার বাড়িতে আসবে।

এর পরে বৃদ্ধাকে বলা হয় যে ডিজিটাল ইন্ডিয়া আন্দোলনের জন্য তিনি থানায় না গিয়েই ই-তদন্তে সহায়তা করতে। তাঁর বক্তব্য রেকর্ড করা হবে। এরপর তদন্তের নামে বৃদ্ধার কাছ থেকে ব্যাংকের বিবরণ এবং অন্যান্য প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়।

আতঙ্কগ্রস্ত বৃদ্ধা বাড়িতে কিছুই জানাননি। এরপর তাঁকে ডিজিটালি গ্রেফতার করা হয় এবং আত্মীয় পরিজনকে এই বিষয়ে জানাতে বারণ করা হয়। বিশ্বাস করে ৮৬ বছরের বৃদ্ধা পারিবারিক ব্যবসা এবং পরিবারের সদস্যদের সম্পর্কে তথ্য দেন। এই ঘটনা প্রায় ২ মাস ধরে চলে।

ভুয়ো ফোন আসত পড়ত ৩-৪ ঘণ্টা অন্তর। জানতে চাওয়া হত তিনি কোথায় রয়েছেন। প্রায় মাস দুয়েক পর বৃদ্ধাকে বলা হয় যে তিনি যদি এই মামলা থেকে নিজের নাম সরাতে চান, তাহলে একটি প্রক্রিয়া রয়েছে। সেটি হল তাঁর ব্যাংক অ্যাকাউন্টে থাকা সমস্ত টাকা আদালতের অ্যাকাউন্টে স্থানান্তর করতে হবে। সাইবার প্রতারকরা এই বলে বৃদ্ধাকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় যে তদন্ত শেষ হওয়ার পরে তিনি আবার টাকা ফেরত পাবেন। কিন্তু সেরকম কিছুই হয়নি। তখন বৃদ্ধা নিজের ভুল বুঝতে পারেন এবং ৪ মার্চ একটি এফআইআর দায়ের করেন। সেই এফআইআরের ভিত্তিতে পুলিশ মীরা রোড থেকে ২০ বছর বয়সী দু’জনকে গ্রেফতার করে।

বিধানসভা সই কাণ্ড: সিআইডিকে সময় চেয়ে ফের চিঠি অভিষেকের

বৈভব সূর্যবংশীকে নিয়ে বড় পরিকল্পনার কথা জানালেন টিম ইন্ডিয়ার ব্যাটিং কোচ

ওড়িশার মুখ্যমন্ত্রীর চিঠি পেয়ে ‘ধাম’ শব্দ প্রত্যাহার করলেন শুভেন্দু

‘শ্মশানে যাই, আত্মাদের সঙ্গে কথা বলি’, শেফালিকে হারিয়ে আজও শোকাতুর পরাগ

সন্দেশখালিতে শাজাহান ঘনিষ্টের বিরুদ্ধে ইটভাটা দখল করে রাখার অভিযোগ, বিক্ষোভ গ্রামবাসীদের

সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করতে ১০ জনপথে মমতা

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিপদে ফিফা সভাপতি, মামলা দায়ের কিংবদন্তি ফুটবলার প্লাতিনির

হাড়হিম কাণ্ড! প্রকাশ্যে রাস্তায় এক ব্যক্তির ধড়-মুণ্ড আলাদা করার চেষ্টা

রক্তে ভাসছে পাক অধিকৃত কাশ্মীর, নিরাপত্তা রক্ষীদের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে নিহত ৩০

‘মায়ের দিকে নজর রেখো’, মৃত্যুর আগে মর্মস্পর্শী ভিডিও বার্তা বিশাখাপত্তনমের স্টিল প্ল্যান্টের কর্মীর

কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে হাজির তৃণমূলের সাংসদ-বিধায়করা

‘মমতা যতদিন বেঁচে, ততদিন ওনার সঙ্গে’, কাকলিদের জোর ধাক্কা দিয়ে জানালেন দেব

উলটপুরাণ! তৃণমূল জমনার অবসান হতেই ৭০ শতাংশ বাড়ল হেলমেট বিক্রি

সই কাণ্ডে মমতার কালীঘাটের বাড়ি ঘিরে ধরল কেন্দ্রীয় বাহিনী