সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, চাকরি হারালেন মহিলা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই কিছু না কিছু পোস্ট ভাইরাল হয়। এই যেমন কয়েকদিন ধরে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরছে। ভিডিওটির বিষয়বস্তু হল একটি শিশু বিমানের উইন্ডো সিটে বসার জন্য কাঁদছে। কিন্তু এক মহিলা তাকে সেই সিটে বসতে দিচ্ছেন না। একই বিমানে উপস্থিত অন্য এক যাত্রী এই ঘটনার ভিডিও করেছেন। তারপর সেটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন।

বিষয়টি যদি এই পর্যন্ত থাকত তাহলে হয়তো একরকম হত, বাস্তবে এর পরিণাম হয়ে ভয়ঙ্কর। ভিডিও ভাইরাল হতেই ওই মহিলা চাকরি হারিয়েছেন। @OliLondonTV নামের একটি অ্যাকাউন্ট থেকে X হ্যান্ডেলে ভিডিওটি পোস্ট হয়েছে। এখন সবার হাতে ফোন, তাই সেটি ভাইরাল হতে সময় লাগেনি। নেটিজেনরাও যত তাড়াতাড়ি সম্ভব নীতিপুলিশের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তাঁরা মহিলাকে যাচ্ছেতাই ভাষায় আক্রমণ করেছেন।

পোস্টটিতে লেখা ছিল, জিওএল এয়ারলাইন্সের ফ্লাইটে ব্রাজিলিয়ান মহিলা যাত্রী জেনিফার কাস্ত্রো জানালার পাশের সিটে বসে ছিলেন। যখন একটি বাচ্চা মেয়ে কাঁদতে কাঁদতে এসে তাঁর কাছে উইন্ডো সিটের দাবি জানায়, তখন তিনি তা দিতে অস্বীকার করেন। এরপর অন্য এক যাত্রী এই ঘটনাটি রেকর্ড করেন, যা পরে ভাইরাল হয়ে যায়।

ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে জেনিফার কাস্ত্রোর জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তিনি একজন ব্যাঙ্কার, কিন্তু ভাইরাল ভিডিওর কারণে তিনি নিজের চাকরি হারিয়েছেন। অনলাইনে তাঁর বিরুদ্ধে এমন বিদ্বেষ ছড়িয়েছে যে তিনি বাড়ি থেকে বেরোতে পর্যন্ত পারছেন না। জেনিফার বিমান সংস্থার বিরুদ্ধে মামলা করেছেন।

এখন পর্যন্ত এই ভিডিওটি ১ কোটি ২৬ লক্ষেরও বেশি মানুষ দেখেছেন। ৫৭ হাজারেরও বেশি লাইক পেয়েছে ভিডিওটি। পোস্টটিতে ৭ হাজারেরও বেশি মন্তব্যও এসেছে। কমেন্টে অনেকে যেমন বাচ্চাটিকে আসন না দেওয়ার জন্য জেনিফারের সমালোচনা করেছেন, অনেকে আবার মহিলার পক্ষেও কথা বলেছেন।

প্রেসিডেন্সি জেলে কয়েদিদের কাছে ‘স্মার্টফোন’, জেল সুপারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী

বিনীত গোয়েল–সহ তিন পুলিশ অফিসার সাসপেন্ড, কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

তমলুকের দাপুটে তৃণমূল নেতা এবং প্রাক্তন পুরপ্রধান চঞ্চল খাঁড়া গ্রেফতার

অনেক খুঁজে ‘বৌ’ মিলল সৌরভের, বায়োপিকে ডোনা গঙ্গোপাধ্যায়ের ভূমিকায় কে?

পাঁশকুড়ায় শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বিজেপি নেতার উপর হামলার ঘটনায় গ্রেফতার ৪

তিনটি রেল প্রকল্পে ছাড়পত্র দিয়ে উপহার পশ্চিমবঙ্গকে, মুখ্যমন্ত্রীকে চিঠি রেলমন্ত্রীর

স্বামীর সঙ্গে মিলে প্রেমিককে খুন! সবুজ ড্রাম থেকে উদ্ধার দেহ!

বাথরুমে ঢুকতেই চক্ষুচড়কগাছ, কোমোডের ভিতর থেকে বেরিয়ে এল কিং কোবরা

মুখ্যমন্ত্রী শুরু করতে চলেছেন ‘‌জনতার দরবার’‌, মানুষের কথা শুনতে চান শুভেন্দু

‘আগামী বছর থেকে নিট পুরোপুরি অনলাইন-ভিত্তিক হবে’, কড়া পদক্ষেপ কেন্দ্রের

প্রশ্নফাঁসের জেরে বাতিল হয়েছিল NEET, নতুন পরীক্ষার দিন ঘোষণা করল এনটিএ

আইন মেনে ভাঙতে হবে বেআইনি নির্মাণ, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট

ম্যাচ জিতেও শাস্তির মুখে মুম্বইয়ের কোচ, উঠেছে বড় অভিযোগ

আজ রাতেই কলকাতায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, এবারের সফরের উদ্দেশ্য কী?‌