বন্দিদের ‘বলির পাঁঠা’ করছেন কেন? গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে নেতানিয়াহুকে চিঠি

Share:

আন্তর্জাতিক ডেস্ক: নতুন করে গাজায় মারণ হামলা শুরু করেছে নেতানিয়াহু সরকার।হাজার হাজার বেসামরিক মানুষজনদের খুন করে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল সরকার।হামাসদের দাবি গাজায় পুরোপুরিভাবে যুদ্ধ বন্ধ হোক। কিন্তু তা মানতে নারাজ নেতানিয়াহু সরকার। তার পাল্টা দাবি গাজায় বন্দি ইজরায়েলিদের মুক্তি না দিলে এই যুদ্ধ আরও তীব্র হবে।এমন আবহে দু চোখের পাতা এক করতে পারছেন না ইজরায়েলি বন্দিদের পরিবার। নেতানিয়াহু সরকারের কাছে তাদের অনুরোধ বাকি বন্দিদের ফিরিয়ে আনতে গাজায় নৃশংস হামলা যেন বন্ধ করা হয়। এই নিয়ে ইজরায়েল সরকারকে তারা একটি চিঠিও লিখেছে।

হামাসের বন্দিদশা থেকে মুক্তি পাওয়া ৪০ জন সহ মোট ২৫০ বন্দির পরিবারের সদস্যরা ইজরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একটি চিঠি লিখেছেন। সেখানে তারা নেতানিয়াহু সরকারকে গাজায় নতুন সামরিক অভিযান বন্ধ করে হামাসের সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন। তাদের দাবি যাতে বাকি ৫৯ বন্দিকে জীবিত অবস্থায় ফিরিয়ে আনতে হামাসের সঙ্গে আলোচনায় বসা প্রয়োজন। তবে বন্দিদের পরিবারের অনুরোধ পাত্তা দিতে নারাজ নেতানিয়াহু সরকার। এখনও পর্যন্ত নেতানিয়াহুর পক্ষ থেকে কোন সাড়া পাওয়া যায় নি।

বন্দিদের বাঁচানো বা ফিরিয়ে না এনে অন্তহীন যুদ্ধ বেছে নেওয়ার জন্য বন্দিদের পরিবার কঠোর সমালোচনা করেছেন নেতানিয়াহু সরকারের।তাদের প্রশ্ন কেন বন্দিরা বলির পাঁঠা হবে।অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হওয়া দরকার।বন্দিদের জীবিত অবস্থায় ফিরে পাওয়ার কোন চেষ্টাই করছেন না নেতানিয়াহু। উল্টে তাদের মৃত্যুমুখে ফেলে দিচ্ছেন।

তাদের আরও দাবি  ‘এটি একটি অপরাধমূলক নীতি। কেন ৫৯ জন বন্দিকে দিচ্ছেন ? আপনার বলি দেওয়ার কোনও অধিকার নেই। আমরা এই যুদ্ধকে অবশ্যই সমর্থন করি। কিন্তু প্রাণেরও মূল্য আছে। আমরা সবাই খুব অসহায়। আপনজনকে চোখের সামনে মরতেও দেখতে পাই নি। এর আগে ৪১ জন বন্দি তাদের জীবন দিয়ে মূল্য দিয়েছেন, আমরা, তাদের পরিবারের সদস্যরা, মূল্য দিয়েছি।  তারা ফিরে আসতে পারত, কিন্তু তারা ফিরে আসে নি। এর জন্য কে দায়ী ?

বাংলা ছবি দেখেন না, তবে টলিউডে কাজ করতে আগ্রহী বললেন কাজল

গরম ভাতের সঙ্গে জমে যাবে দুপুরের খাওয়া, ট্রাই করুন ঝিঙে-পটল-চিংড়ির এই রেসিপি

মেক্সিকোতে ভূমিকম্প, মাত্রা ৭.৪! সুনামি সতর্কতা জারি

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব