চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘ঘরে ফেরার অপেক্ষায় মা’, দুর্ঘটনা বদলে দিল সবকিছু! লরির ধাক্কায় প্রাণ গেল তিন বন্ধুর

নিজস্ব প্রতিনিধি :মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বন্ধুর।ঈদ উপলক্ষে ভিন রাজ্য থেকে আসা  বন্ধুকে স্টেশন থেকে নিয়ে ফেরার পথেই এই দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে মালদহের বৈষ্ণবনগর থানা এলাকা ১৮ মাইলে। ফরাক্কা থেকে বাইকে চেপে মেহেরাপুর যাওয়ার পথে জাতীয় সড়কের ওপরেই মর্মান্তিক এই ঘটনাটি ঘটে। মৃত যুবকদের নাম সাবির আলম, বয়স ২৪, রমজান শেখ,বয়স ১৯ এবং সাদিকাতুল ইসলাম, বয়স ২০। তারা তিনজনেরই বাড়ি মোথাবাড়ি থানা এলাকার মেহেরপুরের নতুন পুরের বাসিন্দা।ঈদের খুশির মুহূর্তে শোকের ছায়া নেমে এল পরিবারে। তিন তরতাজা যুবকের প্রাণ চলে যাওয়ায় ভেহে পড়েছে গোটা পরিবার।  

জানা গিয়েছে, সাবির পরিযায়ী শ্রমিকের কাজ করে।সেই সূত্রেই সে কেরলে কাজে গিয়েছিল।সামনেই ঈদ তাই গত তিনদিন আগে সে ট্রেন ধরে বাড়ি ফেরার জন্য। রবিবার সকালে সাবিরকে আনতে তার দুই বন্ধু একটি বাইক নিয়ে ফরাক্কা স্টেশনে আসে।সাবির ট্রেন থেকে নামলে তার দুই বন্ধু তাকে পিক আপ করে বাইকে উঠে বসে।কিন্তু বাড়ি ফেরার পথে একটি লরি তাদের পেছন থেকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় তিনজনের।পলাতক ওই লরি চালক। ইতিমধ্যেই তদন্তে নেমেছে পুলিশ।পলাতক ও লরি চালকের খোঁজ চলছে। একইসঙ্গে দেহ ৩ টি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

সাবিরের পরিবারের বিলাপ,সামনে ঈদ বলে কত পরিকল্পনা করেছিল তাঁরা। এমনকী কেনাকাটা উপহারও কিনেছিল বাড়ির জন্য। কত রকমের ঘুরতে যাওয়ার প্ল্যান ছিল।কিন্তু দুর্ঘটনা বদলে দিল মুহূর্তে সবকিছু। তাদের পরিবারে আর কী খুশি ফিরে আসবে?

Published by:

Share Link:

More Releted News:

মালদায় নির্বিঘ্নে ভোট করতে ১৭২ কোম্পানি আধা সামরিক বাহিনী রাস্তায় নামছে

রতুয়ায় তৃণমূল বিধায়কের বাড়ির পাশ থেকে নীতিন নবীনের পরিবর্তনের ডাক

সুজাপুরে রোড শো’তে নজর কাড়লেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মোহাম্মদ আজহারউদ্দিন

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

ক্ষমতায় এলে মুসলিম অনুপ্রবেশকারীদের লাথি মেরে তাড়ানোর হুমকি হিমন্তের

মালদায় ভোটারদের নজর কাড়ার মরিয়া চেষ্টা ইংরেজ বাজারের সিপিএম প্রার্থীর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ