চোখ বেঁধে বরফ ঠান্ডা ঘরে পাশবিক নির্যাতন চলেছিল অস্কারজয়ী ফিলিস্তিনি পরিচালকের উপরে

Share:

আন্তর্জাতিক ডেস্ক : মার্চ মাসের প্রথম দিকে ‘নো আদার ল্যান্ড’ চলচ্চিত্র নির্মান করে অস্কার জেতেন ফিলিস্তিনি নির্মাতা হামদান বল্লাল।ওই তথ্যচিত্রে তুলে ধরা হয়েছিল ইজরায়েলি বর্বরতা ও পাশবিক নির্যাতনের জীবন্ত গল্প।বদলা নিতে হামদানকে তুলে নিয়ে গেল নেতানিয়াহুর পিশাচ বাহিনীরা।তার উপর শুরু হয় অমানবিক অত্যাচার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নির্যাতনের ভয়াবহতা তুলে ধরেন নির্মাতা। ফিলিস্তিনি এই নির্মাতা জানান, ফিলিস্তিনের পশ্চিম তীরে অবস্থিত সুসিয়া গ্রামে নৃশংস অভিযান চালায় ইজরায়েলি সেনারা, এই সময় তাকে জোর করে ধরে নিয়ে যায় ইজরায়েলি বাহিনীরা। এরপর তাকে পশ্চিম তীরের সামরিক ঘাঁটিতে ফেলে রাখা হয়। দিনের পর দিন  চালানো হয় পাশবিক নির্যাতন। তবে তিনি একা নন,তার সঙ্গে আরও দুজনের উপর অমানবিক নির্যাতন করা হয়েছিল। তাঁর চোখ বেঁধে দেওয়া হয়েছিল। এরপর বরফের ঠান্ডা হিমঘরে তাদের বন্দি করে রাখা হয়।

এই প্রসঙ্গে বলতে গিয়ে কেঁদে ফেলেন হামদান।চোখের জল মুছে বলে ওঠেন, ‘সারারাত ঠাণ্ডায় কাতরাচ্ছিলাম।সেই ঘরে কিছু দেখা যাচ্ছিল না।চারিদিক অন্ধকার। হাত পা বেঁধে দেওয়ার কারণে সেখান থেকে নড়তে পরাছিলাম না। তীব্র শীতের চোটে জ্ঞান হারায়। যখন জ্ঞান ফেরে যন্ত্রণায় কাতরাচ্ছি আমি।এক ফোঁটা বস্ত্র নেই গায়ে। ইজরায়েলি সেনারা আমার এমন অবস্থা দেখে হাসাহাসি করছিল। মুখে বুটের লাথি মেরে রক্তাক্ত করে দেওয়া হয়। সারা শরীরে ব্যাপক আঘাতের চিহ্নসহ রক্তাক্ত অবস্থায় কাতরাতে থাকি।’

উল্লেখ্য,লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে অস্কারের ৯৭তম আসরে হামদান বল্লালসহ আরও তিন নির্মাতা অস্কার জেতেন। সেই তথ্যচিত্রে তারা ইজরায়েলি দখলদারিত্বের মুখে ফিলিস্তিনিদের জীবন সংগ্রামের চিত্র ফ্রেমবন্দি করেন তারা। যা মোটেও ভাল চোখে নি গনহত্যাকারী নেতানিয়াহু সরকার।

যে দিকে তাকানো যায় ধ্বংস ছাড়া আর কিছুই নেই। গাজার বুকে জীবনের গল্প পরিণত হয়েছে এক ভয়াবহ দুঃস্বপ্নে।এখানে স্বপ্ন দেখা বারণ।প্রতি মুহূর্তে তাড়া করে বেড়াচ্ছে মৃত্যু যন্ত্রণা।কেউ জানে না আগামীকাল সূর্যের মুখ দেখতে পাবে কিনা।নেতানিয়াহু সরকারের নির্দেশে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইজরায়েল পৈশাচিক সেনারা।বাদ পড়ছে না অসহায় মানুষের আশ্রয়স্থল হাসপাতাল এমনকী নিষ্পাপ শিশুদের স্কুলও।

ব্যাটে-বলে দাপট দেখিয়ে ওয়েস্ট ইন্ডিজকে বধ করল টিম ইন্ডিয়া

সৌদির রিয়াধ বিমানবন্দরে ফের ক্ষেপণাস্ত্র হামলা হুথির, ভারতীয়-সহ ১৩ জন নিহত

অভিষেকের রেকর্ড গড়ার দিনে ক্যারিবীয়দের ২২৪ রানের লক্ষ্য দিল টিম ইন্ডিয়া

দাম্পত্যের গোপন কথাও মাকে জানায়? স্বামী ‘মামা’স বয় কি না বুঝুন ৯ লক্ষণে

বুধের নক্ষত্র পরিবর্তনে ভাগ্যবদল! ৩ নভেম্বরের মধ্যে ফুলেফেঁপে উঠবে ৩ রাশির ব্যাঙ্ক ব্যালেন্স

নবরাত্রিতে টাকার বৃষ্টি ৯ রাশির জাতকদের জীবনে, আপনি আছেন?

‘নন্দীগ্রামের সেবিকা হিসেবে কাজ করবেন হাসিরানি রথ,’ ঘোষণা শুভেন্দুর

ইয়েমেন যাওয়ার পথে লোহিত সাগরে নৌকাডুবি, সলিল সমাধি ১০৯, নিখোঁজ ১১৬

পুরভোটে প্রার্থী হওয়ার সুযোগ! বিজেপি কার্যালয়ের বাইরে বসছে ড্রপ বক্স, জানালেন সুকান্ত

জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে বিক্ষোভ সামিল, ইমরান খানের বিরুদ্ধে FIR দায়ের

‘অবিলম্বে দিল্লি থেকে ব্যারিকেড হটিয়ে দিন’ কেন্দ্রকে কড়া নির্দেশ সুুপ্রিম কোর্টের

মাঝ আকাশে দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো বিমানের মধ্যে আগুন, তারপর…

গাড়ি পরিষ্কার করছিলেন যুবক, পিছন থেকে এসে গুলিতে ঝাঁঝড়া করে দিল দুষ্কৃতীরা

‘হিন্দুদের দোকান থেকে মাংস, বিরিয়ানি কিনুন,’ শিলিগুড়িতে পড়ল পোস্টার