আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

‘হাতি আর ড্রাগনের একসঙ্গে নাচা উচিত’, দিল্লিকে ‘বন্ধুত্বের’ আহ্বান চিনের প্রেসিডেন্টের

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল বুধবার থেকেই ভারত-সহ বিভিন্ন দেশের উপরে কর প্রত্যাঘাতের পথে হাঁটছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার ২৪ ঘন্টা আগেই বেজিংয়ের সঙ্গে দিল্লির বন্ধুত্ব জোরদার করার আহ্বান জানিয়েছেন চিনা প্রেসিডেন্ট শি চিনফিং। দিল্লি ও বেজিংয়ের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে এক শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন চিনের প্রেসিডেন্ট। ওই শুভেচ্ছা বার্তায় শি লিখেছেন ‘হাতি ও ড্রাগনের এক সঙ্গে নৃত্য করা উচিত।’ চিনের প্রেসিডেন্টের ওই বার্তা যথেষ্টই অর্থবহ বলে মনে করছেন কূটনীতিবিদরা।

মার্কিন প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেওয়ার পরেই কর নিয়ে চিন ও ভারতকে কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। চিনের পণ্যের উপর প্রথমে ১০ শতাংশ বাড়তি শুল্ক আরোপ করেছিলেন তিনি। তার পর তা দ্বিগুণ করে দেন। বর্তমানে চিনের পণ্যে আমেরিকা ২০ শতাংশ বাড়তি শুল্ক নেয়। ট্রাম্পের ওই দাদাগিরিতে বেজায় চটেছে বেজিং। পাল্টা আমেরিকার বিরুদ্ধে সুর চড়িয়ে বাণিজ্য যুদ্ধ শুরু করার হুমকি দিয়েছে চিনের বিদেশ মন্ত্রক। সেই সঙ্গে আমেরিকার বিরুদ্ধে বাণিজ্য যুদ্ধে দিল্লিকে পাশে পেতে উঠেপড়ে লেগেছে।

গত মার্চেই আমেরিকার একাধিপত্য খর্বে দিল্লি ও বেজিংয়ের এক সঙ্গে কাজ করা উচিত বলে অভিমত প্রকাশ করেছিলেন চিনের বিদেশ মন্ত্রী ওয়াং ই। ভারত এবং চিনের শক্তির কথা বলতে গিয়ে ‘হাতি’ এবং ‘ড্রাগন’-এর উপমা ব্যবহার করে বলেছিলেন, ‘ড্রাগন এবং হাতির মধ্যে সহযোগিতাপূর্ণ সম্পর্ক দুই দেশের জন্যই গুরুত্বপূর্ণ। ড্রাগন আর হাতিকে একসঙ্গে নাচিয়ে দিতে হবে। একে অপরের বিরুদ্ধে কথা না-বলে পরস্পরকে সাহায্য করতে হবে। তাতেই দুই দেশের ফয়দা। যদি এশিয়ার বৃহত্তম দুই অর্থনীতি একজোট হয়, সমগ্র বিশ্বের পক্ষেই তা লাভজনক।’

দিল্লি-বেজিংয়ের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষে ভারতের রাষ্ট্রপতিকে পাঠানো বার্তায় চিনের প্রেসিডেন্ট উভয় দেশকে শান্তিপূর্ণ সহাবস্থানের উপর জোর দেওয়ার আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক বিষয়ে পারস্পারিক সহযোগিতার উপরেও বিশেষ জোর দেওয়ার পক্ষে সওয়াল করেছেন। ভারত-চিন সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করার জন্য দুই দেশের শীর্ষ পর্যায়ে যোগাযোগ ও সমন্বয় আরও বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেছেন।

Published by:

Share Link:

More Releted News:

আমেরিকায় পড়তে গিয়ে খুন, বাংলাদেশি ছাত্রীর মরদেহ উদ্ধার করল ফ্লোরিডা পুলিশ

ইরানের সঙ্গে যুদ্ধে আমেরিকার ক্ষতি ২৪ হাজার কোটি টাকা, দাবি মার্কিন থিঙ্কট্যাঙ্কের

পাকিস্তানে পেট্রোল ৪০০ টাকা ছুঁইছুঁই, নেপালে কমল ডিজেলের দাম

হারিয়েছেন দৃষ্টিশক্তি, শারীরিক অবস্থার অবনতি, জামিনের আর্জি ইমরানের

এবার ট্রাম্পের ছেলেদের সংস্থা থেকে ড্রোন কিনছে মার্কিন বিমানবাহিনী, বিতর্ক তুঙ্গে

হরমুজ প্রণালি খুলতে চাইছেন ট্রাম্প, পাল্টা বিশেষ বার্তা মোজতবার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ