২৬ হাজার শিক্ষকের চাকরি হারানোয় কী উচ্চ মাধ্যমিকের ফলে বাধা তৈরি হবে?

Share:

নিজস্ব প্রতিনিধি:  সুপ্রিম কোর্ট পূর্ববর্তী শুনানির সময় রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছিল এতজন শিক্ষকের চাকরি একসঙ্গে বাতিল হলে রাজ্যের শিক্ষাব্যবস্থায় বড় প্রভাব পড়বে কিনা। সে উত্তর এখন অর্থহীন। বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ আদালতের নির্দেশে চাকরিহারা হয়েছেন ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। ২০১৬ সালের গোটা প্যানেলটাকেই বাতিল করেছে সুপ্রিম কোর্ট। শুধু একজনের চাকরি মানবিক কারণে থাকছে। তিনি ক্যানসার আক্রান্ত সোমা দাস। বাকি ২৫ হাজার ৭৭২ জন আকস্মিকভাবেই বেকার। এত জন শিক্ষক-শিক্ষিকার চাকরি নেই, এদিকে কিছুদিন আগেই শেষ হয়েছে মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এতজনের চাকরি বাতিলের প্রভাব কি পড়বে খাতা দেখার উপর? কী বলছে উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদ?

খবরের কাগজ খুললে প্রায়দিনই দেখা যায় দূর দূরান্তে গ্রামে গঞ্জে হয় হাতে গোনা শিক্ষক-শিক্ষিকা রয়েছেন, ছাত্র-ছাত্রী নেই। নয়তো ছাত্র-ছাত্রী রয়েছে, কিন্তু শিক্ষক-শিক্ষিকা নেই। সেখানে হঠাৎ করে দেশের শীর্ষ আদালতের এই রায় কতটা প্রভাব ফেলতে পারে, তা বলে দিতে হয় না। দক্ষিণ দিনাজপুরের ৫৮১ জন, উত্ত০র দিনাজপুরের ৫ জন, বর্ধমানের ৮ জন, বারুইপুরের ২ জন, ফরাক্কা অর্জুনপুর হাই স্কুলের ৩০ জন চাকরি হারিয়েছেন। এমন উদাহরণ ভুড়ি ভুড়ি। সব হয়তো সংখ্যাতত্ত্বের হিসাবেও আসবে না। এদিকে এই শিক্ষক-শিক্ষিকারাই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের খাতা দেখছিলেন।
পশ্চিমবঙ্গ থেকে এই বছর মোট ৯ লক্ষ ৮৪ হাজার ৭৫৩ জন মাধ্যমিক পরীক্ষার্থী মাধ্যমিক দিয়েছে। উচ্চমাধ্যমিক দিয়েছে প্রায় ৫ লক্ষ ৯ হাজার পরীক্ষার্থী। এই বিপুল পরিমাণ খাতা দেখার চাপ এবার এসে পড়বে স্বভাবতই সেই সব শিক্ষক-শিক্ষিকাদের কাছে যারা রয়ে গেলেন।

২৬ হাজার চাকরি বাতিলের নির্দেশের পরেই তড়িঘড়ি নবান্নে শিক্ষা দফতরের সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী। উচ্চ মাধ্যমিক মাধ্যমিক সংসদ স্বীকার করে নিয়েছে এত জনের চাকরি হারানোর ঘটনা নিঃসন্দেহে প্রভাব ফেলবে। যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছে তারা।

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত